পৃথিবীতে সবয়ে ভারী বস্তু হলো পিতার কাঁধে পুত্রের লাশ। এরচেয়ে যন্ত্রনাদায়ক আর কিছু নেই। বাহরাইনের ভয়াবহ অগ্নিকান্ড প্রাণ কেড়ে নিয়েছে চাঁদপুরের দুই সহোদর শাহাদাত ও টিটু আহমেদের। মঙ্গলবার বিমানবন্দরে দুই পুত্রের কফিনে মোড়া লাশ নিতে এসে বুক চাপড়ে শাহ্ আলম বারবার বলছিলেন, “আমার দুইডা মানিকরে কেমনে শোয়ায় দিমু।”
চাঁদপুরের কচুয়া থানার নাওপুরা গ্রামে বাস করতেন শাহ আলম। কুষিকাজই ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র উপায়। সংসারের স্বচ্ছলতার জন্য তার বড় ছেলে শাহাদাত হোসেনকে প্রায় সাত বছর আগে বাহরাইনে পাঠান। এরপর বেশ ভালই চলছিল তার সংসার। এরপর ছয় মাস আগে তার দ্বিতীয় পুত্র টিটু আহমেদকেও বাহরাইনে পাঠান শাহ আলম। এরপরই ঘটে অগ্নিকান্ডের ঘটনা। প্রাণ হারায় তার দুই আদরের ধন।
শাহ আলম পরিবর্তন ডটকমের প্রতিবেদক যাকারিয়া ইবনে ইউসুফকে জানান, “বড় ছেলেকে বিদেশে পাঠানোর পর তেমন টাকা পাঠাতে পারেনি। এরপর আমার আরেক ছেলে টিটু আহমেদকে বড় ভাইয়ের কাছে পাঠাই। কিন্তু আমার বুকের মানিকেরা যে লাশ হয়ে ফিরবে এটা ভাবতেও পারি নাই।”
তিনি বলেন, “মনে কতো আশাছিল পোলা আমার টাকা পয়সা কামায়া দেশে ফিরবো। সুন্দর লাল টুকটুকে দুইডা বউ আনুম। আর অভাব অনটন থাকবো না। ঘরবাড়ি হইবো, সুখের সংসার হইবো।”
ছেলেদের বিদেশ পাঠানোর টাকা জোগার প্রসঙ্গে তিনি পরিবর্তন ডটকমকে বলেন, “ছোট ছেলেকে পাঠানোর সময় প্রায় ৭ লাখ টাকা সুদের ওপর কর্জ নিয়ে পাঠাই। এখন আমি কেমনে এতো টাকা শোধ করমু। আমার আরো তিনটা ছোট-ছোট পোলা আছে।”
পুত্রের কফিন দেখে বৃদ্ধ পিতা যেন শোকে পাথর হয়ে পরেন।দুই ছেলের ছবি বুকে নিয়ে চোখ বেয়ে নেমে আসে কষ্টের লোনাজল।
Click This Link
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।