মতামত/দ্বিমত =“আমি শান্তিপ্রিয়,সংঘাত পছন্দ করিনা ”.কি দরকার এসব ঝামেলায় জড়ানোর জন্য ?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নষ্ট/অপ রাজনীতির দোহাই দিয়ে রাজনীতিকে ডাষ্টবিনে ছুড়ে ফেলা দেয়ার শিক্ষা বাল্যেই আমাদের মস্তিকে গেঁথে দেয়া হয় । সংকট মোকাবেলার এই সংকীর্ণতা কোন সমাধানের পথ হতে পারেনা । আমার কাছে মনে হয় এই সংকীর্ণতার অর্থ রাষ্ট্রের প্রতি নাগরিক দায়িত্ব অস্বীকার করা । কেননা যে প্রজন্ম রাজনীতি সচেতনাহীন ভাবে বেড়ে উঠবে তাদের মাথায় রাজনীতিবিদরা ততই কাঠাঁল ভেঙ্গে খাওয়ার সুযোগ পাবে ।আমরা আর কতদিন অজুহাত দেখাবো “আমি শান্তিপ্রিয়,সংঘাত পছন্দ করিনা ”.কি দরকার এসব ঝামেলায় জড়ানোর জন্য ? এসব কথা বলার জন্য সব যুগেই স্বার্থপররা ভুমিষ্ট হবে ;হচ্ছে ।এরা নিজেরা সংকীর্ণ মানসিকতা নিয়ে জীবন অতিবাহিত করবে এবং পরবর্তীপ্রজন্মের মধ্যে সেই বীর্য বপন করে যাবে ।
আরব বসন্তের কিংবা তাহরির স্কয়ারে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি তবে প্রজন্ম চত্বরের যে বাংলা বসন্তের ডাক এসেছে তা অবহেলা করার অবকাশ নেই । এই আন্দোলনের গতি প্রকিৃতি নিয়ে অনেকের মনেই বিভিন্ন প্রশ্ন আসতে পারে তবে ইতিহাসের দিকে ফিরে তাকালে ৫২” এবং ৬৬” এর গণজাগরনের যে একাগ্রতা ছিল তা ৭১” এর সংগ্রামকে আরো বেগবান করেছিল । আজ তরুণ প্রজন্মের যে ঘুম ভেঙ্গেছে পরবর্তী সংকট মোকাবেলার ক্ষেত্রে তা আমাদের জন্য সম্পদ হতে পারে । সামনে এখনো দীর্ঘপথ বাকী ..........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন