ছেঁড়া কাগজ
২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাদা,
একদম সাদা একটি কাগজ।
ধবধবে সাদা তার চারপাশ
হঠাৎ একদিন তার-
মনে হল-
বুকে তার লাল গোলাপ আঁকবে,
টকটকে লাল গোলাপ !
রচায়িত করবে একটি কবিতা!
জীবন কবিতা --
যে কবিটায় রচায়িত হবে
তার জীবনের-
সকল দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা -
সাদা কাগজে নীল কলমে -
লেখা হল ছন্দ দোলনা,
জীবনের প্রতিটি মূহর্ত ধরা দিল-
কবিটার ছন্দ পতনে।
রচায়িত হল গানের পঙ্কিতি মালা
অক্ষরে অক্ষরে সজ্জিত হল-
তার সামগ্র বদনে-
হায়রে সাদা কাগজ !!
সে ক্ষুনাক্ষরেও
টের পেল না -
তার সাদা বদন ততদিনে
ভরে- গেছে, বিষ-নীলা নীল রঙে-
তার সুন্দর বদনে !
এতটুকু জায়গা খালি নেই-
তার নিজেরই কারনে।
অঙ্কিত হল লাল গোলাপ !
টুকটুকে লাল একটি গোলাপ !
এত কোমল শুভ্র লাল গোলাপ যে-
সে নিজেও মুগ্ধ তার রূপে-
কিন্তু হায়রে বোঁকা কাগজ !
তার কি একবার ও মনে হলো না -
সব ফুলে কাঁটা থাকে না সত্যি,
কিন্তু এই অহংকারীর থাকে !!
রূপের সুধায় মন ভুলিয়ে
কাঁটার আঘাতে করে জর্জরিত !
সাদা কাগজ ।
যতদিনে সে তার ভুল বুঝতে পেরেছে
নিজের পানে চেয়ে দ্যাখে-
সেখানে কেবলি নীল আর নীল-
বিষ-নীলে ছেয়ে গেছে তার পুরো শরীর-
আর
যে লাল- মনি- ধন গোলাপ
সে তার বক্ষে ধরেছিল-
সেই বিশ্বাস ঘাতক তাকে করেছে
ক্ষত-বিক্ষত !!
তাকে খোঁচাতে- খোঁচাতে -
কেঁটে- ছিঁড়ে পরিনত করেছে,
একটি ছেঁড়া কাগজে !
হায়রে সাদা কাগজ !!
সে যে এখন কেবলই একটি-
ছেঁড়া কাগজ !
কেবলি পুরনো ছেঁড়া কাগজ !!
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন