নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
পাঁচটি খারাপ সময় আসার আগে পাঁচটি ভালো সময়কে কাজে লাগাও :
১. বার্ধক্য আসার আগে যৌবনের শক্তিকে
২. অসুখ হবার আগে সুস্থ থাকার সময়কে
৩. অভাব অনটন আসার আগে সচ্ছলতাকে
৪. ব্যস্ত হয়ে পড়ার আগে অবসর সময়কে এবং
৫. মৃত্যু আসার আগে জীবিত থাকার সময়কে
(তিরমিযী : আমর ইবনে মাইমুন রাঃ)
ব্যাখ্যাঃ অনেক মানুষ কেবল এই দুনিয়ার অর্থ সম্পদ এবং মান মর্যাদা লাভ করবার ও ভোগ করবার চিন্তায় ব্যস্ত থাকে। পরকালের মুক্তির জন্য কি আমল করলো আর মরণের পরে কি অবস্থার সম্মুখীন হতে হবে, সে বিষয়ে কোনো চিন্তা ভাবনা করেনা। আসলে দুনিয়ার জীবনটা একটা সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে পরকালের মুক্তির ব্যবস্থা করা সকলেরই কর্তব্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



