স্বপ্ন, আবিষ্কার, নির্মাণ, প্রবল উত্তেজনায় কাঁপুনি! পরক্ষণেই বাস্তবতায় ফেরা। দোদুল্যমানতা, দ্বান্দিকতা, বিশ্বাস-অবিশ্বাসের ঘুরপাক। চিন্তা, কল্পনা, অনুমান, বাস্তবতা, মেলানো, তফাৎ- এই সব। বিশ্বাস করি না, তবুও বিশ্বাস করে যাই। কারণ অবিশ্বাসও করতে পারি না। যাকে নিয়ে লেখা, কামনা করি সে না দেখুক। ব্লগে নেই, ফেসবুকে আছে। না, কোনো মেয়ে-ছেলের ব্যাপার নয়, ছেলে-ছেলে বা বন্ধুত্বের ব্যাপার। সেক্ষেত্রে ভালোবাসার দ্বিতীয় স্তর না হয়ে হবে বিশ্বাসের দ্বিতীয় স্তর। প্রথম চান্স, দ্বিতীয় চান্স, বাই চান্স- সব ফেল। তারপরও আগানো, ভেঙ্গে না পড়া। কেননা জীবন মূলত এমনই।
কোনটা লাভ, আর কোনটা লস সামগ্রিক দৃষ্টিকোণ থেকে তাৎক্ষণিক কেউ বলতে পারে না। কখনো কখনো হিসেব ওলট-পালট হয়ে যায়। এই যেমন আজকের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। শত্রু মিত্র হয়, আবার মিত্রও শত্রুতায় বদ্ধপরিকর। কে কেমন, ভাল কি মন্দ তা নির্ণয় করা বহুদূর, তবে অসম্ভব নয়। বিশ্বাস যেমন ক্ষতিকর, অবিশ্বাসও কম নয়। আর সবকিছুর সমন্বয়ের মূল চাবিকাঠি জ্ঞান। এটা ছাড়া মানুষের বাঁচার পথ নেই। তাই আমি কাউকে সোজা পথ বাতলাতে পারি না। যে কাজটা খুবই কঠিন, একপ্রকার অসম্ভব, কিন্তু ভালোবাসার মানুষের ক্ষেত্রে তাই অনেকে অবলীলায় করে। সুতরাং সহজ ও কঠিনের মূল সংজ্ঞাটা সরল নয়।
ইসলাম সরল, কোরআন বুঝা সহজ, কিন্তু আমরা যে আজ কঠিন করে তুলেছি? এর দায়ভার কার? যাহোক, মূল প্রসঙ্গে আসি, অতঃপর অবশেষে... এখনো বলার সময় হয়নি। অপেক্ষায় আছি কখন বলব অতঃপর অবশেষে...। অপেক্ষা নাকি মৃত্যুর চেয়ে কষ্টকর, তাই আমি আবার অপেক্ষা করতেও রাজি নই। নিজের কাজে ডুবে থাকি, আনমনা হই। হলে হোক, না হলে নেই! অবশ্য মাঝে মধ্যে চরম জেগে ওঠি। কী, কেন? না, তা হতে পারে না। আমি দেখে দেব। হ্যাঁ, আমি বলছি... । সে কোন বাপের বেটা! আমাকে চিনে?
কখনো আবেগ, অনুভূতি সব এন্টেনা ছাপিয়ে যায়। তবে যাই হোক, এসবও অভিজ্ঞতা, শিক্ষা ও জ্ঞানের জন্যই। সর্বশেষ হিসেবটি কী, সার্বিক দিক থেকে ভবিষ্যতের জন্য বিষয়টা কেমন? ভাবনা, চিন্তা, প্রশ্ন, অনুসন্ধান, ধ্যান। খাওয়া, ঘুম, প্রেম, আলস্য...।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


