somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতে ইসলামের সমালোচনা

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যি কথা বলতে কি, লেখালেখির ইচ্ছে সেই বিশ বছর বয়স থেকেই। এখন বয়স প্রায় ত্রিশ। এতদিন লিখিনি কারণ অন্যকে সমালোচনা করতে বা উপদেশ দিতে চাইনি। কেননা এটা মানুষের সহজাত প্রবৃত্তি। প্রবৃত্তির অনুসরণ-অনুশীলন না করে একে বদলাতে চেষ্টা করেছি। তারপর গত তিন বছর আগে মনে হল একটু প্র্যাকটিস করা দরকার। তবে যথাসম্ভব নিজের প্রতি খেয়াল রেখেই। লেখালেখির এ তিন বছরে নিজেকে কিছুটা হলেও বদলাতে পেরেছি। এ কৃতিত্ব আমার অনলাইন পাঠক-সমালোচকদের।

একজন মানুষের জীবনে সমালোচক ও সমালোচনা খুবই জরুরি। প্রতিটি দল, সংগঠন বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমালোচনা এক অপরিহার্য অঙ্গ। অথচ আজ এটাকে আমরা ভালো চোখে দেখি না। এখনো যে তেমন একটা লিখি তা নয়। লেখার চেয়ে পড়াই আমাকে আনন্দ দেয় বেশি। যতটুকু লিখি, মনের উপর জোর খাটিয়ে। স্বতস্ফূর্ত লেখা খুব কম। বিশেষ করে স্বতস্ফূর্ত কোন লেখা মনে উদয় হলে যখন নিজেকে প্রশ্ন করি এর দ্বারা কি হবে, কাকে বলছি, কেন বলছি? বরং এ কথাগুলো তো নিজেকেই বলা উচিত। তখন লেখালেখির ইচ্ছে চুপসে যায়। এভাবে কত লেখা যে হারিয়ে যায়! ডায়রি লিখছি অবশ্য সাত বছর ধরে। কারণ এটা নিজের সঙ্গে এক প্রকার কথা বলা।

চারপাশে ঘটছে হাজার ঘটনা। রক্ত-মাংসের মানুষ যারা, প্রভাবিত হবেই। কখনো অট্রহাসি, তুমুল উল্লাসে ফেটে পড়া, আবার কখনো কুৎসিৎ গালি, মানুষ চিবিয়ে খাওয়ার বাসনা। দুঃখ, হতাশা, ভালোবাসা, আবেগ, উৎকণ্ঠা এমনিভাবে প্রভাবিত হচ্ছি আমরা চারপাশের ঘটনা দ্বারা প্রতিনিয়ত। কিন্তু আপনি ভেবেছেন কি, এসব সস্তা আবেগের উর্ধ্বে আমাদের যে উঠতে হবে? কিছু একটা ঘটলেই আজকাল ফেসবুক-ব্লগে পোস্টের জোয়ার। এটা যেন ভার্চুয়াল চা-স্টল। কিন্তু আমরা ভাবি না এসব পাইকারি কথা পরিবেশ-পরিস্থিতির সত্যিকার কতটুকু উন্নতি করছে। হ্যা, যদি স্রেফ নিজের আবেগ প্রকাশের জন্যই আপনি বাংলালিংক দরে স্ট্যাটাস দিয়ে থাকেন, আমার আপত্তি নেই। কারণ এখানে পরিবেশ-পরিস্থিতির চেয়ে আপনার আবেগটাই গুরুত্বপূর্ণ। নিজেকে হাল্কা করুন। ভালো থাকুন। তবে এটা করতে গিয়ে আবার নতুন করে ঝামেলা পাকাবেন না প্লিজ!

আমি আজকাল নিজেকে একটু আবেগের উর্ধ্বে নিতে চেষ্টা করছি। কারণ এটা না করলে নিরপেক্ষ বিশ্লেষণ ও মূল্যায়ন সম্ভব না। আমাদের চারপাশে এই যে এত এত অন্যায়-অত্যাচার, ক্ষমতার মিথ্যা অহঙ্কার, জুলুম-নির্যাতন- এসবের মৌলিক কারণ কি? কিভাবে একটি রাষ্ট্র ও সমাজকে ধীরে ধীরে উন্নতির চূড়ায় উঠাতে হবে? কিভাবে হাজার মানুষের অন্তরে জ্ঞানের আলো ছড়াতে হবে? সমাজকে শিক্ষিত করে তুলতে হবে? যে তরুণরা আজ রাজপথে প্রতিবাদী, সমাজ বদলাবার প্রত্যয়ে জীবন রাখে বাজি, দেখা গেল তারাই ক্ষমতা পেলে অতীতের অনুসরণ করে, স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়। মুহূর্তে বদলে যায় তাদের ভাষা, আচার-আচরণ। তার প্রত্যক্ষ প্রমাণ, দেখুন আপনি যে ক্ষেত্রে ক্ষমতাবান সে ক্ষেত্রে আপনার অনুভূতি। আমি অনেক অফিসের বসকে চিনি, যারা জুনিয়র-কর্মচারিদের সঙ্গে অমানবিক আচরণ করেন। পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরেই এমন চিত্র। এত মানুষের ভেতরে "মানুষ" খুঁজে পাওয়া মুশকিল। তাই এখন নিজেকেই সন্দেহ করি।

বাংলাদেশের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম এ দেশের প্রায় সব আলেম ও কওমি ধারার লোকদের একীভূত করতে পারলেও তারা সহসা রাজনীতির কথা বলতে পারেন না। এমনকি যদি রাষ্ট্রক্ষমতা হুজুরদের হাতে দিয়েও দেয়া হয়, প্রথমত তাদের দৃষ্টিভঙ্গির সঙ্কীর্ণতা ও যোগ্যতার ঘাটতি আছে। দ্বিতীয়ত দেশের মানুষ এটা মেনে নেবে না। কারণ তাদের চোখে ভেসে উঠে তালেবানী শাসনের চিত্র। জনগণের মন থেকে এ ভয় দূর করার কি ব্যবস্থা আমরা নিয়েছি? সরকার এবং সরকারে যেতে ইচ্ছুকদের জনগণের মনের ভাষা বুঝার ক্ষমতা থাকতে হবে। আমি জোর দিয়ে বলছি, আগে আইন নয়, আইনের ক্ষেত্র তৈরি করা। আমরা কি সে কাজটা জনগণের ময়দানে করছি? আজ আলেমদের রাজনৈতিক তৎপরতায় বাধা থাকলেও ধর্মীয় কোন কাজে বাধা নেই। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে এ সুযোগটা আমরা ভোগ করছি। দুদিন পর এটাও থাকবে না।

হেফাজত যে বিএনপিকে সমর্থন দিচ্ছে, বিএনপির সঙ্গে একাত্ম হচ্ছে, তাদের ব্যর্থতার দায়ভার নিতে কি হেফাজত প্রস্তুত? আর এভাবে বছরের পর বছর পরনির্ভরশীল হয়ে থাকার ভবিষ্যৎ ক্ষতিটা আমরা কতটুকু উপলব্ধি করতে পারি? অন্তত সংখ্যালঘু একটা ধর্মীয় জনগোষ্ঠীর যতটুকু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও অধিকার আদায়ের ক্ষমতা থাকে তাও এ দেশের আলেমদের নেই। এ জন্য কি আলেমরা দায়ি নন? প্রবীণ আলেমগণ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব, প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে পারেননি। কিন্তু এ সীমাবদ্ধতাগুলো কেটে যাবার পর আজ কওমি তরুণরাও একই পথে হাঁটবে এটা আমি মেনে নিতে পারি না। আমার রাজনৈতিক লেখাগুলো কওমি তরুণরা বুঝেন বলে মনে হয় না। রাজনৈতিক লেখা বা বক্তব্য রাজনৈতিক দৃষ্টিতেই দেখতে হয়। এখানে ধর্মীয় গোঁড়ামো চলে না। অবশ্য এক্ষেত্রে আমারও যথেষ্ট ঘাটতি আছে। যেভাবে বা যে কৌশলে বিষয়গুলো তুলে ধরা দরকার, আমি হয়তো সেভাবে করছি না।

শাপলা চত্বরের সমাবেশের আগে আমি বলেছিলাম বিএনপি-জাতীয় পাটি-জামাতে ইসলামির সমর্থন ও সহযোগিতা হেফাজত প্রত্যাহার করুক। কিন্তু তারা তা করেনি। বলেছিলাম সাভার ট্র্যাজেডি এবং কয়েকজন পাতি নেতার রাজনৈতিক ঘৃণিত বক্তব্যের (৬ মে থেকে দেশ চালাবে হেফাজত) কারণে পূর্বঘোষিত মহাসমাবেশ কর্মসূচি স্থগিত করা হোক, করেনি।

যাহোক, এরপর পাঁচ সিটি নির্বাচনে বিএনপির বিজয়ে আমি খুশি নয়, উল্লসিত হবার প্রশ্নই আসে না। আমরা দেড় টাকা রুজি করি চার টাকা খেয়ে। এই সামান্য ক'টি নির্বাচন নিয়ে যা মাতামাতিতে হয়েছে, জনগণ যারপর না-ই ত্যক্ত-বিরক্ত। কোন উন্নত বা উন্নয়নশীল দেশে জাতীয় নির্বাচন নিয়েও আমার জানামতে এত মাতামাতি হয় না। এই পাঁচটি নির্বাচনে সর্বমোট কত কোটি ডলার খরচ হয়েছে? এগুলো কাদের টাকা? কিভাবে এগুলো উঠবে? কত লাখ শ্রমিক-কর্মচারী-শিক্ষক-ব্যবসায়ী কর্মবিরতি পালন করেছেন? এই জাতির কি পরিমাণ মেধা-মনন এতে খরচ হয়েছে? যাক, এ বিষয়ে আজ আর বললাম না। তবে এতটুকু বলে রাখি, এতে হেফাজতের বিন্দুমাত্র লাভ হবে না। মার খাব আমরা, ফল যাবে অন্যের ঘরেই। তাই তাদের সতর্ক করছি, সামনের কর্মসূচি নিয়ে কোন প্রকার বাড়াবাড়ি বা উল্লসিত হবার কারণ নেই। হেফাজত বাড়াবাড়ি করলে আমি কঠোর প্রতিবাদ করব। আমাদের প্রতিটি কথা, পদক্ষেপ ও সিদ্ধান্ত বস্তবসম্মত হতে হবে। জনগণের সঙ্গে দূরত্ব কমাতে হবে। দেশ-বিদেশের লাখ-লাখ মুসলমান শুধু আমাদের কারণেই আমাদের ঘৃণা করে। যে যত কাছের, আমি তত বেশি তার সমালোচনা করব।
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×