somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মানুষগুলো যদি বাংলাদেশ থেকে ভেসে যেতো তাহলে বিএসএফ পাখির মতো গুলি করে মারতো....

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতে প্রবল বন্যার কারণে বাংলাদেশে ভেসে এসেছে ৩ সহস্রাধিক ভারতীয় নাগরিক আর তাদের গবাদী পশু। তারা আশ্রয় নিয়েছে সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন বাড়িঘরে। সহানুভূতি আর সহায়তার হাত বাড়িয়ে তাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশিরা। খাবার খেতেও দিচ্ছেন।

বন্যায় ভারত থেকে ভেসে আসা নাগরিকদের আশ্রয় দিয়ে এমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে লালমনিরহাটের মোঘলহাট সীমান্তের মানুষ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সরেজমিন লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের সীমান্তবর্তী চওড়াটারী গ্রামে গিয়ে দেখা গেছে এমন দৃশ্য। ভারতীয় শত শত নারী-পুরুষ আশ্রয় নিয়েছে বাংলাদেশিদের ঘরবাড়িতে। তাদের সঙ্গে রয়েছে শিশু সন্তানসহ গবাদি পশুও।

সূত্রমতে, ভারতে প্রবল বন্যার কারণে দিশেহারা হয়ে পড়ে অনেক ভারতীয় নাগরিক। জীবন বাঁচাতে তারা গত মঙ্গলবার (২৬ জুলাই) মধ্যরাত থেকে বানে ভেসে আসতে থাকে বাংলাদেশের অভ্যন্তরে। ওই সময় সাত-পাঁচ না ভেবে রাত জেগে প্রতিবেশি দেশের অসহায় বানভাসিদের নদী থেকে উদ্ধার করে সীমান্তে বসবাসকারী মানুষ। এরপর তারা বিভিন্ন স্থানসহ নিজ নিজ বাড়িতেও আশ্রয়ের ব্যবস্থা করে।

প্রতিবেশি দেশের বিপন্ন মানুষদের উদ্ধার করার পরে আশ্রয় দিয়ে বাংলাদেশিরা যে মহানুভবতার পরিচয় দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতীয় নাগরিকরা।

বন্যায় ভেসে আসা একাধিক ভারতীয় নাগরিক বাংলামেইলকে জানান, ‘গত মঙ্গলবার (২৬ জুলাই) মধ্য রাতে তাদের জারিধরলা নদী উত্তাল হয়ে উঠে। এসময় অনেক গবাদি পশু পানিতে ভেসে যায়। তারা জীবন বাচাঁতে কোনো কিছু না ভেবে ভেলা ও নৌকায় বাংলাদেশের অভ্যন্তরে এসে আশ্রয় নেয়। সেই রাতে অনেককেই স্থানীয় মোঘলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়। এছাড়াও সেখানে স্থান সঙ্কুলান না হওয়ায় স্থানীয়রা তাদের সবাইকে নিজ নিজ বাড়িতে আশ্রয় দেয়।

ভারতের কুচবিহার জেলার জারিধরলা গ্রামের আব্দুর রহিমের বৃদ্ধা স্ত্রী ফিরোজা বেগম প্রতিক্রিয়া জানিয়ে বাংলামেইলকে বলেন, ‘বাংলাদেশের মানুষ তাদের আশ্রয় না দিলে তারা পানিতে মরে ভেসে যেতেন।’ তিনি এসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, ‘তাদের যারা আশ্রয় দিয়েছে তারাও গরীব মানুষ। কিন্তু অনেক কষ্ট হলেও তাদের তিন বেলা খাবার খেতে দিচ্ছেন।’

এবিষয়ে ভারতের নগরটারীর হায়তুননেছা নামের অপর এক বৃদ্ধা বাংলামেইলকে বলেন, ‘তিনিসহ পরিবারের অপর ৩ নারী সদস্য আশ্রয় নিলেও বাড়িতে ঝুঁকি নিয়ে থেকে গেছেন পুরুষ সদস্যরা। বাংলাদেশ থেকে তাদের নদী পথে খাবার সরবরাহ করা হচ্ছে অনেক কষ্ট করে।’

এসময় জনৈক ভারতীয় বৃদ্ধ আব্দুর রহীম বাংলামেইলকে বলেন, ‘সীমান্ত পার্শ্ববর্তী ৪টি ভারতীয় গ্রাম জারিধরলা, দরিবোস, বাদুর কুটি ও নগড়টারী গ্রামের প্রায় ৩ হাজার মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের মানুষের সহযোগিতার কারণেই আজ তারা সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে আছেন।’

এবিষয়ে মোঘলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাংলামেইলকে বলেন, ‘বন্যায় নাকাল হয়ে অনেক ভারতীয় নাগরিক গত মঙ্গলবার মধ্য রাত থেকে তার ইউনিয়নের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে।’

অনেকেরই মন্তব্য, বন্যার হিংস্রতাকে পরাজিত করে জয় হয়েছে মানবতার। তাতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি সীমান্তের কাঁটাতারের বেড়াও।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৭
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১’কে বিজয়ের প্রতীক হিসেবে উদযাপন করছেন তারা ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ১১:১৮


আবাসিক হোটেলের দরজা ভেঙে যখন একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে তখন সাধারণ মানুষের চোখ ছানাবড়া হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি গাজীপুরের এক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ যখন দুই... ...বাকিটুকু পড়ুন

রোগী

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ২৮ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৭

ভাইরাল ফেভারে
জাতি ভোগে যে হারে
কোথা যাবে ঠিক নাই,
কোনো দিকে দিগ নাই
সংকর - বাঙাল,
আহারে আহারে!



সবি হলো জ্ঞানী
যারটা সে মানি,
তাল গাছ আমারই'
যাইহোক বিচারে! ...বাকিটুকু পড়ুন

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

×