somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনাজপুরে বৃষ্টির জন্য ‘ব্যাঙের বিয়ে’

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সপ্তাহ ধরে বৃষ্টির দেখা নেই। রোদে পুড়ছে ফসলের মাঠ। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দিনাজপুরের বিরলে ব্যাপক ধুমধাম করে দেওয়া হয়েছে ব্যাঙের বিয়ে।
সবার বিশ্বাস ব্যাঙের বিয়ে দিলেই অনাবৃষ্টি কেটে যাবে। বিয়েতে বিভিন্ন ধর্মের লোকজন উপস্থিত থাকলেও বিয়ের আয়োজন ছিল হিন্দু সম্প্রদায়ের বিয়ের নিয়মে। বিয়েতে গ্রামবাসীসহ প্রায় ৫শ’ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। রং মেখে নেচে গেয়ে ব্যাঙের বিয়ে দেওয়া হয়।
শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে বিয়ের অনুষ্ঠান। বিয়ের আয়োজন করে বিরল উপজেলার ভারাডাঙ্গী বেতুড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দারা।
আয়োজকেরা জানান, শনিবার ভাদ্র মাসের ৫ দিন। কিন্তু বৃষ্টি নেই। জমিতে পানি নেই। যে জমি গুলোতে চারা রোপণ করা হয়েছে, সে জমিগুলো পানির অভাবে চৌচির হয়ে গেছে।অনেকে শ্যালোমেশিন দিয়ে খেতে পানি দিচ্ছেন। এ কারণে যাতে বৃষ্টি আসে, সে জন্য ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ের আয়োজন চলছিল ৭ দিন আগে থেকে। গ্রামের যুবারা ৭ দিন আগে থেকে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নেচে-গেয়ে অর্থ, চাল, মরিচ, পিয়াজ, রসুন, আদা তেল ইত্যাদি সংগ্রহ করে। এ সময় প্রতিটি বাড়িতে ব্যাঙের বিয়ে খেতে আসার দাওয়াত দেওয়া হয়। কলাগাছ ও ফুল দিয়ে সাজানো মাড়োয়ায় সকাল থেকে গ্রামবাসী আসতে শুরু করে। বাজানো হয় মাইক। রং মেখে, কাদা মেখে শুরু হয় নাচ-গান। দুপুর সাড়ে ১২টার সময় বর হৃদয়ের মা ডাবু বালা ও কনে স্বপ্নার মা শেফালী রানী রায় বর-কনেকে নিয়ে হাজির হন মাড়োয়ায়। এ সময় পাশেই চলছিল রান্নার গ্রামের মানুষ বর-কনেকে দেখে টাকাসহ বিভিন্ন উপহার দিয়ে খিচুড়ি খেয়ে যান।
মাড়োয়ার আশপাশে চলে লাঙল দিয়ে জমিচাষ। শুকনো জায়গায় মধ্যে লাগানো হয় ধানের চারা । এ যেন এক অন্যরকম উৎসব। অনুষ্ঠানটি বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষের মিলন মেলায় পরিণত হয়। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা সতীশ চন্দ্র রায় জানান, অতীতেও এভাবে ব্যাঙের বিয়ে দেওয়ার পর জলের দেখা মিলে ছিল। এবারও সে আশা থেকেই এই আয়োজন করা হয়েছে। গতবার ব্যাঙের বিয়ের দিন দুপুর থেকেই বৃষ্টি হয়েছিল।
এলাকার প্রবীণ ব্যক্তি সামছুল হক জানান, অনেক বছর ধরে দেখে আসছি অনাবৃষ্টি হলেই এই গ্রামের সবাই মিলে ব্যাঙের বিয়ের আয়োজন করে। অনেক সময় বৃষ্টিও হয়েছে। তাই মানুষের কাছে এক প্রকার বিশ্বাস হয়ে গেছে, ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টি হবে।
বিয়ের আয়োজক কমিটির সদস্য বিরল ভান্ডারা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহেশ চন্দ্র রায় জানান, ৭ দিন ধরে এ আয়োজন চলছে । এলাকার যুবকরা এ উদ্যোগ গ্রহণ করে। বিকেলে গরুর গাড়িতে করে কনের বাসায় যাওয়া হবে কনেকে শ্বশুরবাড়িতে আনার জন্য।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৪
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১’কে বিজয়ের প্রতীক হিসেবে উদযাপন করছেন তারা ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ১১:১৮


আবাসিক হোটেলের দরজা ভেঙে যখন একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে তখন সাধারণ মানুষের চোখ ছানাবড়া হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি গাজীপুরের এক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ যখন দুই... ...বাকিটুকু পড়ুন

রোগী

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ২৮ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৭

ভাইরাল ফেভারে
জাতি ভোগে যে হারে
কোথা যাবে ঠিক নাই,
কোনো দিকে দিগ নাই
সংকর - বাঙাল,
আহারে আহারে!



সবি হলো জ্ঞানী
যারটা সে মানি,
তাল গাছ আমারই'
যাইহোক বিচারে! ...বাকিটুকু পড়ুন

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

×