somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিলালিপি -৬

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৭ সাল । আমি আইএসসি পরীক্ষায় গোল্লা মেরে পাশ করলাম । এটাকে ঠিক আমার মানে পাশ বলা চলেনা । সব বিষয়ে পাশ । কতটুকু ক্ষতি যে হয়েছে তাও বুঝতে পারছিলাম না । বুকের উপর মদের বোতল নিয়ে ধর্ম সাগরে নৌকায় শুয়ে ছিলাম আমার প্রিয় মেরুন রঙের কাবুলি সেট পরে । কতক্ষন কেটে গিয়েছে জানিনা । ফেরার কোন তাড়া নেই । এক সময় খেয়াল করলাম ঘাটে দাঁড়িয়ে কেউ আমাকে ব্যাকুল হয়ে ডাকছে । নৌকা নিয়ে এগিয়ে গেলাম । কে আবার ? আমার ভাই, আমার পিতা , আমার আদর্শ, আমার সকল ইন্দ্রিয় জুড়ে গেঁড়ে থাকা ভাইজান । যার জন্য অবলীলায় এ প্রান আমি উৎসর্গ করতে পারি । এ নিয়ে মনে বিন্দু মাত্র দ্বিধা বা সন্দেহ নেই । অগাস্ট মাস শেষের পথে ।
আমার যে অভ্যাস টা সবচে খারাপ ছিল তা হল বার্ষিক পরিক্ষার পূর্বের শেষ ১৫ কি ২০ দিন বিরামহীন পড়াশোনা করে সিলেবাস শেষ করতাম । সাদামাটা ভাবে পাশ করে পরের ক্লাসে উঠে যেতাম । সর্বচ্চ ভাল রেজাল্ট করার বাসনা তেমন একটা কাজ করত না । আমি নিশ্চিত ছিলাম যে, হাজার চেষ্টা করেও আমি একজন ‘মাকসুদ এলাহি রিয়েল’ হতে পারবো না । আমার মেধার সীমা আমি খুব ভাল করেই জানতাম । আবার এ ভাবনাও মনে কাজ করত যে, আমি যদি রিয়েলের সমান রেজাল্ট করি এবং রিয়েল আমার অবস্থানে চলে আসে তখন আমাদের সম্পর্ক কেমন থাকবে ? আতঙ্কিত বোধ করতাম । এরচে এই ভাল আমি তাঁর চক্রে নির্বোধের জীবন যাপন করি । আমরা চির বন্ধু থাকি আর সে ইয়াসমিনের সাথে প্রেম করার প্রত্যাশা না করুক । যদিও আমি নিশ্চিত ভাবেই জানতাম সে আমাকে কষ্ট দেয়ার নির্মম হোলি খেলায় মেতেছে । তাকে আস্কারা দিচ্ছে রিয়াদ, কানা মাসুদ আর অজাত সাব-রেজিসট্রারের বখে যাওয়া ছেলে সুমন ।
এই কলেজ লাইফে জীবনের যেসব রুঢ় সত্যকে আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছিলাম তাঁর মধ্যে অন্যতম ছিল বন্ধুত্ব । ক্লাস ফাইভ থেকে ইন্টার পর্যন্ত আমরা জীবনে কখনো আলাদা বসিনি । কোন ঝড় ঝঞ্জাতেই বিচ্যুত হইনি । কোত্থেকে কোনখানের কোন সুমন এসে সব উলট পালট করে দিল । তাঁর বাবা সাব রেজিসট্রার হয়ে বিস্তর টাকা আয় করতো এবং সে সেই টাকার একটা অংশ গাপ করতো । টাকা কথা বলে চিরন্তন । সারা জীবন অর্থ কষ্টে মানুষ হয়েছি কিন্তু এসবের প্রতি কোন মোহ কখনো কাজ করেনি । ২ টাকা হলে আরও ২ টাকা যোগাড় করে রিয়েল কে নিয়ে পুরি খাব এ জাতীয় স্বপ্ন দেখে আমি অভ্যস্ত । কিন্তু সুমনের স্টাইলটা ছিল অন্য রকম । ‘ এই, এই টেবিলে কে আছে? এদিকে আয় । টেবিলটা খুব ভালো মত মুছে গ্লাস ধুয়ে পরিস্কার পানি দিবি, বুচ্ছস ? তাঁর পরে আমার কয়জন আছি দেখ । ১, ২, ৩, ৮... কয়জন ? ১৬ ? ঠিক আছে সবাইরে গরম পরাটা দে সাথে ঝাল গরুর মাংস । সব টেবিলে ড্রিংকস দে । আর শোন পিয়াজ কাঁচামরিচ আলাদা কেটে ধুয়ে দে । তারপর দাঁড়িয়ে থাকবি ।‘
আমার কাছে যে সামান্য টাকা থাকতো তা দিয়ে বিল দেয়া তো দুরের কথা শেয়ার করার কথাও ভাবতে পারতাম না । খাওয়া দাওয়া পর্ব শেষ হতে না হতেই তিন হাজার টাকার মাল চলে আসতো । মাল খেতে খেতে তাস খেল । ক্লান্তি বোধ করলে আবার ও ২ হাজার টাকা বের করে দিত । যা তো কেউ একজন গিয়ে মাল নিয়ে আয় ।‘ সে চাইত রিয়েল ছাড়া বাকি সবাই তাঁর পা চাটা কুকুর হয়ে যাক । আর আমি চাইতাম রিয়েল এসবে জড়িয়ে না পড়ুক । আমরা তো ভালই ছিলাম । সব কিছুই চলত সীমার মধ্যে । সিস্টেম টা দাঁড়িয়ে গেল সুমন সব বিষয়ে রিয়েলের মতামত নেয় আর বাকি সবাইকে চাকর বাকর মনে করে । আমি এ দুঃখের কথা অন্য কোন গ্রুপ কে বলতে পারছিনা আবার সইতেও পারছিনা । একদিন তো রাগ করে বলেই ফেললাম, তোর মত সমনের সাথে আমরা চলব ভাবিস কি করে ? যা যা মর্নিং শিফটের ছেলেদের সাথে গিয়ে হাঁট ।
সে আমাকে আতঙ্কিত করে দিয়ে খিল খিল করে হেসে উঠল । ‘ শোন জাকু, তোর মত ছেলেরা হচ্ছে পা চাটা কুকুর কিংবা নিদেন পক্ষে কাকের মত । তুই থাক বা না থাক তোর মত শত ছেলে লাইন দিয়ে বসে আছে আমার সঙ্গ পাওয়ার জন্য । ভাত ছিটালে কাকের অভাব হয়না । দেখবি ? চাস দেখতে ?’ এনাফ ইজ এনাফ বলে আমি উঠে দাঁড়ালাম । রিয়েল চল আমরা আমাদের মত থাকি । কই রিয়েল চল না । রিয়েল চশমার ফাক দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোর যেতে ইচ্ছে করলে তুই যা । দল বল নিয়ে যাওয়ার মতলব কেন ? আমার হাত থেকে কাগজ কলম বই সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল । অবাক অসহায়ের মত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম । সুমন টিপ্পনী কাটল, কিরে ছাগল মইরা গেলি নাকি ? এই কে আছস এরে একটু পানি খাবা । বই পত্র গুছিয়ে চলে এলাম । সুমন জোরে জোরে চিৎকার করে বলে যেতে থাকলো – ঐ শালা, ঐ মাতারির পোলা তোর রিয়েল আব্বারে লইয়া যা । কান্দিস না । কাইন্দা ফায়দা নাই ।
কলেজের শেষ সময়টা এমন বিচ্ছিন্ন এক বিশ্রী অবস্থার মধ্যে দিয়ে কাটছিল । সেবার খুব শীত পড়েছিল । আপা বাসায় বেড়াতে আসলো । আমার পড়াশোনার প্রতি অনীহা এবং সারাদিন চুপচাপ থাকি দেখে সে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিল । সে চেষ্টা করল বিভিন্ন ভাবে বুঝিয়ে শুনিয়ে কিছু একটু ভালো করা যায় কিনা । আমার মন ভেঙ্গে গিয়েছিল ঘর বাহির সব কিছু থেকে । আমিও চেষ্টা করলাম একটু কিছু করা যায় কিনা । জানুয়ারি মাসের একুশ তারিখের কথা স্পষ্ট মনে আচ্ছে আমার । সকাল থেকেই রোদের দেখা নেই । আমি একটা শাল গায়ে চাপিয়ে ১১ টা পর্যন্ত ক্যালকুলাস করলাম । হঠাৎ মনে হল যাই একটু রিয়াদকে দেখে আসি । সে আজ দুই তিন দিন ধরে অসুস্থ । আপাকে বলে কয়ে একটা রিক্সা নিয়ে রেসকোর্স তাঁর বাসার সামনে হাজির হতেই স্থানীয় দোকানি বলল, খবর কিছু পাইছেন ? জিজ্ঞেস করলাম, কিসের খবর? যান যান রিয়াদ ভাইয়ের বাসায় যান । সব খবরই পাইবেন । দুরু দুরু বুকে বাসার সামনে হাজির হলাম । একি হাজার হাজার মানুষ এমন ভেঙ্গে পড়ছে কেন ? হল টা কি এখানে ? প্রায় ৬ ফিট লম্বা বিশাল দেহি এই মানুষটাকে তাঁর বৃদ্ধ বাবা খুন করেছে । আমি কোন মতে টলতে টলতে গিয়ে তাঁর মাথার কাছে বসলাম । সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক দেখাচ্ছে ঘুমন্ত রিয়াদকে । কে বলেছে সে খুন হয়েছে ? প্রায় ত্রিশ পয়ত্রিশ ঘণ্টা পর পুলিশের কাছ থেকে মৃত রিয়াদের কিছু খণ্ড আমরা বুঝে নিলাম । এই চরম শীতে শুরু হল ঝড় বৃষ্টি । এমন আবহাওয়ায় মাগরিবের পর আমরা সবাই রিয়াদের পচা গলা লাশ নিয়ে রওনা হলাম ইছাপুরার উদ্দেশ্যে । তাঁর কফিন থেকে যেসব রক্ত এবং পানি ঝরছিল সে গুলো জমা হচ্ছিল আমার জ্যাকেটের উলে । আমার সারা শরীর ভিজে গেল পচা লাশের গন্ধে । জানাজা শেষে লাশ কবর পর্যন্ত নিতে নিতে রাত ১১ টা বেজে গেল । গ্রামে ১১ টা মানে নিশুতি রাত । এমন একজনও কি সেদিন ছিল না যে একটা হারিকেন নিয়ে আসতে পারত কবরের পাশে ? ঝড় বৃষ্টি আর অন্ধকারে আমরা লাশ নিয়ে হুড়মুড় করে পড়লাম পাশের অন্য একটা ভাঙ্গা কবরে............
তাঁর ঠিক চার মাস পরে রিয়েলের বিষয় টা নজরে এলো । লোকে বলছিল, রিয়েল পাগল হয়ে গেছে । কুমিল্লা জিলা স্কুলের রিয়েল । যে স্কুলে একজন মাত্র রিয়েল পড়াশোনা করেছিল । কালো রোগা এক অসম্ভব পাগলা ঘোড়া । আমি বাসায় শুয়ে শুয়ে শুনলাম । আমি সারাদিন হাঁট শুঁকি । চার মাস আগের সেই পচা রক্তের গন্ধ তখনো যায়নি । সারাদিন ডিউটি করে বাসায় এসে রাত জেগে একটি মানুষ আমার সেবা করে । গামছা ভিজিয়ে হাঁত পায়ের তালু মুছে দেয় অবিরত । আমি ঘুমানোর চেষ্টা করি । ঘুম নাই ঘুম নাই.........
২৮ অক্টোবর ২০১৩ ইং রাত ৯ টা ৩৫ মি ।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×