কান্না ভুলে যাওয়া দুর্ভাগা জাতি
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সর্বশেষ কবে কেঁদেছেন মনে করতে পারবেন ? আমার মনে নেই কবে কেঁদেছি । এ ভুমিতে এখন যুদ্ধ হচ্ছে । সবাই নিজ নিজ ঘরের দরজা বন্ধ করে জানালা দিয়ে তামাশা দেখছি । স্রেফ তামাশা । যারা এখনো এ ভাবনায় তৃপ্ত রয়েছেন যে – আমি তো কিছু করিনি, আপনার জন্য আমার শুভ কামনা রইল । যারা রাস্তা ঘাঁটে বেশুমার মরছে তাদের কয়জন কিংবা কে কি দোষ করেছিল বলতে পারবেন ? বিষয়টা হল আমাদের মধ্যে কেউ আগে বের হয়েছি কেউ পরে বের হবেন । জাস্ট এ টুকুই । যে যত দরিদ্র সে তত আগে বের হয় আদিম নিয়মে । উদ্দেশ্য সবার একই । মুদ্রা উপার্জন এবং বিনিময়ে খাদ্য সংগ্রহ । একটু অসতর্কতায় কেউ মরে রাস্তায় আর তাঁর গোষ্ঠী মরে অনাহারে- এই আর কি ।
চলুন কোরাস করে কাঁদি । একি, কেউ কাদছেন না কেন ? কবে কাঁদবেন ? ও আচ্ছা, আচ্ছা বুঝেছি । সন্তানের লাশ হাঁতে নিয়ে তবে তো কাঁদবেন । যারা প্রতিদিন মারা পড়ছে, যাদের মৃত দেহের উপর জান্তব পিশাচ উল্লাসের নৃত্য করছে তারা তো আপনার কেউ নয় । তাঁদের জন্য এতো আবেগের কিছু নেই । অপেক্ষা করুন । পুরো জাতি আজ এক পৈশাচিক জাতিতে পরিনত হয়েছে । এখানে খুনে খুনে উল্লাসের নৃত্য হয় । আপনি অপেক্ষা করুন । যে জাতি কাঁদতে ভুলে গেছে সে জাতি রক্তে তাঁর বিনিময় মুল্য দিবে – এটাই স্বাভাবিক ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন