somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মখা আলমগীরকে একবার পিটিয়ে হারুন আরও একবার পুরস্কার পুরস্কার পাবে?

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিরোধী দলের চীফ হুইফকে পেটানোর কারনে যদি বিতর্কিত পুলিশ নামের কলংক হিসাবে সারা দুনিয়াতে নিন্দুকি্ত হারুন পুরস্কার পেয়ে থাকে ।তবে কি এই হারুন যখন আজকের সরাস্ট্রমন্ত্রী মখা আলমগীর আত্ন সীৃত আসামী হিসাবে এই হারুনই একদিন তাকে পিটিয়ে কি আর ও একবার পুরস্কার নিবে?নির্লজ্জা এক বেয়াকুব .।.।.।.।.।?




ফারুককে পেটানোয় হারুনকে পুরস্কার’

লিটন হায়দার ও কামাল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2013-01-22 13:47:55.0 Updated: 2013-01-22 14:43:03.0
1 / 1
পুলিশ কর্মকর্তা হারুন-অর রশীদকে পুরস্কারের জন্য মনোনীত করার ক্ষেত্রে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পেটানোর বিষয়টিও বিবেচনায় ছিল।






মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের পর রাজারবাগে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের প্রশ্নে একথা বলেছেন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর হাত থেকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ নেন উপ কমিশনার হারুন-অর রশীদ, যিনি দেড় বছর আগে সংসদ ভবনের সামনে সংসদ সদস্য ফারুককে পিটিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন।

হারুনকে পুরস্কারের জন্য মনোনীত করার পর থেকে বিএনপি এর সমালোচনা করে বলছে, ফারুককে পেটানোর জন্যই এই পুলিশ কর্মকর্তাকে পুরস্কার দিচ্ছে সরকার।

বিএনপির এই বক্তব্য তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “পুরস্কার পাওয়ার ক্ষেত্রে ওই বিশেষ ঘটনাটি বিবেচিত হয়েছে।”

“ওই বিশেষ ব্যক্তি কিন্তু সেদিন ওই পুলিশ কর্মকর্তার মা-বাবাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছিল,” একইসঙ্গে বলেন মহীউদ্দীন খান আলমগীর।

সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের পর দুপুরে অপরাধ বিষয়ক এক পর্যালোচনা সভায় অংশ নেন মন্ত্রী, যার অধীনে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীগুলো।

ওই অনুষ্ঠানে বক্তব্য শেষের পর হারুনকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আলমগীর, যিনি কয়েকমাস আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসেন।

২০১১ সালের ৬ জুলাই বিএনপির ডাকা হরতালে মানিক মিয়া এভিনিউয়ে ফারুককে পেটানো হয়। ওই ঘটনার ভিডিওচিত্রে তর্কাতর্কির এক পর্যায়ে ফারুকের ওপর হারুনকে চড়াও হতে দেখা যায়।

ফারুককে সেদিন বেধড়ক পেটানো হয়, যা নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল।

ওই সময়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুনপরে লালবাগ অঞ্চলের উপকমিশনার হিসেবে পদোন্নতি পান।

বিএনপি দাবি করে আসছে, ফারুককে পেটানোর ‘পুরস্কার’ হিসেবে এই পুলিশ কর্মকর্তার পদোন্নতি হয়েছে।

হারুনের সঙ্গে মঙ্গলবার পদক পেয়েছেন ৬৭ জন। হারুনকে পুরস্কারের জন্য মনোনীত করার ক্ষেত্রে তার বাহিনীর বার্ষিক পঞ্জিকায় অঞ্চলের তার দায়িত্ব পালনের কথা উল্লেখ রয়েছে।

এতে বলা হয়েছে, “তার (হারুন) অক্লান্ত পরিশ্রম ও তদারকির কারণে রমজান মাস ২০১২, ঈদ, দুর্গাপূজা, কোরবানির পশুর হাট, চামড়া পাচার রোধসহ এই বিভাগের আইন শৃঙ্খলা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং করে যাচ্ছেন।”
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×