somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতাবিরোধী বনাম পদ্মা সেতু

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষ যখন তার কাঙ্খিত কোন কিছু না পায় বা হারিয়ে ফেলে তখন উচিৎ-অনুচিৎ, মুলক-অমুলক, ন্যায়-অন্যায় অনেক কিছুই চিন্তা করে। এই মূহুর্তে গোটা জাতি তথা বাঙালী একটি জিনিস হারিয়ে ফেলেছে, তা হলো সরকারের উপর আস্থা, আর তা হলো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার বিচারের রায়। সমগ্র জাতি যেখানে আশা করেছিল তার ফাঁসির রায় হবে, সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ঘোষনা করলো তার যাবজ্জীবন কারাদন্ডের রায়। অথচ আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ছিল পূর্বে ঘোষিত আর একজন মানবতা বিরোধী অপরাধী আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকেরর চেয়ে ভয়াবহ এবং যার ৬টি অভিযোগের মধ্যে ৫টিই সন্দেহাতীতভাবে প্রমানিত। তাহলে বাচ্চু রাজাকারের ফাঁসির রায় হলে কোন যুক্তিতে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড হয়। এখন সকলের প্রশ্ন- কতগুলো বা কতটা খুন করলে বিচারের কাঠগরায় একটা মানুষের ফাঁসির রায় হতে পারে এবং একটই দাবী আব্দুল কাদের মোল্লা সহ অভিযুক্ত সকল মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি।
মিটিং-মিছিল তো দূরের কথা কিছুদিন আগেও যেখানে জামাত-শিবির ঘরোয়া কোন বৈঠক করতে পারতো না, সেখানে কোন যাদুর কাঠির স্পর্শে বা নির্দেশে বা সমঝোতায় তারা পুলিশি সহযোগিতায় মতিঝিলের মতো ব্যস্ত এলাকায় হাজার হাজার মানুষের সমাবেশ করে, দেশের বিভিন্ন স্থানে রজনীগন্ধা ফুল দিয়ে পুলিশকে শুভেচ্ছা জানায়।
পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে গত কয়েক মাসে যা হয়ে গেল তা তো এদেশের সকল জনগন জেনেছেন এবং দেখেছেন। এক আবুল-কে বাঁচাতে আমরা ষোল কোটি মানুষের স্বার্থকে জলাঞ্জলী দিতেও দ্বিধা বোধ করিনি। তাহলে তো এটাই প্রমানিত হয় যে ষোল কোটি মানুষের থেকে ঐ আবুল অনেক বেশী গুরত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। একটা সময় আমরা একটু বোকা বা কম বুদ্ধিসম্পন্ন ব্যক্তিকে ব্যঙ্গ-বিদ্রুপ করে ডাকতাম “আবুল” বলে। এ ঘটনার পর সেই সংগাও পালটে গেছে। আবুল এখন অনেক ক্ষমতাধর ও মর্যাদার প্রতীক।
পদ্মা সেতুর অর্থায়নের ব্যাপারে বিশ্ব ব্যাংকের চুড়ান্ত বৈঠক ও সিদ্ধান্তের ঠিক আগের দিন ক্ষমতাসীন সরকার আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে নিলো তাদের অর্থায়নের অনুরোধ। এখন প্রশ্ন হচ্ছে, কোন বা কাদের আশায় সরকার এ সিদ্ধান্ত গ্রহন করলো। আর এর পরপরই পালটে যেতে দেখলাম জামাত-শিবিরবের প্রতি সরকারের আচরণ ও আব্দুল কাদের মোল্লার বিচারের রায়। যেখানে অর্থের উৎসের কোন সুরাহে নেই সেখানে সরকার কিভাবে বলে যে মার্চ মাসের মধ্যে সেতর দুই পাসের এপ্রোচ রোড এবং অক্টোবর মাসের মধ্যে মুল সেতর কাজ শুরু করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়ন নাকচ করার পর বলা হলো রেল লাইন বাদ দিয়ে নতুন নকশায় কাজ হবে, আবার তার পর দিনই বলা হলো নতুন নকশা নয় আগের নকশা অনুযায়ীই কাজ হবে।
আর মাননীয় অর্থমন্ত্রী বললেন বিভিন্ন দাতা দেশ ও সংস্থার অর্থায়নে হবে পদ্মা সেতু। কিন্তু বললেন না সেই বিভিন্ন দাতা দেশ ও সংস্থার নাম। তাহলে কি আমরা ধরে নেব সেসব দাতা দেশ ও সংস্থাগুলো হচ্ছে জামাত-শিবির যুদ্ধপরাধীদের বন্ধু ও সাহায্যকারী ? যাদের সাথে হয়তো আঁতাত হয়েছে এই শর্তে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত সকল অপরাধীকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিলে তারা পদ্মা সেতুতে অর্থায়ন করবে।
প্রথমেই বলেছি মানুষ যখন তার কাঙ্খিত কোন কিছু না পায় বা হারিয়ে ফেলে তখন উচিৎ-অনুচিৎ, মুলক-অমুলক, ন্যায়-অন্যায় অনেক কিছুই চিন্তা করে। তাই এ মুহূর্তে মাথার মধ্যে এসব লিংক কাজ করছে। জানিনা কোনটি সঠিক। শুধু জানি এবং একটাই দাবী সকল মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি চাই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×