আমার ছোট বেলা থেকেই একক নিজস্ব দর্শন সৃষ্টি হয়। অনেক ভাবনার উদয় হতো, অনেক উত্তর যা কিনা বড় হওয়ার পর অনেক মনীষীর ব্ই পড়ে তার মিল পাই। নিজের মাঝে খুজে পাই অতি বুদ্ধিমান মানুষ নয়, পাই এক অতুলনীয় প্রাকৃতিক শক্তির অনুভূতি, যা কিনা সবার মাঝেই আছে।
বোকা ও বুদ্ধিমানের রহস্য ও তার সমাধান, মিথ্যা কথা বলা উচিত কিনা, মানুষকে কিভাবে ঠকানো যায়, রং রহস্য, মানুষ ও পৃথিবীর সৃষ্ঠির রহস্য, আল্লাহ্, ভগবান, ইশ্বরের সংঙা, ধর্মীয় গ্রন্হের প্রয়োজনীয়তা ইত্যাদি। মায়ের সাথে আজ পর্যন্ত দ্বি-মত পোষন করি, কোরান পড়ব বাংলায় (দয়া করে এ নিয়ে সমালোচনার প্রয়াস করবেন না - এটা একান্তই ব্যক্তিগত)।
from my window...
যে বইগুলো আমার উপোরক্ত দর্শনের আর্বিভাবের জন্য (নির্দোষ অর্থে) দায়ী, তা হলো:
১। নেয়ামূল কোরআন,
২। সূর্যের কথা, (বাংলা এ/)
৩। যে গল্পের শেষ নেই,
৪। লালসালু,
৫। সময়ের প্রয়োজনে, (জ/র/)
৬। সবুজের আভিযান (কবিতা রবী ঠ,)
৭। ডেল কার্নেগীর কিছু বই।
৮। কাজী নজরুল ইসলামের লেখা।
৯। নবী করীম (সঃ) ও গৌতম বুদ্ধের জীবনী।
১০। লালন ফকীর।
১১। বড় হবার পর আল কোরআন আজ পর্যন্ত. (এটা ধমীয় অন্ধত্ব নয়!!!)
------------------------- -
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এ লেখা - তাই এটা বৈশ্বয়িক নয়।
বোকা ও বুদ্ধিমানের রহস্য ও তার সমাধান:
আমার প্রথম সৃষ্ঠি:
আপনি যদি কাউকে বোঝাতে চান যে আপনি বোকা, তা হলে তাকে বোঝান যে আপনি আসলেই বোকা। এক্ষেত্রে যদি ব্যক্তি চালাক হন, (সত্যিকার অর্থে) - তিনি তার মতি দ্বারা প্রভাবিত হবেন, এবং তার মতি তাকে তার সূত্র অনুযায়ী পথে প্রভাবিত করবে। তার সিদ্ধান্তকে আপনি প্রভাবিত করতে পারবেন। কারণ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তার সিদ্ধান্ত হবে আপনি চতুর, তাকে প্রভাবিত করে তার সিদ্ধান্তকে আপনি পরিবর্তন করতে চাইছেন। যখনই ব্যক্তি এ সিদ্ধান্তে উপনীত হবেন, আপনি নিজেকে যেহেতু চতুর বোঝাতে চাইছেন, এবং তিনি তা ধরে ফেলেছেন, অর্থাৎ আপনি বোকা।
আপনি সফল।
= অনেকেই এ বিষয়টাকে না বুঝে মন্তব্য করেন। বুঝতে চেষ্টা করুন, মজা পাবেন।
================================
- মানুষ কেন ধর্ম, দেবতা, সৃষ্টির, মৃত্যুর রহস্য খোজে,
ভীষন জটিল ও বির্তকিত বিষয়।
আমরা জানি যে, সাধারন ক্যালকুলেটরে সব অংকের সমাধান করা সম্ভব নয়। কারণ তার কর্ম ক্ষমতা সীমিত। আমাদের মগজেরও কিছু সীমাবদ্ধতা আছে, (এই যেমন আমার!) , তার প্রধান অবস্হা হলো, প্রোগ্রাম করা আছে যে, সব কিছুরই সৃষ্টি আছে। কিন্তু অনন্ত কিছু ছিল - এটা ভাবতে মগজ উত্তর দেয় =E= {সাধারন ক্যালকুলেটরের মত।}
ধর্ম - এটা দর্শন। প্রত্যেক মানুষেরই নিজস্ব দর্শন আছে। কেউ তা জানে, কেউ উপলব্ধি করে, কিন্তু বলতে পারে না। কেউ অনুভব করে, গুছিয়ে বলতে পারে না। খুব কম লোকেরই সিদ্ধান্ত হয় তা লিপিবদ্ধ করার। যারা লেখেন, লোকে পড়ে, তারাই হন বিখ্যাত দার্শনিক - ফ্রয়েড, লালন। দর্শন ছাড়া মানুষ নেই। সংস্কৃত ভাষায় এর অর্থ দেখা।
বর্তমান বিশ্বে এখন একটা ধর্ম আছে, সেটা হলো- আমি কাউকে মারবো না, কারো মনে কষ্ট দেব না, চুরি করব না, ঘুষ খাওয়া খারাপ ইত্যাদি সবাই বোঝে, - এটাই পরম ধর্ম।
বিভিন্ন সভ্যতায় 'সময়ের প্রয়োজনে বিভিন্ন ধর্ম এসেছে। যদি সৃষ্টিকর্তা আছে বিশ্বাস করি, তো তিনিই সব ধর্ম পাঠিয়েছেন। আর যদি অবিশ্বাস করি, তাহলে সময়ের প্রয়োজনে তা এসেছে।
আমার ঞানের পরিধি খুব্ই সীমিত, মনের ভাবনাগুলো লিখছি। ধর্মের নামে পৃথিবীতে কি হয়েছিল, হচ্ছে -তা পাঠকমাত্রই জানেন।
প্রার্থনা, পূজা-অর্চনা, নামাজ রোজার দরকার আছে। কেন? আমার জন্ম বাংলাদেশে - তাই আমার লেবেল 'মুসুলমান'। এখন থাকি খৃষ্টান দেশে। দেশে ফোন করলে লোকজন (যারা নিজেরা পাঁচ ওয়াক্ত পড়েন না), প্রশ্ন করে, নামাজ পড়? আসলে এখানে মানুষ মিথ্যা কথা কম বলে। আমিও মিথ্যা বলা ভুলে যাচ্ছি, ভয় করে। রাস্তায় চকলেটের মোড়ক ডাষ্টবিন ছাড়া ফেলতে পারি না। দেশে অহরহ ফেলতাম। দেশে যখন গিয়াছিলাম, রিপিট করতে পারি নাই। রাস্তা পার হতে পারি নাই -যা কিনা আমি নিজেই অবাক হয়েছিলাম।(অবাক পৃথিবী, অবাক করলে আমায় মৌচাকের মোড়ে।)
দেশে শুক্রবারে মসজিদে জায়গা পাওয়া দুস্কর, যতদুর জানি তা ফরজ না। আর ফরজ নামাজে এক কাতার হয় না -আমি নামাজ পড়তাম একটু বেশীই বয়সের তুলনায়। (১৯।৮৬-১৯৯৮।
এখন নামাজ পড়া হয় না পারিপার্শিক কারণে। এখানে খুব বেশী মসজিদ নেই, গোটা শহরে ২টা। তাও অনেক দুর। পাতালরেলে (হাই স্পীড আন্ডার গ্রউন্ডে) গেলেও ১ ঘন্টা। যাইহোক ঘরে পড়ি। নামাজ - কোরআন পড়ি বিশ্বাসের কারণে। ধর্ম আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ - এটা আমার মনোনিবেশের একটা অবলম্বন। ধর্ম আমার কাছে মানবিক অনুশীলনী। এতে আমি মানষিক শান্তি পাই।
আমাদের বাড়ীতেও কাজের লোক ছিল এবং এখনো আছে। শীত-গ্রীস্মে ওরা শোয় মাটিতে, আমরা খাটে, কম্বলের নিচে। আগে এই বোধটা ছিল না। আমিটা কেন জানি অন্য রকম আমি হয়ে গেলাম বিদেশের বাতাসে।
অন্ধ বিশ্বাস মানেটা কি? আমি যে বিশ্বাস করি, সেটা যোক্তিক। কেমন? সকল ধর্মেই নিজস্ব আচরন আছে।আর্মিতে বা মিলিটারিতে প্রতিদিন সকালে কেন মার্চ পাষ্ট, স্কুলে জাতীয় সংগীত কেন গাওয়া হয়? :-) অনুশীলনী।
যোগ ব্যয়াম মানে কি? যোগ মানে পজিটিভ/ অথবা সংযোগ। ধর্মীয় অনুশীলনী মানুষকে দেয় মেডিটেশনের (বাংলাটা মনে করতে পারছি না! লজ্জা!) ফল।
আরো অনেক কথা, টাইপ করতে ইচ্ছা করছে না। ঘুম পাc+Ce। সাম হোয়ার ব্লগকে ধন্যবাদ - থাকার জন্য।
+৭-৯০৪৫৫০৩০৬০ আমার নাম্বার।এস এম এস করতে পারেন। উত্তর দেব না।
[linkMy website:]
চলুক..
View this link
amar razniti:
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



