somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যান্ত্রিক পাগল
আমি এক যান্ত্রিক পাগল। যান্ত্রিক তবে যন্ত্র নই। অনুভূতিগুলোতে জং ধরে গেলেও আবেগটা রক্তে মিশে আছে। জীবনের ছোট ছোট দুঃখগুলো আমার কাছে বড় বড় আনন্দ হয়ে ধরা দেয়।

পালটে যাওয়া, পালটে দেয়া

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ মানেই অন্য রকম এক উত্তেজনা। মূলত আইসিসির কিছু বিতর্কিত সিদ্ধান্তের ফলেই দু'দেশের জনগণের মধ্যে একরকম অলিখিত যুদ্ধ শুরু হয়ে গেছে। এ যুদ্ধ চায়ের দোকান থেকে শুরু করে ফেইসবুক, টুইটারসহ নানা সামাজিক মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়েছে। একজন আরেকজনকে ব্যঙ্গ করে নানা মতামত, উক্তি-পাল্টা উক্তি, বিভিন্ন ব্যঙ্গচিত্র বা ভিডিও তৈরি করছে।
আসলে আমরা বাংলাদেশিরা খুবই আবেগপ্রবণ। পাগল জাতি হিসেবেও আমাদের পরিচিতি বহুদিনের। ক্রিকেটটা এখন আমাদের আবেগের সাথে মিশে গেছে। মিশে গেছে রক্তের সাথে। হয়ত এই আবেগের বশেই আমরা বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচে ভারতের ঘোর বিরোধী হয়ে যাই। আসলেই কি তাই? আসলেই কি আমরা ভারতের বিরোধীতা করি?
যদি তাই হয় তবে ভারত-বাংলাদেশ ম্যাচটা কোন বাংলাদেশি টিভি চ্যানেলে না দেখে কেন স্টার স্পোর্টসে দেখি? বলিউড মুভিগুলো রিলিজ হবার পর থেকে না দেখা পর্যন্ত কেন ছটফট করি? কোন অনুষ্ঠানে হিন্দি গান না বাজানো পর্যন্ত কেন মনে হয় যে অনুষ্ঠানটি পূর্ণতা পেল না?
আইপিএলের জুয়ার আসর বাংলাদেশের অলিতে গলিতেও কেন বসে?
আমরা কি জানি, ভারতের বৈদেশিক মুদ্রা অর্জনের ৫ম বৃহৎ উৎস এই বাংলাদেশ। ভারত প্রতি বছর প্রায় ১০ বিলিয়ন ইউ এস ডলার সমপরিমাণ পণ্য রপ্তানি করে বাংলাদেশে। অথচ বাংলাদেশ থেকে মাত্র ৬০০ মিলিয়ন ইউ এস ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয় ভারতে। কি বিশাল একটা আমদানি-রপ্তানি বৈষম্য। আমাদের কোন ভ্রুক্ষেপ নেই ওদিকে। টিভি চ্যানেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, মোটরকার, বিদ্যুৎ, পোশাক, কসমেটিক্স ইত্যাদি বিভিন্ন জিনিসের জন্য আমরা প্রতিনিয়ত ভারতের মুখাপেক্ষী হই। অথচ এই পাখি ড্রেস কিংবা শাহরুখ খান পাঞ্জাবি না পরলেও আমাদের দিন হেসে খেলেই কাটবে। তবুও এগুলো আমরা কেন ব্যবহার করি? যেখানে ভারতে বাংলাদেশি কোন একটা টিভি চ্যানেলও প্রচারিত হতে পারে না সেখানে আমাদের দেশে ভারতীয় চ্যানেলের সংখ্যা প্রায় সত্তর!!
এতকিছুর পরও কেন আমরা শুধু একটা খেলাকে (বিনোদনের মাধ্যম) কেন্দ্র করে এভাবে কাঁদা ছুড়াছুড়ি করি? তারচেয়ে বরং জাতীয় ইস্যুগুলোতে নজর দেই। তাতে নিজেদেরই লাভ। গড়ে তুলি নিরক্ষর, দুর্নীতি মুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন, নিরাপদ একটি বাংলাদেশ। যেখানে থাকবে না কোন ধর্ষণ, যৌন হয়রানি। যেখানে নিরাপদ থাকবে প্রতিটি নারী।
খেলাটাকে শুধুই বিনোদনের মাধ্যম হিসেবে দেখি। আনন্দের খোরাক হিসেবে নিই। আবেগকে এর থেকে দূরে রাখি। ঠিক যেক্ষেত্রে আবেগটাকে প্রাধান্য দেয়া উচিৎ সেক্ষেত্রেই আবেগি হই। আবেগি হই বাংলা ভাষার সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে। বিরোধীতা করি দুর্নীতির। প্রতিবাদ করি ধর্ষণের, হত্যার।
নিজেকে পালটাই। পালটে দেই দেশটাকে। চল পালটাই।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×