ডিম আগে না মুরগি আগে - এ বিতর্ক বহুদিনের। কেউ হয়ত
বলবেন মুরগি, কেউবা আবার ডিমে ভোট দিবেন।
তবে মুরগিরও যে abortion হয় এ বিষয়টা কিন্তু নতুন জানলাম।
বলতে গেলে আজই জানলাম।
না না। আপনার চোখ এবং আমার মাথা দুটোই ঠিক আছে।
কিচ্ছু হয়নি।
ডিম দেয় না বলে যুক্তরাষ্ট্রে নিয়মিতভাবে শিশু মোরগ মেরে
ফেলা হয়। কি ভয়াবহ লিঙ্গ বৈষম্য!!
যাকগে, যা বলছিলাম, এই শিশু মোরগ নিধন অনেকের কাছে
অমানুষিক মনে হওয়ায় প্রাণী অধিকার গ্রুপ দীর্ঘদিন থেকে
এই নিয়মের প্রতিবাদ করে
আসছেন।
এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ডিম উৎপাদক ও
বাজারজাতকরণের বৃহত্তম
সংগঠন ইউনাইটেড এগ প্রডিউসারস ঘোষণা করেছে এখন থেকে
তারা শিশু অবস্থায় মোরগ ‘হত্যা’ বন্ধ করতে যাচ্ছে। তার
বদলে ডিমের মধ্যে থাকা অবস্থায় মোরগের ভ্রূণ বিনষ্ট করা
হবে।
অর্থাৎ "মোরগ"দের abortion এর মাধ্যমে মেরে ফেলা হবে।
লিঙ্গ বৈষম্য আসলেই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



