somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরীচিকার মৌতাত: আমার বিশ্বকাপ ভাবনাগুলো...২)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল রাতে বাংলাদেশ জিতেছে।

যে সময়টিতে চারদিকে উৎসবের বন্যা বইছিলো, ইচ্ছেয় কিংবা অনিচ্ছায়, সে সময়টিতে রাস্তায় ছিলাম। আনন্দে উদ্বেল এবং ফুটবল বিশ্বকাপের সর্বাধুনিক বহুল প্রচারিত "ভুভুজেলা" কিংবা তার কাছাকাছি কিছু'র আওয়াজে মনে হয়েছিলো আমরা অনেক কিছু পেয়েছি। মোটর সাইকেলে তীব্র বেগে ধাবমান, কিংবা রাস্তায় নৃত্য উল্লাসে মত্ত তারুণ্যকে দেখে, আমি চেষ্টা করছিলাম বুঝতে বাংলাদেশ ঠিক কতটুকু জিতলো...

অনেকে ভুল বুঝতে পারেন, হয়তো আমি ক্রিকেট খেলাটি বুঝিনা। কিংবা হয়তো, বুঝলেও এর উন্মাদনা আমাকে স্পর্শ করেনা। ব্যাপারটা কিন্তু তেমন নয়। কাল রাতে শেষ দশটি ওভার আমিও দেখেছি। একজন নিকটাত্নীয়ের বাসায় যাওয়ার সুবাদে, বাকী সবাইকে টিভি সেটের সমুখে উদগ্রীব এবং উদ্বেল দেখে, আমিও বসে বসে দেখেছি... আউট হলে সমস্বরে চেঁচিয়ে উঠেছি, হয়তো গ্রামীন ফোন যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে প্রার্থনা করিনি, কিন্তু এ ভাবনাটি সমস্ত হৃদয় জুড়ে ছিলো, জিতুক বাংলাদেশ...

কিন্তু কিছু ভাবনা চিন্তা মনের কোণে কেনো যেনো বড়ই ত্যক্ত করতে থাকে...

আচ্ছা এ বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর বৈষয়িক লাভ কি হয়েছে? কতটুকু হয়েছে? আমার জানতে ইচ্ছা করে, এ আয়োজনের জন্য যারা স্পন্সর হয়েছে, সে'সব কর্পোরেটগুলো কি তাদের ব্যালান্স শিটে লাভের অংকটুকু না দেখেই দেশ প্রেমে উদ্বেল হয়ে স্পন্সর করছে? রাস্তার মোড়ে মোড়ে আলোর ঝরণাধারা আর পত্রিকার পাতা ভরা ক্রিকেট দলের সাফল্য কামনা করে বিজ্ঞাপনের সবটুকুই কি তবে নিখাদ? মানুষের মৌলিক চাহিদাগুলোর কোনটাকে মেটাতে, কেনো তাহলে এমন সাজ সাজ রব দেখিনা?

আমার আরো জানতে ইচ্ছা করে বিশ্বকাপের আয়োজক দেশ হয়ে, আমরা অর্থনৈতিকভাবে কি লাভবান হলাম? জ্যাম প্যাকড স্টেডিয়ামগুলোতে আমার দেশের সৌভাগ্যবান কতিপয় যারা টাকা খরচ করে ঢুকেছেন, তাদের টাকাগুলো দেশে থাকছে তো? এ উপলক্ষে দেশে বাণের পানির মত ট্যুরিস্ট এসেছে কি? কোথায় তারা?

আমি জানি এসব প্রশ্নের জবাব দেয়ার মত কেউ নেই। অন্ততঃ আমার নাগালের মধ্যে নেই। বরং, দেশব্যাপী এ মৌতাতের মধ্যে এসব কুইনাইন মার্কা ভাবনাগুলো উল্টো আমার দেশপ্রেম, সময় আর পরিপ্রেক্ষিত জ্ঞান নিয়েই প্রশ্নের সৃষ্টি করবে।

একগাদা দুঃখী, ক্ষুদার্ত আর বস্ত্রহীনের এ দেশে, কিছু সময়ের জন্য বাস্তবের বঞ্চনাগুলো, ক্ষোভগুলো আর অন্যায়গুলো ভুলিয়ে দিতে, কারা যেনো ভীষনভাবে সফল হয়েছে...

কাল রাতে তাই, সমগ্র বাংলাদেশের সাথে সাথে, তারাও খুব খুব উল্লসিত!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×