somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতিপয় দ্বিপদের ঢাকা বিশ্ববিদ্যালয়...

০৮ ই মার্চ, ২০১১ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের স্বর্গ বললেও কম বলা হবে। চারদিকের তীব্র নগরায়নের মাঝে এক সুবিশাল সবুজ শ্যামলিমা, ছিটেফোটা কতেক স্হাপনা (অপরিকল্পিত যদিও), তথাপি এখানের বাতাসে একটি মাইক্রোক্লাইমেট বিরাজ করে। শীতকালে, শাহবাগের রাস্তা দিয়ে ক্যাম্পাসে আসার অভিজ্ঞতা থাকলে, যে কেউ এর সত্যতা মানবেন।

এককালে কোন এক কবি, শহরের মাঝে এই একচিলতে গ্রামটিকে "ডাকাতদের গ্রাম"-এর মত একটি মোহন কাব্যিক নামে অভিহিত করাতে এখানকার কুলীন জাতকুলোদ্ভব কুশীলবদের সবিশেষ গাত্রদাহ হয়েছিলো, তা খুব মনে আছে। আসলে কবি মানুষতো, তাই এখানকার ছাত্ররূপী কতিপয় বিবেকবোধহীন দ্বিপদ (জানোয়ার বলে জানোয়ারদের অবমাননা করতে চাচ্ছি না) প্রাণীর নীচতার সঠিক ওজনদার শব্দ চয়ন হয়তো করতে পারেননি। কিংবা দেশব্যাপী নিজের শত্রু বাড়াতে চাননি...

আজ সেরূপ একগাদা দ্বিপদ প্রাণী, প্রবল তান্ডবে তাদের পাশব ক্ষমতার প্রকাশ ঘটিয়েছে। ভাগ্যক্রমে রক্তপানি করা শ্রমের পয়সায় কেনা বাহনটি নিয়ে সে তান্ডব প্রকাশের কিছুটা আগেই চলে গিয়েছি অফিসে। তারপর রাতে যখন বাসায় ফিরছি, বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো আছে বলে ঘুরিয়ে না দিয়ে ঢুকতে দিয়েছে ক্যাম্পাসে। চাকার নীচে মাড়িয়ে ফিরেছি এমন আরো অনেক দূর্ভাগা বাহনের কাঁচের টুকরাগুলো।

অবাক অবাক মানি, আপনি এসব দ্বিপদের সাথে কথা বলুন, তাদের বিশ্বাস তারা যথার্থ কাজটিই করেছে... তারা অপমানের শোধ নিয়েছে, তারা ক্ষমতার প্রকাশ ঘটিয়েছে, তারা তাদের কোন এক সহপাঠির সাথে করা অন্যায়ের যথাযোগ্য জবাব দিয়েছে। তবে কিনা উত্তেজিত ছিলোতো, তাই কার অন্যায়ের শোধ কার উপরে নিয়েছে সেটা ঠিক বলতে পারছে না। আর যে সমস্ত লোকজন তাদের যানবাহন নিয়ে হাতের কাছে ছিলো, তারা "ভিকটিম অফ সারকামস্টেনসেস", ঘটনাপ্রবাহের শিকারমাত্র, সে সময় ভুল জায়গায় থাকার খেসারত তারা দিয়েছে...

এ বিশ্ববিদ্যালয়ের সফেদ সাদা দেয়ালে শৈল্পিক রুচিহীনতার তীব্র নিদর্শন হিসেবে বিপ্লবের দেয়াল লিখন আঁকা হয়। আবুবকর আর ফেলানীর উদাহরণ দিয়ে জানিয়ে দেয়া হয় প্রতিবাদের ভাষা না জানার ফলাফল। আর তাই হয়তো, প্রতিবাদ যে করতে হবেই, প্রতিশোধ যে নিতে হবেই, ঘিলুতে এর চেয়ে বেশী সুক্ষ্ণ নীতিবাক্য ঢোকে না...

শৈশব, কৈশোর এবং যৌবন পার করেছি এ ক্যাম্পাসে (বাবার অধ্যাপনার সুবাদে) এবং এখনো আছি। হলফ করে বলে দিতে পারি, কিছু কিছু মানুষের সাথে গাদা খানেক জানোয়ারও পয়দা হয় এ বিশ্ববিদ্যালয়ে। গর্ব করার মত আজ আর কিছু বাকী নেই এর, একমাত্র সাইজ আর নামের খোলসটা ছাড়া। স্বায়ত্বশাসনের নামে এ বিশ্ববিদ্যালয়কে যাচ্ছেতাই করার সার্টিফিকেট যেদিন ধরিয়ে দেয়া হয়েছে, সেদিন এর ধ্বংসের বীজ বপন করা হয়েছে। অতি বড় প্রাণশক্তির বলে, আজো এ বিশ্ববিদ্যালয় থেকে কিছু রত্নসম মানুষ বের হয়, এছাড়া এক বিপুল পরিমাণ মেধাবীদের দূরদৃষ্টিহীন অগভীর গোমূর্খ বানানোর অপরাধে এ প্রতিষ্ঠান অপরাধী। আর, দালালীর পান্ডা না হলে কিংবা বড়মাত্রায় অন্যায় করতে না পারলে এ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক আশীর্বাদপুষ্ট পদগুলো কেউ অলংকৃত করতে পারেনা। হাইকোর্টে মাদ্রাসা ছাত্রদের রিটের পর রিটকে চেম্বার জজের মদদে ঠেকিয়ে রেখে যারা প্রগতিশীলতার বুলি আওড়ান, তাদের শিষ্যদের কেউ কেউ, হয়তো বেশিরভাগই, যে কি করে মানুষই থেকে যায়- তা এক বিপুল বিস্ময়...

অক্ষমের কিছুই করার ক্ষমতা নেই, তাই ব্লগ লিখে এসব দ্বিপদদের প্রতি তীব্র ঘৃণা জানিয়ে যাচ্ছি। ভাংচুর করাকে প্রতিবাদের ভাষা হিসেবে যারা মানেন, সে সমাজতন্ত্রী কি পুঁজিবাদী, শোষক কি শোষিত, নাস্তিক, ধর্মনিরপেক্ষতাবাদী কিংবা ইসলামপন্হী, তাদের মৃত বিবেকের জন্য করুণা করি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, আমার সাথে একমত হইতে না পারাটাকে না জানার ফসল হিসাবে এডভান্স ক্ষমা করে দিলাম!
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১১ রাত ১২:২৭
৩২টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×