somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের হারিয়ে যাওয়া একটি হাঁড়!

২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেরুদন্ডহীন একটি আজব দেশের আজব লোকালয়ে আমাদের বসবাস।

আশ্চর্য এ জনপদে আমরা জনসাধারণ হাঁটি, ফিরি, খাই দাই, ঘুমাই আর ধান্দা করি। সুন্দর আর আপাতঃ সুস্হ্য একদল জনগোষ্ঠীর একটি ভাইটাল হাঁড় হারিয়ে যাওয়া সত্বেও কি করে সকল শরীরবৃত্তিয় কাজগুলো ঠিক ঠিক সম্পাদন করে যাচ্ছি, তা গবেষকদের গবেষণার বিষয় হতে পারে... মাঝে সাঝে মনে হয়, তবে কি আমার বোধেই ভুল? আবার ভাবনা চিন্তাগুলো নেড়ে চেড়ে দেখি, নাহ্ কোনভাবেই মেরুদন্ডের হাঁড়ের উপস্হিতি নিশ্চিত করা যায় না।

একজন ইরানী বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাথে দেখা হয়েছিলো মসজিদুল হারামে। ভাষার ব্যবধান না থাকায় (তিনি এবং আমি কথা চালানোর মত ইংরেজী জানাতে), ইরান সম্পর্কে যে একগাদা প্রশ্ন মনে জমে ছিলো তা জিজ্ঞেস করে নিলাম। সাধ্যমত সততার সাথে তিনি জবাব দিলেন। তারপর, আমার আগ্রহের প্রত্যুত্তরে, বাংলাদেশ সম্পর্কেও জানতে চাইলেন, এবং অবধারিতভাবে চলে আসলো ভারত বাংলাদেশের প্রসঙ্গ। যখন বলে চলছিলাম, এদেশেই এমন লোকের, এমনকি বুদ্ধিবেচা লোকের অভাব নেই- যারা ফারাক্কা, টিপাই কিংবা শুকিয়ে যাওয়া নদীগুলো নিয়ে টু শব্দটি করেনা, এবং যাবতীয় বিবেচনাবোধ চুলোয় বিসর্জন দিয়ে সে দেশকে বন্ধুও ভাবে... বলতে বলতে আমার নিজের কাছেই নিজের কথাগুলো অবিশ্বাস্য ঠেকছিলো। তার চোখেও ছিলো সে অবিশ্বাস, যদিও ভদ্রতার আড়ালে আর খুব একটা খোঁড়াখুঁড়ি করে আমাকে বিপদে ফেলেননি!

যারা টিভি, নেট আর মুভি'র ভার্চুয়াল জগতে বুঁদ হয়ে বেঁচে আছে, তারা মৌতাতে বেঁচে বর্তে থাকুক, কিন্তু আমাদের মত আপাদমস্তক প্রাচীনপন্হীদের যে পায়ের তলায় একদলা ধুলোমাটিকাদা জড়ানো একটা ভূখন্ড লাগে, যেটাকে ম্যাপে, জমিনে আর হৃদয়ে দেশ বলে ধারণ করি, এবং সে দেশটি বাংলাদেশ ছাড়া আর কোনো নাম হলে মনপসন্দ হয়না, তাদের কি হবে?
তাকিয়ে তাকিয়ে দেখি বরং কি প্রক্রিয়ায় অনিবার্য্যভাবে অজগরের পেটের ভেতরে চালান হয়ে যায় আস্ত হরিন! বাংলাদেশ আর ভারত, কে অজগর আর কে হরিণ, সেটি বরং পাঠকের বিবেচনাবোধের উপরেই ছেড়ে দেই!

এরকম আত্নবিধ্বংসী বাংলাদেশের আরেকজন অসচেতন নাগরিক হিসেবে বরং জানিয়ে যাই, কেনো সবার জানা এই কথাগুলোর পুনরায় চর্বিত চর্বন!

আর বেশী কিছু করতে চাইনা, কারণ এর চেয়ে বেশী কিছু করা আমাদের জাতিগত নীতিবিরুদ্ধ!

** আপডেট: যে লেখাটির প্রেক্ষাপটে এ লেখাটির অবতারণা, খুব সংগত কারণেই মডারেশনের খাঁড়া নেমে এসেছে সে লেখাটির উপরে। তাই, বাধ্য হয়ে লিংকটি পরিবর্তন করে দিলাম। সে লিংকটিও যদি হাওয়া হয়ে যায়, তাহলে বিকল্প ব্যবস্হা করতে হবে...
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×