somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্যালারীতে বসলাম, দেখি টুয়েন্টি টুয়েন্টিতে কে জেতে, ওয়ান ডে কাপটা কার হাতে যায় আর টেস্ট শিরোপা কার মাথায় ওঠে!

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাহমুদুর রহমানরে বাংলাদেশের লেখাপড়াজানা অনলাইন প্রগতিবাদীদের অনেকেই পছন্দ করে না। পছন্দ করে না কথাটা খুব কমই বলা হলো, তারে রীতিমত হত্যাযোগ্য কিংবা নিদেনপক্ষে রিমান্ডে নিয়ে নির্যাতনযোগ্য বলে মনে করে। এ গ্রেফতারে তাদের উল্লাস চোখে পড়ার মতো।

অনলাইন কমিউনিটির একটি অর্গলবদ্ধ জগতকে মাহমুদুর রহমান হঠাৎ করে উদোম করে দিয়েছিলেন। উইপোকার ডিবি ভেঙ্গে ভেতরে রোদ পড়লে, জন্মান্ধ এই পোকার জগতে যেমন একটি বিষম আলোড়ন এবং পড়িমরি প্রাণ বাঁচানোর দায় লক্ষ্য করা যায়- আমার কাছে মাহমুদুর রহমানের ব্লগ বিরোধী, কিংবা আরও সঠিকভাবে বললে অনলাইনের চরম পরমত অসহিষ্ণু ধর্মবিদ্বেষ বিরোধী প্রকাশনা পরবর্তী প্রতিক্রিয়াটি ঠিক তেমনটিই ঠেকে (নাস্তিক শব্দটি ব্যবহার করলাম না, কারণ বহুব্যবহারে এবং অপব্যবহারে শব্দটি রীতিমত ক্লিশে হয়ে গিয়েছে)। সে বিদ্বেষের ঘোরে, এ গ্রেফতার এবং রিমান্ড- এবং রিমান্ডজনিত যেসব নির্যাতনের কথা শোনা যায় সেগুলো সবই জায়েজ ঠেকে। অনেকের কল্পনার জগতে রীতিমত পাশব পরমানন্দ বোধ হয়...

মাহমুদুর রহমানের মতের সাথে, পথের সাথে, ভাষার সাথে মিল হোক চাই কি অমিল, তবুও বলবার স্বাধীনতা রক্ষার জন্য বিরোধী মতের কাউকে কি দেখা যাবে? কাল কি প্রথম আলোর সম্পাদক, কিংবা ডেইলি স্টারের নিরপেক্ষ সুশীলদের কেউ বলবেন যে কাজটি ঠিক হয়নি? আমি হতাশাবাদী নই, তবে- বলতেই হবে, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায়, আপাদমস্তক বিভাজিত সমাজে এমনটি আশা করা অসম্ভব!

সুতরাং আমাদের এই বিভাজিত সমাজের এটাই নিয়তি। নিরন্তর চাপান উতোরের খেলায়, ছলে বলে কৌশলে অপরকে ঘায়েল করা, নির্মূল করা, নিশ্চিহ্ন করা- নিদেন পক্ষে জেল এবং রিমান্ড।

গ্যালারীতে বসলাম, দেখি টুয়েন্টি টুয়েন্টিতে কে জেতে, ওয়ান ডে কাপটা কার হাতে যায় আর টেস্ট শিরোপা কার মাথায় ওঠে! খেলাটা স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে, চার দশকের অধিক সময় ধরে চলে আসছে এবং সহসা থামার কোন সম্ভাবনাই দেখি না!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×