somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন ডিমের খোসা না খেয়ে ডিম খাই

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসের জানালায় বোরখা পড়া এক মহিলা যৌন চিকিৎসার লিফলেট বিলি করছে। পর্দানশীল লাজুক এক মহিলা যৌন সঙ্গমের নানা পরামর্শ বিলি করছে। এটা কেমন কথা?

প্রতিটা সিগারেটের প্যাকেট ‌'ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর' লেবেল এটে তাজা তাজা সিগারেট ধরে আছে... খাও সবাই। খুব গোলমেলে লাগে আমার কাছে। ভীষন গোলমেলে। হয়তো আমার বুদ্ধি কম। আমার এখনো কানামাছি খেলার বয়স। হয়তো বোকার মতো ফড়িং ধরার বয়স। যদিও চল্লিশ পার হচ্ছি। আই হসপিটাল বাই ফোকাল লেন্সের চশমা দিয়েছে সেদিন।

ঈদ উল ফিতর শব্দের আভিধানিক অর্থ হলো এমন এক আনন্দের দিন যেখানে নতুন অঙ্কুরিত চারার মতো শুদ্ধ আনন্দ থাকবে। এক মাস সিয়াম সাধনার পর মুসলমানেরা শুদ্ধ হবে। সারা বছরের পাপ ধুয়ে যাবে। সকল প্রকার রিপুর নিয়ন্ত্রনে, সংযম চলবে পুরো মাস। এজন্যই ঈদের পর প্রতিটা মুসলমান বদলে যাবে। যেন নতুন মানুষ। এরপর হয়তো ধীরে ধীরে ভুলভ্রান্তি বাড়বে। আবার শুদ্ধতা। ঈদরে পরে আসলে আমরা কেমন পাল্টায়? অথবা সংযমটাই কেমন?
আসুন আমরা একটা গ্রাফ কাগজ নিয়ে বসি। এক্স এক্সিস ও ওয়াই এক্সিস। এক্স এক্সিসে বারটি আরবি মাস। সাবান, শাওয়াল, রমজান...। ওয়াই এক্সিসে লোক ঠকানো, ভেজাল দেয়া, বেশী খাওয়া, মিথ্যা কথা বলা, প্রতারনা করা, চুরি ছিনতাই ইত্যাদি যত অপরাধ আছে। দিব্যি দিয়ে বলা যাবে সংযমের মাস রমজানে সবকিছুই চুড়া স্পর্শ করবে।

ধর্মপ্রান মুসলমানেরা রাগ করলেন, সরি।
আমরা সবকিছুতেই মুল শিক্ষাকে গ্রহন করি না। উপরের লোক দেখানো ‌'ফরমালিটিস'টা গুরুত্ব দিয়ে পালন করতে ভালবাসি। দেশের গান গাই, শহীদ মিনারে ফুল দেই.... একই সাথে লুটপাট ও দুনীর্তির যাতা কলে দেশের স্বার্থকে জলাঞ্জলি দেই।

উপরের খোলেসের কি মুল্য? অবয়বের কি মুল্য? ভেতরের মুল জিনিষটা ফেলে দিলে কি থাকল? ডিমই যদি না খেলেন খোসা খেয়ে কি হবে? সারাদিন না খেয়ে কষ্ট না করে আসুন আমরা প্রকৃত সংযমটা করি।(কষ্ট করতেও পারেন অসুবিধা নাই, দয়া করে সংযম না করলে তিরস্কার করুন, রোজা না রাখার জন্য করবেন না)। কষ্ট করে বক্তৃতা, সিম্পোজিয়াম না করে আসুন দেশটাকে ভালবাসি আপোসহীন।
খোসাটা ফেলে দিয়ে আসুন ডিমটা খাই। অন্যদের বলি...
এ্ই বোকা, ডিমটা ফেলিস না.. খোসা ফেলে দে.. ডিম খা।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×