আমি থাকি মগবাজারে। একটা কাজে গুলশান যেতে হবে। এমনিতেই রোজার মাস, তার উপর আমি আবার একটু ঘুম-কাতুরে। স্বভাবতই একটু দেরি করে ঘুম থেকে ওঠা। তো বাসা থেকে বের হলাম সকাল পৌনে এগারটার দিকে। বের হইয়া দেখি রাস্তায় পানি। মনকে শান্ত্বনা দিলাম। এবড়ো-থেবড়ো জায়গা দিয়ে হেটে কোনমতে মগবাজার ওয়্যারলেস মোড়ে আসলাম। এখন শুরু হইছে আরেক টেনশান। কারন মগবাজার থেকে যদি আপনি মহাখালী বা উত্তরার দিকে যেতে চান তাহলে মোটামুটি আপনার খবর আছে। আর গুলশানের কথা বাদই দিলাম। এই রুট গুলোয় কোনো গণ-পরিবহন বা পাবলিক ট্রান্সপোর্ট নেই। আমি আশায় ছিলাম বলাকা পরিবহনের লোকাল বাস গুলোর (এই বাসগুলো মগবাজার, মহাখালি হয়ে উত্তরা যায়) কোন একটাতে উঠতে পারলে কেল্লা ফতে!! আর আছে কিছু ছয় নাম্বার বাস, যেগুলো মহাখালি-বনানী হয়ে গুলশান দুই নাম্বার যায়। এক বছর আগে মগবাজার থেকে প্রভাতী-বনশ্রী পরিবহন, আজমেরী ও গাজীপুর পরিবহন এই বাস তিনটি উত্তরার দিকে যেত। হঠাৎ করেই তারা মগবাজার থেকে তাদের কাউন্টার উঠিয়ে নেয়। প্রভাতী-বনশ্রী পরিবহনের বাস গুল এখন গেইট-লক স্টাইলে লোকাল হয়ে গেছে। মতিঝিল থেকে যত বেশি সম্ভব গাজীপুরের যাত্রী উঠিয়ে দে ছুট। আর আজমেরী ও গাজীপুর পরিবহনের কাউন্টার আছে শুধু মতিঝিলে। তো এই হইল অবস্থা। লোকাল বাস বলাকা পরিবহনে চাপাচাপি করেও উঠার কোন অবস্থা থাকে না। আমার সামনে কএকজন লোক অনেক কষ্ট করেও উঠতে পারল না। আমি তাই ওঠার কোন Try করলাম না। হেটে মগবাজার মোড় পর্যন্ত গেলাম, আশা যদি কোন রিক্সাওয়ালার মনে আমার জন্য সহানুভূতি জাগে। কিন্তু না, কোনো রিক্সাই নাই রাস্তায়, শত শত লোক দাঁড়িয়ে আছে। মন খারাপ করে আবার হাটা দিলাম তেজগাও সাত রাস্তার মোড়ের দিকে, কএকজন রিক্সাওয়ালা কে জিজ্ঞেস করলাম, যাইবেন কিনা নাবিস্কো। কেও যাবে না, অগত্যা হেটে সাত রাস্তা গেলাম। এখানে এসে রিক্সা পেয়ে গেলাম নাবিস্কো পর্যন্ত। খুশি মনে উঠে গেলাম। কিন্তু কিসের কি? আহসানুল্লাহ ইউনিভার্সিটি Cross করে একটু সামনে যেতেই প্রচন্ড জ্যাম। হাজার হাজার প্রাইভেট কার, কে কার আগে যাবে, প্রতিযোগিতা করছে। কোনো নিয়ম-নীতি নাই, যে যেভাবে পারে গাড়ী চালাচ্ছে।
ওইখানে আধাঘন্টা রিক্সায় বসে থাকলাম। রিক্সাওয়ালা পরামর্শ দিল নেমে যেত। আমি নেমে গেলাম। হেটে হেটে চলে গেলাম, তেজগাও-গুলশান লিঙ্ক রোডে, আশা ওইখান থেকে গুলসান যাওয়ার রিক্সা পাওয়া যাবে, এইদিকে রোজা রেখে বার বার হেটে আমি ক্লান্ত, তার উপর আবার রাস্তায় পানি, কাদা এইসবের কথা না ই বা বললাম। গেলাম, তেজগাও-গুলশান লিঙ্ক রোডে ১০-১৫ মিনিট দাঁড়িয়ে যখন কোন রিক্সা পেলাম না, প্রচন্ড মেজাজ খারাপ হল। এইবার আবার হাটা দিলাম, কিছুক্ষণ পর পৌছে গেলাম গুলশান নিকেতনে। পা আর চলছিল না। তাই নিকেতন থেকে গুলশান -১ নাম্বার রিক্সা নিলাম। কিন্তু কিসের কি? একটু সামনে যেতেই আবার জ্যাম। ১৫ মিনিট বসে থাকলাম। রিক্সাওয়ালাকে অর্ধেক ভাড়া দিয়ে নেমে আবার হাটা দিলাম। এইবার মেইন রোড দিয়ে গুলশান -১ নাম্বার গেলাম, হাটার রাস্তাটা মোটামুটি ভাল ছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বাজে ১.৪৫। আমার কাজ ২০ মিনিটে শেষ হয়ে গেল। এবার মগবাজার ফিরতে হবে। দেখলাম, একটা ৬ নাম্বার বাস গুলশান -১ নাম্বার থেকে মহাখালির দিকে যাচ্ছে। বাসে ওঠার কোন জায়গা নেই, তার উপর পুরো রাস্তা জ্যাম। তাই হেটে হেটে গুলশান -১ থেকে মহাখালি যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে মনে করলাম। মহাখালি পৌছে দেখলাম, আমি ৬ নাম্বার বাসের আগেই চলে এসেছি, বাস তখনো জ্যামে আটকে আছে। তো এই হল বর্তমানে ঢাকা শহরের অবস্থা। রাস্তায় প্রতিটা মূহুর্তে আমার কান্না-কাটি অবস্থা। মাঝে মাঝে মনে হচ্ছিল, সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তুমি এই শহরটা ধংস করে দাও। রাস্তায় হাজার হাজার প্রাইভেট কার, বাস হল ৫/৬ টা। মানুষ গুলা অসহায়ের মত রাস্তায় দাঁড়িয়ে আছে। যানবাহন নেই। আগে মধুমতি পরিবহনের বাস গুল মতিঝিল-মগবাজার হয়ে গুলশান যেত। এখন, এই বাস ও বন্ধ। আমরা যাতায়াত করব কিভাবে? কোন নিয়ম-নীতি কি নেই? পরিবহন ব্যবসায়ীরা কি ইচ্ছে মত এসব নিয়ন্ত্রণ করেন? সবসময় তো সিএনজি নেওয়া সম্ভব হয় না। মানুষের কি কোন ভ্রুক্ষেপ নেই? চিন্তা নেই? এই শহর, এই দেশটা কিভাবে চলছে, আল্লাহই জানে। একটা দেশের সব কিছু একটা শহর কেন্দ্রিক। যা আছে সব ঢাকায়। প্রতিদিন নতুন নতুন মানুষ ঢাকা আসছে। কারো কোন মাথা-ব্যাথা নেই। এমন অবস্থায় শিক্ষিত ছেলে-মেয়েদের দেশ না ছেড়ে উপায় আছে? আবার ভাল কিছু করতে চাইলে খবর আছে। কোন নিরাপত্তা নেই। কি হবে এই দেশটার ????আমি হতাশ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


