নয়ন দীঘিতে তন্দ্রালু শতদল তরঙ্গময় ,
তবুও এ গভীর নিশিতে কিসের নেশা হায়,
বিরহ নয়, ভালবাসা নয়,কিসের তৃষা হায়,
তবে কিসের শাশ্বত যাতনা এ অঙ্গময়?
'সখী যদি নাইবা বুঝিবে এই রোদন হায়,
কেইবা দেবে সে সুধা, পুরাইবে এ তৃষা,
কেমনে এ প্রখর খরায় ,নামিবে ঘন বরষা?
সন্তাপের এ অনলে যে পরান জ্বলিয়া যায়।
-কাজাং,০২/০৭/২০১৪
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৪ ভোর ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




