somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুবচন

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[বহুদিন আগে আমার এক গায়ক বন্ধু লিখেছিলেন,"একেকটা গান তৈরী হয় সময়ের ছাঁচে পড়ে " বা এই জাতীয় কোন কিছু , কিছুদিন আগে ফেসবুক চ্যাটে আরেকটা বন্ধু জিজ্ঞেস করেছিলেন "লাইফে কি করলাম বস ?" কথাটা মনে ধরল, যেমন ধরে ছিল জনাব দ্বিজেন শর্মার কথা "এতটুকু লজ্জা লাগে না ?" তাই লিখে ফেললাম আরকি ! :)]
........................................................................................................
কি করেছ বস ?
নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।
কোন ইস্কুলটা ভালো ?তাতে চান্স পেতে হবে ।
চান্স পেলে তুমি বড় ভালো ,সব্বাই তাই ভাবে ।
নইলে তুমি লুযার ,তোমার পরিবার ইজ্জত হারাবে ।
কি করেছ বস ?
নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।
ইস্কুল গেল , বড়ই গোলমেলে সে সময় ।
জিপিএ টা কত?হা করে আছে ,সব্বাই শুনতে যে চায়।
জিপিএ ৫ পেলে , তা সোনালী কি না ?
সোনালী না হলে তো ভালো কোথাও চান্স পাবে না !
আর যদি অভাগা হয়ে ৫ ও না পাও,
পাশ করে লাভ কি ? মাঠে মারা যাও।
কি করেছ বস ?
নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।
উচ্চশিক্ষা শুরু হলে , পাবলিক না প্রাইভেট?
বিচার শুরু হবে ,কেমন চলছে জব মার্কেট।
নাকমুখ বুজে কোন রকমে ব্যাচেলর 'টা শেষ কর,
ভাল জব পেতে হবে ,তোর দিকে সব্বার নজর।
জব কই জব নাই ,জব কই পাই ?
ভালো জব পেতে হলে ,রেফারেন্স বা টাকা চাই।
কার কত টাকা আছে , কার কত মামা আছে ,হিসেবটা কর।
মামা ও নেই ,টাকাও নেই , তাহলে আরকি পানিতে ডুবে মর।
কি করেছ বস ?
নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।
জব পেলে ভাল , কোম্পানি কোনটা, স্টার্টিং কত ?
জব পাওনি এখনো! তুমি প্রভুহীন কুকুরের মত!
জবে পার্মানেন্ট হলে ভাল কথা ,বেতনের সংখ্যা যত,
হিসেব করতে সুবিধে , তোমার সামাজিক স্ট্যাটাস হবে তত।
কি করেছ বস ?
নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।
তারপর ,বিয়েতে যত টাকা খরচ করলে ,
কোন ফোটগ্রাফার, কেমন ছবি তুলল,কি কি খাওয়ালে,
সব মিলিয়ে মোট কত টাকার গিফট পেলে?
অবশেষে হানিমুনে কোথায় গেলে?
কি করেছ বস ?
নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।
আরও আছে থাম,কোন ল্যাপটপ ব্যাবহার কর তুমি?
আর কোনটা বাজারে এসেছে নতুন,কোন মবাইল সেটটা বেশী দামী।
অফিসে সবার আগে ইনক্রিমেন্ট পেতেহলে করতে হবে কার চামচামি,
মুখ বুজে সহ্য করে যেতে হবে তাঁর সকল ন্যাকামি।
কি করেছ বস ?
নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।
মোটা বেতন , বড় ফ্ল্যাট , দামী গাড়ী , শুধই কি তাই?
তোমার সামাজিক স্ট্যাটাস বলে দেবে তুমি জাতে উঠে গেছ ভাই।
এইখানে থামলে চলবে ? বেশ কয়েকটা ফরেন ট্রেনিং তো চাই!
কার পোঁদ চাটবে ,কারটা মারবে ,তবে গিয়ে পাবে তুমি যা চাও তাই,
যাবে তুমি ব্যাংকক , সিংগাপুর ,থাইল্যান্ড,মালেশিয়া বা সাঙহাই।
কি করেছ বস ?
নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।
চোখের নিচে জমছে কালী,নিজেকে দেখেছ আয়নায় ?
একদিকে ব্যাংকে লন বেড়েছে ,ওদিকে মেদ জমেছে হার্ট টায়।
ঘুমের ঔষুধ খাচ্ছো ,তবু তোমার রাতে ঘুম হয়না দুশ্চিন্তায়,
যা কিছু পেয়েছ জীবনে ,একটু চোখ বন্ধ করলেই তো সব হারায়।
কি করেছ বস ?
নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।

এতটুকু লজ্জা লাগে না ?

সংবিধিবদ্ধ সতর্কীকরণ ; এটাকে কবিতা ভেবে সিরিয়াসলি নেবেন না মাইরি!
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×