মিছিল এসে থেমেছে বন্দুকের নলের সামনে,
আরেক ধাপ আগালে গুলি করা হবে সবাইকে।
পেছন থেকে বলল কে যেন, তবে চলুক গুলি,
ভিজে যাক আজ বুক রক্তে, দেখি কত রক্ত ঝরে,
বন্দুকের নল থেকে গুলি চলল বৃষ্টির মত।
সামনে দাঁড়িয়ে থাকা বুকগুলি ভেসে গেল রক্তে,
পেছনের সবাই দেখল , কত তাজা রক্ত ঝরে,
কতটা রক্ত ঝরে পায়ের নিচে মাটি কাদা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



