somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যাযাবর জোনাকি
'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের'

#নোট: কফি হাউজ

২৯ শে মে, ২০১৮ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গৌরী প্রসন্ন মজুমদার। কে? জানিনা অথবা নামটা শোনা শোনা লাগছে। অথচ কফি হাউস বললেই মান্না দে, মান্না দের কফি হাউজ। বিখ্যাত কফি হাউজ গানটা গৌরী প্রসন্ন মজুমদারের লেখা। কফি হাউজ আদতে কলকাতায় হলেও, এই কফি হাউজ গানটি শোনার পর জীবনের একটি নির্দিষ্ট ধাপে পা রেখে , সকলের জীবনেই একটা কফি হাউজের স্মৃতি জীবন্ত হয়। হতে পারে সেটা আদৌ কোন কফি হাউজ না, হয়তো সেটা সাধারণ একটা বাংলা চায়ের দোকান। যেখানে কোন টেবিল চেয়ার নেই, হয়তো আছে একটা মরিচাধরা লোহার টুল, একটা পায়া ভাঙা কাঠের বেঞ্চি,যেটাতে পায়ার proxy দিচ্ছে থান ইট। বাকিতে লাল চা,কখনো আদা মেলে তো কখনো মেলেনা, পকেটে পয়সা থাকলে কদাচিৎ শখ করে দুধ চা। ঠিক কফি না হলেও ধূমায়িত স্মৃতিগুলি এখনো কড়া। গানের কথা ছ'টি সুনির্দিষ্ট চরিত্রের ছবি আঁকলেও, সবাই নিজেকে, নিজের বন্ধুদের ওই ছবিগুলির সাথে মিলিয়ে নেয়। রঙ দেয় নিজের ইচ্ছে মত। আহা পুরো ৬ মিনিট ২০ সেকেন্ড স্মৃতিবেদনায় কাটে। কার ঠোঁটে কখন কি জ্বলত, আর কি নিয়েই বা তর্কটা চলতো সেটা বলা মুশকিল। কিন্তু রোদ, ঝড়,বৃষ্টি, শীত সব আড্ডার কথাই মনে আছে সবার। গানে মোট চরিত্র ছ'জন, গীতিকারকে ধরে সাত জন। “অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায়।” এই লাইনের শেষের যে “হায়!” শব্দটা গীতিকার লিখেছেন, এই একটি “ হায়!”র মধ্যে লুকিয়ে আছে হাজার হাজার অমলের অসহায়তা,অক্ষমতা এবং নিরব আত্মসমর্পণ। যাঁরা আজ ধুঁকছে , জীবন যাঁদেরকে সত্যিই ক্ষমা করেনি। একজন অমল অসহায়,একজন ডিসুজা কবরে । কিন্তু বাকি পাঁচ জনের জীবন তো থেমে নেই, লড়াই চলছে। এই চলার পথে যখন সাত জনের একজনও দেখতে পায়, সাতটা পেয়ালা আজও খালি নেই, তখন ভারি বুকটার কোথাও যেন একটু ঈর্ষা জমা হয়, মুছে যাওয়া দিনগুলি ফিরে না পেয়ে।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৮ রাত ১:৪৪
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×