somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপিঃ বয়স, ঠিকানা আর অর্থের গল্প

২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)
আমি যখন ছোট ছিলাম তখন যদি কোন আত্নীয় বা পরিচিত মানুষ আমার বয়স জানতে চাইতেন, ধরা যাক এপ্রিল মাসে, আমি হিসেব করতাম পরবর্তী জন্মদিনকে ভেবে।

ইদানিং কেউ আমাকে বয়স জিজ্ঞাসা করলে পেরিয়ে আসা জন্মদিনের হিসেবে উত্তর দেই।

ছাব্বিশ সংখ্যাটা অনেক তাতপর্যপূর্ণ। এই সংখ্যা বিশ থেকে দূরে ত্রিশের কাছে।

আমাদের জীবনটা ঝকমকে সোজা সাদা রুলারের মত না। রুলারের মত হলে আমরা হিসেবটা আগেই করে নিতে পারতাম সবকিছুর। তারপর শুধু বিরক্তিকর অপেক্ষা করা ছাড়া কিছুই করার থাকতে না আমাদের। ভাগ্যিস আমাদের হাতে থাকা আইসক্রীম গলে গড়ায়, হাত আঙ্গুল আঠালো করে দিয়ে। তাতে আমরা আইসক্রীম খাই স্বর্গীয় আলটিমেটাম মাথায় নিয়ে।

প্রতিটি দিনের ঠিক কতটি কাজ আমরা করতে রাজী থাকতাম যদি জানতাম আজই আমার শেষ দিন?

২) আজকাল দিবাস্বপ্ন দেখি বানানো ভবিষ্যতের খুব। কল্পনায় নিজের ভবিষ্যতের সাথে সিরিয়াস ভঙ্গিতে কথা বলি।

জীবনানন্দের কোথায় যাবার তাড়া ছিল না। কোথাও পৌছুতে চান নি তিনি। তাই তিনি লিখে যেতে পেরেছেন এমন সব কবিতা যার পেছনে দৌড়ায় অনেকে। কিন্তু অমন কবিতা গন্তব্যওয়ালাদের কাছে ধরা দেয় না। "অবসরের গান" কিংবা "মৃত্যুর আগে" ফ্ল্যাট বাড়ি গাড়ি বারান্দা শিক্ষিতা সুন্দরী সোফাসেট বৌওয়লাদের কাছে টিকিটিও দেখা দেবে না। তবে কি জীবনবাবু সুন্দরীর সুগন্ধী ব্লাউজে নিঃশ্বাস নিতে চান নি? তার মাথায় কি একবারো খেলে যায় নি মোটরকারে পাশের সীটে পুতুল বসিয়ে বরিশাল ধানসিঁড়ি নদীর পারে ছিমছাম পিকনিক খেলতে?

জীবনবাবু গন্তব্যহীন হতে চান নি। ভালো বেতনের চাকরীর জন্যে এন্তার যায়গায় চিঠি চালাচালি করেছেন। নারীর সুগন্ধ কার না ভালো লাগে? প্রকৃতি বরং তাকে বলি দিয়েছে "অবসরের গান" লেখানোর জন্যে।

৩)

তাত্বিক পদার্থবিজ্ঞান বিভাগে আমার একজন সহপাঠী আছে। বয়সে আমার থেকে ছোট। কিন্তু অসাধারন মেধাবী। কোয়ান্টাম ফিল্ড থিওরীর বিভতস গণিত তাকে ছাড়া আমার মাথায় কোনভাবেই ঢুকত না।

যাইহোক সেই মেধাবী হবু পদার্থবিদ একবার বলেছিল, আসলে কোনকিছুরই অর্থ নেই। এই ভাবনাটা এত বিপদজনক যে সে চেষ্টা করে এর কবলে না পরতে। তার পূর্বসুরি স্টিফেন ওয়াইনবার্গ বলেছিলেন "তুমি যতই মহাবিশ্বকে বুঝবে ততই মহাবিশ্বএর অর্থহীনতা প্রকট হবে"।

জীবনের অর্থ খোজা বিপদজনক কাজ। আমি তাই বৌএর সাথে খুনসুটি করে গন্তব্যহীন কবির কবিতা তাকে শুনিয়ে তার চোখের উজ্জ্বল মুগ্ধতা লোভীর মত পান করেই দিন কাটিয়ে দেই।

৪)

ইদানিং বয়স বাড়ছে খুব।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

২৪-এর যোদ্ধাদের কি হবে?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

২০২৪ সালের আন্দোলনকে অনেকেই সাধারণ মানুষের ন্যায্য দাবি ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এমন অভিযোগও উঠছে যে, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী নিজেদের জেদ, প্রভাব ও... ...বাকিটুকু পড়ুন

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৬ শে মে, ২০২৬ রাত ৩:১২

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?



এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন

মেরিন ড্রাইভের রক্তাক্ত পিচ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে মে, ২০২৬ সকাল ১০:২৩



সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত... ...বাকিটুকু পড়ুন

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

×