somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজার সমস্যা সমাধান আরো মজার

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মজার সমস্যা ও তার চেয়েও মজার সমাধান

দুই ভাগ্নিকে গণিত পড়াবার দায়িত্ব আমার ঘাড়ে সেটা আগেই বলেছি।দায়িত্ব নেবার পরেই চিন্তা করলাম বই এর বাইরেও প্রতিদিন ওদের কিছু মজার সমস্যা দেব। যেই ভাবা সেই কাজ, জাফর ইকবাল ও কায়কোবাদ স্যার এর “নিউরনে অনুরণন” বইটা বের করে প্রথম সমস্যাটা ওদের বললাম-
” একটা কোল্ডড্রিংস্কের ক্যান ট্রাকের নিচে চাপা পড়ে চিপশে গেছে। চাকার চাপে উপরের এবং নিচের অংশ খুলে গেছে। বাকিটুকু হয়েছে 4×6 একটি আয়তক্ষেত্র। কোল্ডড্রিংস্কের ক্যানে কতটুকু ড্রিংস্ক ছিল?”
গম্ভীর স্বরে পড়ে ভাগ্নিদের দিকে তাকালাম। বড় ভাগ্নি শাউলিং এর চিন্তিত মুখ দেখে প্রাণটা জুড়িয়ে গেলো। সমস্যা করল ছোটটা, তার মুখ ভর্তি ব্যাপক হাসি। আমি সিরিয়াস ভাবে বললাম, এর মাঝে হাসির কি পেলে? ঝাড়িতে কাজ হলো না, হাসির পরিমান আরোও বাড়ল।আমার ছোট ভাগ্নি নাবিলা বরাবরই বিকল্প পথের সন্ধানী, তার সহজ সরল উত্তর, “ কতোটুকু ড্রিংস্ক আছে সেটা বের করার জন্য আবার অঙ্ক করতে হয় নাকি? ট্রাকে ক্যান চাপা পড়েছে তো কি হয়েছে, লেখা গুলোতো আর মুছে যায়নি। ক্যান এর গায়ে পরিমানটা দেখলেই ত হয়ে গেল” উত্তর শুনে আমি মোটামুটি বাক্যহারা। গলা ফাটিয়ে ধমক মারলাম ছোটটাকে, পরমুহুর্তেই টের পেলাম, হাসির শব্দ যেনো একটু বেড়ে গেল, হতাশ হয়ে বড়টার দিকে তাকালাম, সে অবশ্য আশাহত করল না, গুছিয়ে উত্তর দিলো এইভাবে-

সিলিন্ডার আকৃতির ক্যান টা এখন চাপা খেয়ে আয়তক্ষেত্র হয়েছে,তাই আসলে উপরে একটি এবং নিচে একটি মোট ২টি আয়তক্ষেত্র হয়েছে যাদের দৈর্ঘ্য 6,আর প্রস্থ 4. তাহলে সিলিন্ডারের দৈর্ঘ্য হবে h=6, এখন উপরের আয়তক্ষেত্রের প্রস্থ 4, নিচেরটাও 4, এই দুইটার যোগফলই হবে ক্যান এর পরিধি,
অর্থৎ পরিধি=2πr= 8

তাহলে সিলিন্ডারের আয়তন হবে, , এই মান গুলা হিসেব করলেই ত পেয়ে যাবো ড্রিংস্ক এর পরিমান।
আমি খুশি হয়ে বললাম, গুড, তোর জন্য আজ একটা snickers(ওর প্রিয় চকলেট) বরাদ্দ। ছোটটা বলল- ” আমার জন্য” মুচকি হেসে উত্তর দিলাম, ” তোর জন্য snickers এর খোসা ”
“তুমি পাগল হতে পারো কিন্তু আমি ছাগল না”- ভাগ্নির উত্তর(‘পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়’ প্রবাদ ভিত্তিক জবাব)।
আমি বললাম ছাগল না হলে এই সমস্যার সমাধান করে দেখা -
এখানে o বৃত্তের কেন্দ্র হলে X এর দৈর্ঘ্য কত?
সাথে সাথেই ছোট ভাগ্নির জবাব পেয়ে গেলাম যেটা শুনে ওর জন্য বরাদ্দ করা চকলেটের খোসাও বাতিল ঘোষনা করা হল। যাই হোক, ভাগ্নির জবাবটা এখানে না ই দিলাম, সমস্যা সমাধানের দায়িত্ব পাঠকদের দিলাম।
বিষয় ভিত্তিক ছবি দেখতে ভিজিট করুন http://www.alormela.ucoz.com/blog/153 is an interesting number
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১:৫৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×