আমি জামালপুরের জামাল মানিক গঞ্জের মানিকের পরামর্শ মত ঢাকায় বেড়াইতে গিয়া ভূতের গলির ভূত দেখিয়া ভয় পাইয়া পালাইয়া ধোলাইথাল গিয়া বেধড়ক ধোলাই খাইয়া এলিফেন্ট রোডে আসিয়া বিশাল এক হাতির লাথি খাইয়া ল্যাংড়া ও লুলা হইয়া চিকিৎসার আশায় টাঙ্গাইলের ভূয়াপুর গিয়া এক ভূয়া ডাক্তারের কাছে প্রতারিত হই। তারপর সুনামগঞ্জের সুনামী ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইয়া সুস্থ হইয়া হবিগঞ্জ যাওয়ার পথে এক হবি চাগাইয়া ওঠে। হবি পুরন করতে নবাব গঞ্জের নবাবের কাছে যাই। নবাব ব্যার্থ হইয়া স্বণার্বের কাছে পাঠায়। স্বর্ণাবকে না পাইয়া কুগড় গ্রাম গিয়া কুড়ি টাকা দিয়া লালমনির হাটের লাল এবং নীলফামারির নীল রং কিনিয়া পঞ্চগড়ের পাচ টাকায় গাইবান্ধার গাইয়ের দুধ পান করিয়া লক্ষ্মি হওয়ার আশায় লক্ষ্মিপুর যাবার কালে বান্দরবনের কতিপয় বান্দর আমাকে কিলাইয়া ঘুসাইয়া সাতক্ষিরা প্রেরণ কর।ে সাতক্ষিরার হাসপাতালে সাতদিন থাকিয়া সাতটা ক্ষিরা খাইয়া এবং বরিশালের বরই খাইয়া সুস্থ হইয়া ঝিনাইদহ আসিয়া জ্বিনের সাথে সাক্ষাত হয়। তাহার সাথে কথা কইতে কইতে মহেশপুর আসিয়া মহিষ এবং হরিনাকুন্ডুর হরিনকে বাগের হাটের বাঘকে তাড়াইতে দেখিলাম। এ অবস্থা নিয়ন্ত্রনে আনতে গিয়া কালিগঞ্জের কালো কালি গায়ে মাখিয়ে শৈলকুপা গিয়া কুপানোর প্রশিক্ষণ নিয়া বাঘকে কুপাইয়া আহত করিয়া ফেলিয়াছি। বর্তমানে মাগুরারর মাগুর মাছ খাওয়াইয়া বাঘকে সুস্থ করার জন্য ঝালকাটির ঝাল এবং ফেনীর ফেন একসংগে মাথাইয়া খাওয়াইতেছি। বাঘ সুস্থ হইলে বানিয়াবহুর বানের মধ্যে ভরে কাওড়ার কাউছারকে সাথে লইয়া মমিন নগরের মমিনের পরামর্শ মত কক্সবাজারের বাজারে বিক্রি করিয়া একটি ঝামেলা হতে মুক্থ হইবো। আপনারা দোয়া করিবেন যেন এইবার ঠাকুরগাওয়ের ঠাকুর এবং ব্রাক্ষ্মনবাড়িয়ার ব্রাক্ষ্মনের পরামর্শ নিয়ে রাঙ্গামাটির মাটি আনতে যাওয়ার সময় শেরপুরের শের এবং ময়মনসিংহের সিংহকে পরাস্থ করিয়া জয়পুরহাট গিয়া কুস্তি হামিদকে পরাজিত করিয়া জয়লাভ করিতে পারি।
আলোচিত ব্লগ
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার
ভূমিকা
একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।