ঈশ্বরের প্রশংসার অন্য পিঠে তার নিন্দাও করা হয়। ভেবে দেখুন।
১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যখন বলি 'এখন রাত' তখন ধরেই নেয়া হয় 'দিনের' অস্তিত্ত্ব। দিন না থেকে সবটাই যদি রাত থাকত তাহলে 'এখন রাত' বলার কোন অর্থই থাকত না।
বাস দুর্ঘটনায় ৩০ জন নির্মমভাবে নিহত হল, আর ঘটনাচক্রে একজন শিশু অক্ষত অবস্থায় বেঁচে রইল। পত্র-পত্রিকায় এবং চারদিকে সারা পড়ে গেল - 'রাখে আল্লা মারে কে?'। শিশুর মা শোকরানা নামাজ আদায় করল। এবং সবাইকে বলতে লাগল, 'আল্লার অপার রহমতে আমার বাচ্চাটা বেঁচে গেল'। এই যে শিশুটির বেলায় 'রাখে আল্লা মারে কে', 'আল্লার অপার রহমত' ইত্যাদি বলা হল তাতে করে কি এটিও স্বীকার করে নেয়া হল না যে অই দুর্ঘটনায় নিহত ৩০ জন আল্লার নির্মমতা আর বেরহমের শিকার?
গোলাপের দিকে তাকিয়ে যদি কেউ বলে, 'না জানি এর সৃষ্টিকর্তা কত সুন্দর', তাহলে শুকর বা মলমূত্রের দিকে তাকিয়ে তাকে বলতে হবে 'না জানি এর সৃষ্টিকর্তা কত কুৎসিৎ!'? যদি না বলে তাহলে কি গোলাপের সৃষ্টিকর্তাকে সে সততার সাথে প্রশংসা করল নাকি ভন্ডামীপূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত চামচামী? কারো ভালো গুণকে ভাল আর খারাপ গুণকে খারাপ বলাই তো সততা, নয় কি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন