আমি যমীনের ওপর সুদৃঢ় পাহাড়সমূহকে রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে (এদিক সেদিক) নড়া চড়া করতে না পারে, এ ছাড়াও আমি ওতে প্রসস্ত রাস্তা তৈরী করে দিয়েছি যাতে করে তারা (তা দিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে) পৌঁছতে পারে।
আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে তৈরী করেছি, কিন্তু এই (নির্বোধ) ব্যক্তিরা তার অসংখ্য নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয়।
আল্লাহ তায়ালাই রাত, দিন, সূর্য্য ও চাঁদকে পয়দা করেছেন, (এদের) প্রত্যেকেই (মহাকাশের) কক্ষপথে সাঁতার কেটে যাচ্ছে।
(সূরা আল আম্বিয়াঃ আয়াত ৩০-৩৩)
*** মূল আরবী থেকে অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


