somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় সামহ্যোয়ারইন ব্লগ !!! (বইপাগল-এর সর্বশেষ পোস্ট)

৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো এক অব্যক্ত কারণে এটাই ছিলো বইপাগল নামের কাট-পেস্ট বা কপি-পেস্ট মাস্টারের সর্বশেষ পোস্ট। :)
এই পোস্টটিও কপি-পেস্ট, প্রথমে নোটপ্যাডে লিখে কন্ট্রোল+এ, কন্ট্রোল+সি এরপর কন্ট্রোল+ভি। :) :)
আজ থেকে আর কখনো বইপাগল তার পক্ষ থেকে কোনো পোস্ট করবে না।

সময়ের হিসেবে এখানে আমি অন্যদের চেয়ে নতুন বাসিন্দাই ছিলাম।
তবু অনেক অনেক...ক...ক...ক দরদ আর ভালোবাসা আমার এ জগৎটার প্রতি গড়ে উঠেছিলো।
আজকে ছেড়ে যেতে সত্যই খুব কষ্ট হচ্ছে ! :((

আমার জীবনের যে ক'টা দিন বাকি আছে, আমি কখনোই এ ব্লগের কথা ভুলবো না।
কষ্ট লাগছে যে আর কখনো এখানে উঁকি মেরেও দেখা হবে না।
উঁকি মারতে চাইলে অন্তত একটা জানালা লাগে।
কারো কারো জন্যে কোথাও কোনো জানালা থাকে না।
এক টুকরো খোলা আকাশ শুধু তার স্বপ্নের ভেতরই রয়ে যায়।

সবার কাছে বিনীতভাবে নিজের ভুল-ত্রুটিগুলোর জন্যে আমি ক্ষমাপ্রার্থী।
আমার ভাইয়েরা, আমার বোনেরা, আপনি যেই হোন না কেন, আপনারা ভালো থাকবেন।
আপনাদের সব্বাইকে আমি ভালোবাসি।
কোনোদিনও কাউকে সামনাসামনি দেখিনি, তবু অনেকের কাছেই আমি বন্ধু বা ভাই-এর মর্যাদা পেয়েছি।
অনেককেই বোন ভেবে আদর করে আপু বলে ডেকেছি।
অনেকের কাছে ছাগলের (বইছাগল) সম্মানও পেয়েছি :) তাই বা কম কিসে, আমার দেশের অনেক হতভাগা গরীবরা আপনজনের লঞ্চডুবিতে মৃত্যুর উপহার হিসেবে ছাগল উপহার পায় (বা পেতো) ! :)
আসলে কম বেশী সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন এখানে।

গত আগস্ট মাস থেকে অনেক সময় এমনও গেছে, প্রচন্ড বিষাদে মন ভারাক্রান্ত হয়েছে, তখন এই ব্লগে ঢুকে নিজেকে সবার সাথে মিলিয়ে শান্তনা খুঁজেছি।
খুব ছোট্ট একটা জীবন নিয়ে আমি পৃথিবীতে এসেছিলাম তা আমি বলবো না, তবে আমার জীবনে সামহ্যোয়ারের এই ভার্চুয়াল জীবন দুর্দিনে বন্ধুর মতোই ছিলো।
আমার প্রচন্ড শোকের সময়ে ছিলো আমার একমাত্র সঙ্গী।

আমি আজ সব শোক দ্রুত কাটিয়ে উঠছি।
ততোধিক দ্রুত এগিয়ে যাচ্ছি দুঃখ-সুখের মতো আপেক্ষিক ব্যাপারগুলোর উর্ধ্বে।
এটাই আমার শেষ পোস্ট, এখানে আর মন্তব্য পড়তেও আসা হবে না। তাই ইচ্ছে করেই মন্তব্য দেবার সুযোগ বন্ধ করে দিয়ে পোস্ট দিলাম।

আমাকে আপনারা ভুলে যাবেন জানি, আমি আমৃত্যু আপনাদের মনে রাখবো।
যাবার বেলায় তাই কারো নাম ধরে বিদায় নিলাম না।

আপনারা ভালো থাকুন।
আমিও হয়তো ভালোই থাকবো।
বিদায় সামহ্যোয়ারইন ব্লগ !!! /:)
আল্লাহ হাফেজ। /:)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×