শিক্ষকদের অবরোধে জাবির সিন্ডিকেট সভা স্থগিত
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবরোধের মুখে গতকাল শুক্রবার বাতিল করা হযেছে সিন্ডিকেট সভা। সম্প্রতি সাবেক ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির এবং সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন সম্বন্ধে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন কটুক্তি করেছেন এমন অভিযোগ এনে গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভার পূবেই সেখানে অবস্থান নেন সাবেক ভিসি অধ্যাপকব শরীফ এনামুল কবির সমর্থিত বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাসী শিক্ষকদের অংশ। পরে বিকাল ৪টার দিকে সিন্ডিকেট সদস্যরা প্রশাসনিক ভবনে প্রবেশ করতে চাইলে শিক্ষকরা তাদের বাধা প্রদান করেন এবং ভবনের ফটকে তালা লাগিয়ে দেন। পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনে সিন্ডিকেট সদস্যরা একত্রিত হলে সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে সিন্ডিকেট সভা স্থগিত করে দেয়া হয়।
এবিষয়ে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন বলেন,উনি নৈতিক ভাবে এ পদে থাকার অধিকার হারিয়েছেন। তাই শিক্ষকরা এ অবরোধ করেছে।
ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান,শিক্ষকদের এক অংশের অবস্থানের কারনে সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে। তারা যে অভিযোগ করেছেন তা অনভিপ্রেত।
এদিকে ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির ডাকা কর্মবিরতি নিয়ে আজ শনিবার সকাল ১০টায় জহির রায়হান মিলনায়তনে সাধারন সভা অনুষ্ঠিত হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন