তোমাকে মনে পরে-
যাই যাই এই শীতে,কুয়ার ছেঁড়া আভরনে,
সকালের ঝকমারি রোদে চুড়াই পাখির খুনসুটি।
তোমাকে মনে পরে-
সবুজ পাতার হলুদ কষ্টে,উত্তরে বায় গাছের আঙ্গিনা ভরে,
মাঘের শেষে পাতা ঝরার মর্ম শব্দে বেদনার হাতছানি।
তোমাকে মনে পরে-
একুশের বই মেলায়,গণ-সঙ্গিতের সুরে,
প্রভাত ফেরির নগ্নপায়ে ফুলের মিছিলে।
তোমাকে মনে পরে
তোমাকে মনে পরে
তোমাকে মনে পরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

