somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেয়সির আগমনে

১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"প্রেয়সীর আগমনে"
প্রেয়সী , আমার গ্রামে তুমি এস,
হেমন্তের নরম বিকেলে।
যখন ,আমি বসে থাকি নির্জন মাঠে;
ধান ক্ষেতের পাশে,আঁল ঘেঁষে; ছোট্ট গাছটির নীচে।
আমার পেছনে থাকে, একটি মাঝারি বন।
এখানকার সমস্ত নিরবতা ,ভেঙ্গে খান খান করে দেয়,
শালিক আর পেচকের বিরামহীন কিচির মিচির।
কিন্তু ; ভাঙ্গেনা আমার মৌনতা!
আমি শব্দহীন কথা বলি ; ঘুঘু আর কাঠবিড়ালীর সাথে হেসে;
আমার থেকে একটু দুরে, কেটে নিয়ে যাওয়া ধান ক্ষেতের উচ্ছিস্ঠ খায় তারা।
ভাগাভাগি করে শালিক ,পেঁচক , ঘুঘু;
আর দোয়েল চুড়ুইয়ের সাথে।
প্রেয়সী, আমার গ্রামে তুমি এস, হেমন্তের নরম বিকেলে।
তোমার আগমনী বার্তা ; আমি আগেই জানিয়ে রাখব এখানকার প্রকৃতিকে।
খেজুর গাছের সারি ঠাঁই দাঁড়িয়ে থাকবে, তোমারই দুপাশে,
তোমাকে অভিবাদন জানাবে বলে।
বাতাসের একটু ধাক্কায় ধানগাছ গুলো মাথা নোয়াবে,
তোমাকে সম্মান করবে বলে।
তুমি এস মাঠের পশ্চিম থেকে; সূর্যটাকে পিঠ করে,
বিকেলের সোনালী আলোর ছটা ঠিকরে পডবে,
তোমার মাথা থেকে পা পর্যন্ত।
আর তখন তোমাকে মনে হবে,
যেন গ্রীকদের দেবী, নেমে আসছে সূর্যের পেট থেকে।
তুমি এস ধীরে , নূপুর পায়ে।
তোমার তিনগুন ছায়া থাকবে, তোমারই সামনে নত;
তাকে অনুসরন করে এস।
আর বসো ঠিক আমার পাশেই; আমি মোটেও চমকাব না,
কারণ , আমিতো ছিলাম তোমারই প্রতীক্ষাতে।
সমস্ত দিনের শেষে পশ্চিমে সন্ধ্যা নামবে ধীরে,
শ্রান্ত সব পাখি ঘরে ফিরবে মৃদু আলোতে।
দিনের পৃথিবী বিশ্রামে যায় গৌধুলীর রাঙা আলোয়,
রাতের পৃথিবী প্রস্তুত হয় নিশাচারী সবে জাগিয়ে।
চিকন সবুজ সাপটির অলস চাহনীতে পতঙ্গ সজাগ হয়;
আড়ামোড়া ভেঙ্গে ক্ষিপ্র পা ফেলে এগোয় সন্ধ্যা শিয়াল।
তুমি জাগবে আর আমিও, তোলপাড় ওঠবে ধমনীতে,শিরায়;
পূর্বাকাশে আগুন জ্বালিয়ে, এসময় উঠতে থাকবে পূর্নিমার পূর্ন চাঁদ;
আমরা তখনও উঠবনা মাঠ ছেড়ে।
তোমার নত চোখ খুঁজবে আমার আমিকে;
ঘাঁসের কঁচি ডগা পুলকিত হবে তোমার আঙ্গুলের মৃদু আঁচড়ে।
ঝিঁঝি পোকার একটানা ডাক নেশা ধরাবে দুজনকে;
এ কী হল আজ ! দুজনের?
তোমার থেকে তুমি আর আমার থেকে আমি বেরিয়ে;
ভেসে চলেছি চারপাশে, গাছের পাতায়;
কখনও শূন্য হতে মহাশূন্যে, আবার মূহুর্তে জোনাকির সাথে মিশে আলো হয়ে।
আমরা এগিয়ে যাব মাঝারি বনের আরো গভীরে;
পূর্নিমার চাঁদ এবার আলো ছড়াবে ঠিক মাথার উপর।
তেঁতুল পাতার ফাঁক গলে জোৎসনা পড়বে গায়ে;
ঘাসের মাদুরের উপর দুজন বসব মুখামুখি।
আর অপলক তাকিয়ে থাকব তোমার দিকে;
অনেক সেকেন্ড , অনেক মিনিট, অনেক ঘন্টা।
হয়ত অনন্ত কাল ধরে !

সেলিম মাহমুদ
লন্ডন ।





সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×