somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসপাতাল

২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসপাতাল জায়গাটা আমি সব সময় পাশ কাটিয়ে চলার চেষ্টা করি। কদাচিৎ আমি হাসপাতালে গিয়েছি যার বেশিরভাগ সময় হয় রক্তদানের জন্য নতুবা অসুস্হ কাউকে দেখতে।
হাসপাতালে রোগীদের ক্লেশাবিষ্ট চেহারা, স্বজনদের চিন্তিত বিরস মুখ আর ফিনাইলের ঝাঁঝাল গন্ধে আমার মন সংকুচিত হয়ে যায়।
জীবনে মাত্র একটি পূর্ন রাত 'যশোর জেনারেল হাসপাতালে' কাটিয়েছি, সাথে ছিল আমার বন্ধু 'ক্লোজআপ ওয়ান' তারকা মোল্লা বাবু।
সারাটা রাত আমরা কাটিয়েছিলাম হাসপাতালের বারান্দায় তাস খেলে। যেহেতু আমাদের রোগীর অবস্হা নিশ্চিত ভালোর দিকে তাই আমাদের মন প্রচ্ছন্ন ছিল। বাবু খুবই প্রানচ্ছোল একটা ছেলে। নিজে সবসময় আনন্দ নিয়ে থাকে এবং পাশের সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। ওর সাথে থাকলে মন খারাপ ভাবটা ধরে রাখা যায়না। অনেক মজার মজার স্মৃতি আছে বাবুর সাথে আমার বিশেষ করে মনিকা শিশু ক্লিনিক এলাকায় আমাদের দুষ্টুমি গুলো ছিল অনেক মজার , সেগুলো অন্য সময় বলা যাবে।

এখন আমি "লন্ডন ইনডিপেনডেন্ট হাসপাতাল" এর ওয়েটিং রুমে । কিছুক্ষন আগে আমার স্ত্রীকে ডাক্তার নিজে এসে ওটি তে নিয়ে গেছে আর আমি এখানে অপেক্ষা করছি। না না ঘাবড়ানোর কিছু নেই , ঘাড়ে শুধু দুইটা ইনজেকশন করবে যা কিনা আমাদের দেশের পল্লী চিকিৎসকরা চোখ বন্ধ করে দিয়ে ফেলতে পারে। আর এর জন্য গত দুই সপ্তাহ ধরে এদের তোরজোর ছিল চোখে পড়ার মত । বাসায় দুটি চিঠি পাঠিয়েছে, কয়েকবার ফোন করে মনে করিয়ে দিয়েছে।
সকাল আটটায় যখন
চেকইন করলাম তখন মনে হচ্ছিল যেন অনেকদিন পর এদের বাড়ীতে নিকটাত্নীয়ের আগমন হয়েছে। আন্তরিকতার সাথে খুব দ্রুতই প্রি এ্যাসেসমেন্ট শেষ করে ফেলল। ডাক্তার নিজে এসে প্রিএ্যসেস্মেন্টের তদারকি করল। দুইদফায় ডাক্তার আমার স্ত্রীর সাথে কথা বলল, তারা কি করতে যাচ্ছে পরিস্কার ইংরেজীতে সেটা ব্যাখ্যা করল।
অপেক্ষা করতে মন্দ লাগছে না। পরিপাটি করে সাজানো বসার জায়গার চারপাশ। এইমাত্র একজন সুদর্শন নারী স্টাফ মুচকি হেসে জানতে চাইল আমার কিছু লাগবে কিনা? আমি কফি চাই কিনা? আমার কোন অসুবিধা হচ্ছে কিনা? চাইলে টেলিভিশন অন করতে পারি । ইত্যাদি ইত্যাদি । এখানে সেল্ফ সার্ভিস সিস্টেম তাই তাকে না করে দিয়ে নিজেই ক্যান্টন থেকে কফি আনলাম।
কফির ধোঁয়ার সাথে পাক খেতে খেতে আমার চিন্তাগুলো এখন গুলশান ট্রাজেডী ও ফ্রান্স - জার্মানীতে আটকে যাচ্ছে।
যে বিদেশিরা এমন পরম মমতা নিয়ে আমাদের সেবা করে, দেশের মাটিতে কিছু কুলাঙার কিভাবে তাদেরকে হত্যা করল!
যে জার্মান ও ফ্রান্স গভীর আবেগে লক্ষ লক্ষ শরণার্থীদের আশ্রয় দিল সেই শরণার্থীর কেউ কেউ আবার জার্মান - ফ্রান্সে হামলা চালাল!

আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি । ডাক্তার বলে গেল ইনজেকশন করার আগে ওরা ওকে ঘুম পাড়িয়ে দিবে। আর পোস্ট অপারেশন প্রসিডিউর সম্পন্ন শেষে আজই আমার স্ত্রী আমার সাথে বাসায় ফিরতে পারবে। চাইলে হেঁটে হেঁটে বাসায় ফিরতে পারবে যেহেতু আমার বাসা পাশেই।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×