somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে লন্ডনে মানব বন্ধন

২৮ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বাংলাদেশে ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে লন্ডনে মানব বন্ধন ও প্রতিবাদ সভা।"


সেলিম মাহমুদ: বাংলাদেশ ভিত্তিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "কনশাস ইয়ুথ ভলন্টিয়র নেটওয়ার্ক( সিভন)" গত ২৩শে অক্টোবর বুধবারে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বাগেরহাটের মোল্ল্যাহাটে গৃহবধূ ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
ধর্ষণ ও নির্যাতন বিরোধী নানা ধরনের শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা এখানে বিক্ষোভ প্রদর্শন করেন।
আয়োজক সংগঠন সিভনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা জনাব অনিন্দ্য অলি বলেন, "সুস্হ সংস্কৃতি বিকাশের ধারা অব্যাহত না থাকা ও মানবিক মূল্যবোধ কমতে থাকায় আমাদের সমাজে সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতিও এধরনের ঘটনা বৃদ্ধির জন্য অনেকাংশেই দায়ী। আমরা অপরাধীর দৃস্টান্তমূলক শাস্তি দাবী করছি যেন অন্যরাও এটি থেকে শিক্ষালাভ করতে পারে।"
কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব , ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সাধারন সম্পাদক জনাব আনসার উল্লাহ বলেন, দেশে ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতন ক্রমাগত বেড়ে চলেছে । এটি একটি সামাজিক ব্যধিতে রুপান্তরিত হচ্ছে তাই অপরাধীকে উপযুক্ত শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে ও পাশাপাশি এধরনের ঘটনা রোধ করতে সামাজিক আন্দোলন বৃদ্ধি করতে হবে।
অপর বক্তা শাহরিয়ার বিন আলী এ ঘটনাকে জগন্যতম ঘটনা আখ্যা দিয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধীকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার দাবী জানান।
'সিভনের 'প্রতিষ্ঠাতা ও মানবাধিকার কর্মী জনাব
মো. সেলিম মাহমুদ বলেন, "বাঘেরহাটের ঘটনাটি আসলে সারাদেশেরই একটি চিত্র, প্রতিনিয়তই আমরা এধরনের ঘটনা ঘটতে দেখছি, এসব ক্ষেত্রে অপরাধী আইনের নানা ফাঁক গলে বেরিয়ে যায়, পুলিশ আন্তরিকভাবে তদন্ত সম্পন্ন করেনা, ভিকটিম বিচার চাইতে গেলে নানাভাবে হয়রানির শিকার হয়। রাষ্ট্র ভিকটিমের পাশে শক্তভাবে দাঁড়ায় না।ফলে অপরাধী পার পেয়ে যায় এবং এধরনের ঘটনা বৃদ্ধি পেতে থাকে। আমরা আজকে এই সমাবেশের মাধ্যমে সরকারের কাছে আবেদন করব সংখ্যালঘু নির্যাতন বন্ধে ও ধর্ষণের উপযুক্ত বিচারের ক্ষেত্রে সরকার যেন আন্তরিক হয়।"
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী সিনথিয়া আরেফিন, নাসরীন আহমেদ মন্জুরী, উদয় শংকর দূর্জয় , রাসেল শাহরিয়ার, ওমর ফারুক, এম.ডি মোমিন মিয়া, সুমন দাশ নীল, ফজলুর রহমান, ইমরুল হক, আসাদ, মাওলানা শামীম, মানসুর আহমেদ প্রমূখ।

উল্লেখ্য সম্প্রতি বাহেরহাট জেলার মোল্ল্যাহাটে এক গৃহবধুকে ১৫ দিন আটকে রেখে ক্রমাগত ধর্ষণ ও নির্যাতন করে প্রতিবেশ সোবহান মোল্ল্যা। এছাড়াও তলোয়ার দিয়ে কুপিয়ে পা জখম করার পরও চিকিৎসার সুযোগ না দিয়ে বরং ১৫ দিন আটকে রেখে উপর্যুপরি ধর্ষণ করে পাসন্ড লোকটি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয় এবং দেশে বিদেশে নানা জায়গায় মানুষ এ ঘটনার নিন্দা জানান।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×