somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে লন্ডনে সম্মিলিত পেশাজীবী পরিষদ, ইউকে'র সেমিনার:

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ,যুক্তরাজ্য আয়োজিত " বাংলাদেশের রাজনৈতিক সংকট: গনতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের করণীয়" শীর্ষক সেমিনারে বিশিষ্টজনেরা নানা অভিমত ব্যক্ত করেন। স্থানীয় সময় শনিবার ( ২৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় ইস্ট লন্ডনে অবস্থিত লন্ডন স্কুল অব কমার্স অ্যান্ড আইটি' র অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও কার্ডিফ বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ডঃ কে এম এ মালিক । সভা পরিচালনা করেন জনাব তারিক বিন আজিজ।

শনিবার সকালে বাংলাদেশে সীমান্ত হতাঃ ' রাষ্ট্রের দায়' শীর্ষক এক সেমিনারে সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সদ্য কারামুক্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মূল প্রবন্ধ উপস্থাপন করতে না দেয়া এবং পুলিশ দ্বারা সেমিনার ভণ্ডুল করার নিন্দা জানান যুক্তরাজ্যের পেশাজীবী নেতারা। তারা এ ঘটনাকে অগণতান্ত্রিক এবং পুলিশী রাষ্ট্রে প্রমাণ হিসেবে নিন্দা জানান । সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর হাসনাত, সাংবাদিক জগলুল হোসেন,সাংবাদিক কে এম আবু তাহের,মেজর (অব:) শাহ আলম, মেজর (অব:) সৈয়দ আবু বকর সিদ্দীক , ব্যরিস্টার মোশাররফ,ব্যরিস্টার নাজির হোসেন, ফেরদৌস আরা, মোখলেসুর রহমান, নসরুল্লাহ খান জুনায়েদ, এম এ মালেক (প্রেসিডেন্ট যুক্তরাজ্য বিএনপি), কয়ছর আহমেদ (সেক্রেটারী যুক্তরাজ্য বিএনপি) নাজমুল হোসেন( দপ্তর সম্পাদক যুক্তরাজ্য বিএনপি), আবুল হোসেন(সম্পাদক যুক্তরাজ্য সেচ্ছাসেবক দল), মাও: শামীম আহমেদ, জাহানরা আক্তার শিমলা, সাংবাদিক বর্ষন।

বক্তারা বলেন, একটি ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে চলছে বাংলাদেশ । মানবাধিকার ও আইনের শাসন বলতে কিছু অবশিষ্ট নেই । একটি অনৈতিক ও অগত্রান্তিক সরকারের কারনে কেউ ভাল নেই । এই ভয়াবহ সংকটে বেক্তি মানুষের মধ্যেও সরকারের অগনত্রান্তিক নীতির বহিঃপ্রকাশ ছড়িয়ে পড়েছে । এ পরিস্থিতিতে আমাদেরকে একটি গ্রহণযোগ্য ও গনত্রান্তিক সরকারের পথ খুঁজতে হবে । অন্যথায় বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব নিয়েই শঙ্কা দেখা দেবে বলে বক্তারা মন্তব্য করেন ।

বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পেশার অসংখ্য মানুষ সতস্ফূর্ত ভাবে অনুষ্ঠানে যোগদান করেন। সেমিনারে অন্য অনেকের মধ্যে উপস্হিত ছিলেন, এম ডি মোমিন মিয়া, শাকুর হক, মোশারফ, সেলিম মাহমুদ, মোহাম্মদ আতাউর রহমান, মানসুর হোসেন, শরফু, মোহাম্মদ নিয়াজ পারভেজ, এম ডি সালাউদ্দিন , এম ডি শাহরিয়ার কবির চৌধুরী, একে এ এম নাসির উদ্দীন, এম ডি রেজাউল করিম, একরাম আলী, এম ডি আনোয়ার হোসেন, শহীদ আহমেদ চৌধুরী, মো: রাশেদ আলম, ইশতিয়াক মাহবুব, মোহাম্মদ সজীব, মহিউদ্দিন প্রমুখসহ আরো অনেকে

সেমিনারে আরো বক্তারা বলেন, আমাদের অস্হিরতার সুযোগে একটি শক্তি বিডিআর হত্যাকান্ডের মাধ্যমে সেনাবাহিনী ও বিডিআর ধ্বংস করেছে । সীমান্ত এখন তাদের কথায় চলে । সার্বভৌমত্ব বলতে আমাদের কি বজায় আছে, তা এখন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে । এ অবস্থায় নিজের মাতৃভূমি রক্ষায় একটি নতুন যুদ্ধের প্রস্ত্রুতি নেবার আহবান জানান যুক্তরাজ্যে বসবাসরত এই পেশাজীবী নেতারা । সভা থেকে পেশাজীবী নেতারা ২৫ ফেব্রুয়ারিকে 'জাতীয় শোক দিবস ' হিসেবে ঘোষণা দেয়ার দাবী জানান ।
বক্তারা বলেন , ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা সেনা হত্যাকাণ্ডের নেপথ্যে পরিকল্পনাকারীদের বিচার নিশ্চিত করতে হবে । পিলখানা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ঘটনা । এটা আওয়ামী লীগের নীল নকশার অংশ । এ ঘটনার মাধ্যমে সেনা বাহিনীকে দুর্বল এবং সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরকে ধ্বংস করা হয়েছে ।

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×