somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশমাতা, বিএসএফ আর এক গরু-ছাগলের আত্মকাহিনী

১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নামঃ হাবিবুর রহমান
বয়সঃ ২২
পিতার নামঃ সাইদুর রহমান
গ্রামঃ সতের রশিয়া
ইউনিয়নঃ দুর্লভপুর
উপজেলাঃ শিবগঞ্জ
জেলাঃচাঁপাইনবাবগঞ্জ
বিভাগঃ রাজশাহী
দেশঃ ............

একটা দেশের অন্যতম দায়িত্ব যদি হয় তার নাগরিকের জান-মাল-ইজ্জত এর নিরাপত্তা বিধান,তবে আপ্নারাই বলুন আমার দেশ কোনটি?

আমার নাম হাবিবুর রহমান। পেশায় রাখাল।গরু ছাগল নিয়েই যত কারবার।গরু ছাগল চরাইতে চরাইতে কখন যে নিজেই গরু ছাগল হয়ে গেছি বুঝিনি। সত্যি বুঝিনি । তাতে কী, দাদারা তো বুঝেছেন। আমাদের বুঝানোর জন্য তো তারা রয়েছেন ।তাইতো, বিএসএফ এর দাদারা আমাকে বুঝিয়ে দিলেন- তারা মানুষ আর আমরা গরু ছাগল।

কী দোষ ছিল আমার? গরু পাচার ? দাদাদের দেশের গরু নিয়ে যাচ্ছিলাম পাচার করে,এই আমার অপরাধ। আর দাদারা যে আমাদের টাকা-পয়সা,পানি ,এমনকি হাজারো স্বার্থ-প্রশ্ন-হানাহানি আর ক্লীবতায় জর্জরিত সবেধন নীলমণি স্বাধীনতা টাও পারলে বাগিয়ে নেন ,তখন ? ?

আপনারা কী দেখেছেন ভিডিওটি?খেয়াল করলে দেখবেন- এক দাদা আমার হাতটা বাধার সময় ক্যামেরার দিকে মুখ করে হেসে ফ্যালেন, সে হাসি গর্বের,সে হাসি দূর্বলের উপর নির্যাতনের পাশবিক তৃপ্তির।সেই হাসিতে আমি খুজে পাই তাচ্ছিল্যের উপহাস। সেই হাসি আমায় মনে করিয়ে দেয়-কতটা নপুংশক জন্ম আমার,কিছু করার ক্ষমতা হীন আমি। নিরুপায় আমি, পা ধরে ক্ষমা চাইলাম। রক্ষে নেই তাতেও।
“ শালে মুসাল্মান কী আওলাদ-আজ তুঝে দিখাতাহু”-আরও কী কী জানি বলে আমার হাত পা বাধা শুরু করলেন দাদারা। দুর্ভাগ্য আমার- নুন আনতে পান্তা ফুরায়,ঘরে হিন্দি চ্যানেল চালানোর সামর্থ্য নেই,তাই হিন্দীতে বলতে পারিনা – “আমারে ছাইড়া দ্যান,আপ্নাদের পায়ে পড়ি।” কিন্তু মানুষ তো তারা, মানবতা তো বুঝে, এই ভেবে অনুনয় বিনয় করতে থাকি।কিসের কী? আচমকা ঠেলা দিয়ে মাটিতে ফেলে দেয় আমাকে। আমি মুখ থুবড়ে পরে যাই। বাধতে থাকে আমার হাত পা। আমার মনে হয় ১,৪৮,৩৯৩ বুর্গ মাইলের আমার শরীর আস্টে-পৃষ্ঠে বেধে ফেলা হচ্ছে। পাড়িয়ে ধরে আমার বুকে। নয়া দিল্লী থেকে কলকাতার ভর আমার উপর এসে পড়ে।বুটের আঘাতে ক্ষত-বিক্ষত হয় আমার বুক, যেই বুকে আজ শুধু দুবেলা দুমুঠো ভাতের নিশ্চয়তার আশা বাদে আর কিছুই নেই। কে যেন আমার লুঙ্গিটি ও খুএলে নেয়। লজ্জা-ঘৃনায় কুকড়ে যাই আমি। বাঁশের সাথে বেধে মধ্যযুগীয় কায়দায় যেভাবে আমাকে পেটানো হয়,তাতে আমি ভুলে যাই, আমি কী গরে ছাগলের রাখাল ,নাকী গরু ছাগল, নাকী তার থেকেও অধম?
মার খেতে থাকি আমি, দাতেদাত চেপে আর পারিনা।কেউ কী আমায় বাচাবে নাহ, বাচাতে পারবে নাহ? অশহায়ের মত চিৎকার করি-“জয় বাংলা” ।কেউ আসেনা, আমি আবার বলি –“বাংলাদেশ জিন্দাবাদ”। কেউ আসেনা। আমার জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদের প্রতিধ্বনি হাহাকারের মত শোনায়। দাদাদের উল্লাসে ঢাকা পড়ে যায় তা। এবার একজন চড়ে বসে আমার উলংগ দেহে । পায়ের পাতা উচু করে ধরে।এরপর কিছু বুঝে উঠার আগেই অসহ্য তীক্ষ্ণ একটা ব্যাথা ছড়িয়ে পড়ে আমার সারা দেহে,শিরায়,উপশিরায়...।দৃষ্টি ঝাপসা হয়ে আসে। দেশপ্রেম,হিন্দী চ্যানেলের নাচগান,তিস্তা-তিতাসের পানি,বিপিএল এর নিলাম, পাশের বাড়ির সুফিয়ার মায়াবতী মুখ সবই অর্থহীন মনে হয়............জ্ঞান হারাই আমি।

লোকে বলে বটগাছের আশেপাশে নাকি ছোট গাছপালা জন্মে নাহ । তেমনি ভারত মাতা তো বটবৃক্ষের মতন ই আমাদের মাথার উপর মহীরুহ হয়ে আছেন, কখনো বেড়ে উঠতে দেননি।সেই ১৯৭১ এর ঋণ আজো হাজারো ফেলানীর রক্ত দিয়ে শোধ করে যাচ্ছি। কিন্তু আর কত? বাংলাদেশ এর দেশমাতা, আপনি যখন প্রধানমন্ত্রী হবার শপথ নিয়েছেলেন,আমি জানিনা তাতে কী লেখা থাকে। তবে এই দেশ এর একজন নাগরিক হিসাবে (হোক না যতই ক্ষুদ্র আমার পরিচয়) আপদে বিপদে মাতার মতোই আপনি আমাদের আগলে রাখবেন এটাই আমাদের কাম্য।আজ আপনার সন্তানের উপ্র যারা এভাবে ঝাপিয়ে পড়ে,তারা কাল যে আপনার উপর উঠবে না তার নিশ্চয়তা কী? যে হাত আপনার সন্তানের লুঙ্গী ধরে টান দেয়,সেই হাত যে কাল বাংলা মায়ের আচল ধরে টান দেবেনা,সেই আশ্বাস কী বিশ্বাসযোগ্য ? আর যদি এমন কিছু হয়েই যায়, তবে মহাকাল আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আপনি নিজেও কী পারবেন, সেদিন নিজেকে ক্ষমা করতে?
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মানুষ দ্বিতীয় বিয়ে কেন করে?

লিখেছেন রাজীব নুর, ০৭ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৭



যাদের চরিত্র খারাপ তারাই দ্বিতীয় বিয়ে করে।
দ্বিতীয় বিয়ে করা অন্যায়। একজন নীতিবান মানুষ কখনও দ্বিতীয় বিয়ে করে না। দ্বিতীয় বিয়ের ফল তো ভালো হয় না। আমাদের দেশের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

×