সোনার মেয়ে রুপোলী ডানায় ভর করে
মেঘের সমুদ্রে কর জলকেলী,
আর আমি দূর হতে তোমায় দেখি আনমনে
জানালায় মাথা রেখে, আমার কল্পনার মানষীকে।।
বড় ইচ্ছে করে তোমায় একটু ছুঁয়ে দেখি
মহাপাতক আমি, ভয় হয় পঙ্কিল স্পর্শে
হয়তো মৃত্যু হবে তোমার।
তবুও লোভ হয় খুব তোমার হাতে হাত রেখে
(তোমার) স্ফটিক স্বচ্ছ সবুজ চোখে হারিয়ে যেতে যেতে তোমাকে ভালবাসার কথাটি বলি।
তোমার ঠোঁটের কিনারাতে মৃদু তিরষ্কারের হাসি।
হয়তোবা ।।
---------------------------------------------------
জাশফ, ২৭ এ জুন, ২০০৭।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৭ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




