somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার হয়রানি এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যু ভয়ে ভীত হয়ে/ব্যক্তিগত বা পারিবারিক ক্ষতির আশঙ্কায়/অর্থ সম্পদের কিংবা ক্ষমতার লিপ্সায় অথবা অন্য কোন অজানা কারনে এই বিয়াল্লিশ বছর আমাদের বাঘা বাঘা রাজনীতিবিদ-ছাত্রনেতা-বুদ্ধিজীবী-সুশীলসমাজসহ আম-জনতা যারা নিজেদের দেশপ্রেমিক বলে দাবী করে, তারা ঐ খুনি-ধর্ষক-রগকাটা বাহিনী পাকিস্তানের দোসর রাজাকার-আলবদর একাত্তরের পরাজিত শক্তি যুদ্ধাপরাধী ধর্ম-ব্যবসায়ী “জামাত-শিবিরের” বিরুদ্ধে প্রকাশ্যে টু- শব্দ পর্যন্ত করতে পারেনি... !!!
তাদের মুখে (???) দিয়ে, আমাদের প্রকৃত দেশপ্রেমিক আকুতভয় ব্লগাররা যারা ভুলতে পারেনি বাংলা মা-কে দেয়া কথা, যাদের প্রানে জ্বলছে একাত্তরের চেতনাদীপ্ত ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অগ্নি-শিখা, যারা বুকে ধারন করেছে ত্রিশ লক্ষ শহীদ পরিবার আর দুই লক্ষ বিরাঙ্গনার অন্তরের অন্তঃস্তলে জমে থাকা কষ্ট, তারা কেবলমাত্র তারাই ০৫ ফেব্রুয়ারী ২০১৩ তারিখে সকল প্রকার লোভের উদ্ধে উঠে নিজের জীবন বাজী রেখে ঘৃণ্য খুনি ও মা-বোনদের ইজ্জত লুণ্ঠনকারী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সঠিক বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছে... একত্রিত হয়েছে শাহবাগের মোহনায়... !!!

আমি মৃত্যু ভয়ে ভিত নই, কোন লোভও নেই আমার মাঝে, আমিও ধারন করি একাত্তরের চেতনা অনুভব করি বাংলা মায়ের ব্যথা... তারপরও সেদিন আমি আমাকে ধিক জানিয়েছি কারন আমি হতে পারিনি শাহবাগে ছুটে আসা সেই প্রথম কয়েক জনের একজন...

আর আজ আমি ধিক জানাচ্ছি অত্যন্ত ঘৃণা ভরে ধিক জানাচ্ছি এই সরকারকে এই সরকারের ভেতরে লুকিয়ে থাকা জামাত-শিবিরের সেই সমস্ত দালালদের, যারা স্বাধীনতাবিরোধী জঙ্গি দল জামাত-শিবিরকে নিষিদ্ধ না করে, আমাদের বীর সন্তান বাংলার নির্ভীক সৈনিক স্বাধীনতার চেতনায় দীপ্ত ব্লগারদের ধরে নিয়ে যায় রাতের অন্ধকারে, সত্য বলার অধিকার কেড়ে নিতে বন্ধ করে দেয় স্বাধীনতার পক্ষের ব্লগ গুলোকে...
আমি কোন ব্রগার না, তারপরও একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে দাবি জানাচ্ছি স্বাধীনতার পক্ষে কথা বলা এই সকল ব্লগারদের অবিলম্বে ছেড়ে দিন, স্বাধীনতার পক্ষের ব্লগ গুলো খুলে দিন সকলের জন্য। যুদ্ধাপরাধী জামাত-শিবিরের ব্লগার যারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে শান্তিপ্রিয় জনগনের মাঝে দাঙ্গা বাধিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করে সাইবার অপরাধ ও দেশদ্রোহি কাজ করছে তাদের গ্রেপ্তার করে তাদের পরিচালিত সকল ব্লগ এবং পত্রিকা বন্ধ করে উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন...

সরকারের কাছে আমার এই দাবি কারন বর্তমান সরকারপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীরই পিতা বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। আমি ব্যক্তিগত ভাবে মনে করি তিনি অন্তত এখনও স্বাধীনতার চেতনা বুকে ধারন করেন, অনুভব করেন সেই শহীদ পরিবার আর বিরাঙ্গনাদের কষ্ট।
আমাদের সবারই মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তার চেয়ে রক্ষা করা আরও অনেক অনেক বেশি কঠিন... আর একবার স্বাধীনতার সূর্য অস্তমিত হলে আবার হয়ত ২০০ বছর কেন ২০০০ বছরও লেগে যেতে পারে পরাধিনতার শৃঙ্খল থেকে বের হতে...

জয় বাংলা... জয় তারুণ্য... জয় দেশপ্রেমিক বীর জনতা...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×