"কলাবাগানে জোড়া খুনের ঘটনা ঘটার সাথে সাথেই কলাবাগান এবং আশেপাশের থানায় রেড এলার্ট জারী করা হল। কলাবাগান সহ আশেপাশের এলাকায় জারী করা হল ১৪৪ ধারা। পুলিশ, ডিবি, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ এবং এক্সপার্ট এলিট ফোর্স দিয়ে শুরু হয়ে গেল ব্যাপক তল্লাশি। ২০ জনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ১৭ জনকে ছেড়ে দেয়া হল। ১ জন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করল। বাকি দুইজন এখনো সন্দেহভাজন হিসেবে আটক আছে। তাদেরকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকারী অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।"
- না, এটি সত্য নয়।
আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে এটা নিছকই একটা কল্পনা।
তবে উন্নত বিশ্বের কোন দেশ হলে এটাই হতো বাস্তবতা!!!
তাদের মনেও হয়তো আমাদের মত একই প্রশ্নই জাগে, একের পর এক এতগুলো হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সরকার, পুলিশ প্রশাসন, বিভিন্ন এলিট ফোর্স কিংবা গোয়েন্দা সংস্থাগুলো কি নাকে তেল দিয়ে ঘুমায়?
কেন তারা প্রকৃত খুনিদের সনাক্ত করতে পারেনা, কেন তারা খুনিদের বিচারের মুখোমুখি করতে পারেনা???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


