somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বৃত্ত-চিন্তা ও সত্য-জ্ঞান"

২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"বৃত্ত-চিন্তা ও সত্য জ্ঞান"


আমরা যা দেখি, শুনি কিংবা অনুভব করি, আমাদের চিন্তা-চেতনা-কল্পনা কিংবা জ্ঞান ততটুকুতেই সীমাবদ্ধ থাকে। আমরা সবাই বৃত্তের ভিতরে বসে বৃত্তের ভেতরের কথাই সাধারনত চিন্তা করি। হয়ত কেউবা এক ধাপ এগিয়ে ছোট বৃত্ত হতে বড় বৃত্তের কল্পনা করে। অথচ বৃত্তের বাহিরেও যে আরও অনেক বৃত্ত থাকতে পারে কিংবা বৃত্তহীনও কিছু থাকতে পারে তা সাধারনত চিন্তা করিনা বা চিন্তা করতে পারিনা। সেই ভিন্ন-বৃত্ত কিংবা বৃত্তহীন জগতটা হতে পারে আমাদের এই চিরচেনা বৃত্তের চেয়ে সম্পূর্ণ অন্য রকম। হতে পারে এই বৃত্তের চেয়েও হাজার গুন অভাবনীয় সুন্দর কিংবা অসুন্দর কিংবা অকল্পনীয়।

খুব নগণ্য কিছু মানুষ, যারা বৃত্তের বাহিরে চিন্তা করে কিংবা একসময় বৃত্ত ভেঙ্গে বেড়িয়ে আসতে পারে। তাদের সাধারনত আমরা পাগল, মানসিক ভারসাম্যহীন, প্রচলিত ধর্ম-রীতি অবমাননাকারী কিংবা সমাজের আইন লঙ্ঘনকারী বলে আখ্যা দিয়ে তুচ্ছ-জ্ঞান করি, অনেক ক্ষেত্রে অপরাধী আখ্যা দিয়ে তাদের সমাজ হতে বিতারিতও করি। অথচ শত-সহস্র বছরের ইতিহাসে মহাজ্ঞানী ব্যাক্তিদের নাম বলতে গেলে এমন পাগল কিংবা সমাজ হতে বিতারিত এমন মানুষদের নামই আগে চলে আসে। মুসা-যিশু-মুহাম্মদ এর মত বিভিন্ন ধর্মগুরু হতে শুরু করে বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানীসহ অনেক মহাপুরুষদেরই কোননা কোন সময় রাষ্ট্র কিংবা সমাজ-সংসার হতে বিতারিত হতে হয়েছিল, অপমানিত হতে হয়েছিল। সমসাময়িক আদালত কিংবা রাষ্ট্র কর্তৃক মৃত্যুদণ্ডের শাস্তিও পেতে হয়েছিল। অথচ আজকের এই আধুনিক সভ্যতা কিংবা অত্যাধুনিক পৃথিবী সব তাদেরই অবদানের ফসল। এ পৃথিবীর যতটা উন্নতি সাধন হয়েছে তার পেছনে ঐ সব বৃত্তের বাইরে চিন্তা করা জ্ঞানী মানুষদের ভূমিকাই সবচেয়ে বেশী।

আমাদেরও চেষ্টা করতে হবে বৃত্ত ভাঙ্গার, বৃত্তের বাইরে চিন্তা করার। জ্ঞানার্জনের বিকল্প নেই, তবে তার আগে জরুরী নিজেকে চেনা, নিজেকে জানা। নিজেকে না জেনে নিজের স্রষ্টাকে জানা কিংবা স্রষ্টার স্বরূপ কল্পনা করা অসম্ভব। আর নিজেকে জানার জন্য প্রয়োজন একাগ্রচিত্ততা, একনিষ্ঠতা, কঠোর সাধনা এবং অধ্যবসায়।

সূর্যের আলো ছাড়া আমরা কিছুই দেখিনা। অথচ সূর্যও চিরস্থায়ী নয়। সুতরাং সূর্যের আলো নয়, বরং সূর্যহীন অন্ধকারই চিরস্থায়ী। সেই অন্ধকারেই মিশে আছে ঐশী আলো, চিরস্থায়ী আলো, যে আলো খালি চোখে দেখা যায়না। যে আলো দেখতে হলে প্রয়োজন দিব্যজ্ঞান, অন্তরচক্ষু।

হে মহান সৃষ্টিকর্তা, তুমি কোন নির্দিষ্ট দলের, গোত্রের, সমাজের, ধর্মের, জাতির কিংবা রাষ্ট্রের মানুষের সৃষ্টিকর্তা নও, বরং তুমি সকলের সৃষ্টিকর্তা, সকলের প্রভু। সবাইকে তোমার পরিচয় জানতে, সৃষ্টির রহস্য জানতে এবং সত্য-সুন্দর, প্রকৃত জ্ঞান অর্জনের শক্তি, বুদ্ধি, চিন্তা ও চেতনা দান কর।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×