somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রতিরোধ্য টার্গেট কিলিং এবং জঙ্গি মুক্ত বাংলাদেশ

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“অপ্রতিরোধ্য টার্গেট কিলিং এবং জঙ্গি মুক্ত বাংলাদেশ”

ইদানিং কালের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে অপ্রতিরোধ্য টার্গেট কিলিং কিংবা জঙ্গিদের গুপ্ত হামলা।
অস্ত্র, যান, প্রযুক্তি এবং অনন্যা আরও অনেক দিক থেকে খুব দ্রুতই আমাদের পুলিশ বিভাগের যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে। আগের চেয়ে আমাদের পুলিশ বিভাগ আরও অনেক বেশী শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ।
তাহলে প্রশ্ন হল কেন বন্ধ করা যাচ্ছে না, এই টার্গেট কিলিং কিংবা জঙ্গি হামলা?
পুলিশ বলছে জনগণের সহায়তা ছাড়া পুলিশের একার পক্ষে এ ধরণের কিলিং কিংবা গুপ্তহামলা বন্ধ করা দুরূহ ব্যাপার।
অপরদিকে পুলিশ বিভাগের অনেক দুর্নাম থাকার পরেও অধিকাংশ জনগন এটা বিশ্বাস করে যে, বাংলাদেশের পুলিশ এতটাই দক্ষ এবং শক্তিশালী যে, পুলিশ সত্যি সত্যি চাইলে, খুব অল্প সময়ের মধ্যে যে কোন অপরাধীকে ধরে ফেলতে পারে, এমনকি এসব টার্গেট কিলার কিংবা জঙ্গি হামলাকারীদেরও। জনগন এটাও বিশ্বাস করে যে, পুলিশ বিভাগের সকল সদস্য আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে ২৪ ঘণ্টার মধ্যে তারা দেশের কমপক্ষে ৯০ শতাংশ অপরাধও দমন করে ফেলতে পারবে।
কিন্তু বাস্তবতা হল, পুলিশ আসলে তখনই শতভাগ সফল হয়, যখন সাধারণ জনগন পুলিশের সাথে একাত্মতা প্রকাশ করে, গোপনে কিংবা প্রকাশ্যে পুলিশকে সহায়তা করে অপরাধীদের বিরুদ্ধে।
অথচ দুঃখের বিষয় হল “বাঘে ধরলে ১৮ ঘা, কিন্তু পুলিশে ছুঁলে ৩৬ ঘা" এই প্রবাদ এখনো সাধারণ জনগণের মন থেকে মুছে যায়নি। এখনো জনগণের মাঝে ব্যাপকভাবে এই ধারনা বিদ্যমান আছে যে, পুলিশ মানেই হয়রানী আর টাকার খেলা। টাকা যার পুলিশ তার। টাকা হাতে পেলে পুলিশ সরকারের বিরুদ্ধে যেতেও দ্বিধাবোধ করে না।
এ সকল কারনে, কিছু ব্যতিক্রম ছাড়া, অধিকাংশ সাধারণ জনগণই সহযোগিতা তো দূরের কথা, পুলিশ হতে তারা সবসময় দূরে থাকারই চেষ্টা করে।
আর যতদিন পর্যন্ত সাধারণ জনগণ পুলিশ হতে এভাবে দূরে থাকবে, ততদিন পর্যন্ত পুলিশের পক্ষে আসল অপরাধীদের ধরা দুরূহই হয়ে থাকবে।
তাই পুলিশের উচিৎ তাদের আরও অনেক বেশী জনবান্ধব হয়ে কাজ করা, সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা। তাদের প্রতি জনগণের আস্থা-বিশ্বাস ফিরিয়ে আনা। প্রতিটি জনগণ যখন অনুধাবন করতে পারবে যে, আমি নিরপরাধ হলে আমাকে কোন হয়রানির স্বীকার হতে হবেনা, জেল জরিমানা কিংবা হুমকির শিকার হতে হবেনা, পুলিশের সংস্পর্শে এলেই অযথা টাকাপয়সা নষ্ট করতে হবে না, তখন পুলিশকে আর ঢোল বাজিয়ে জনগণের সহযোগিতা চাইতে হবে না। জনগণ তখন এমনিতেই পুলিশকে সহযোগিতায় এগিয়ে আসবে। কারন বাঙ্গালী আসলেই সাহসী জাতি, সে প্রমাণ তারা যুগ যুগ ধরে দিয়ে এসেছে। আর প্রত্যেকটি সাধারণ জনগণ চায় একটি জঙ্গি মুক্ত শান্তিময় বাংলাদেশ।

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×