

- আমি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের একজন নাগরিক।
- আমি সংবিধানের দোহাই দিয়ে দেশের মালিকানা নিয়ে কোন প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত হতে চাইনা।
- আমি আমার এবং দেশের সকল সুনাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করার দাবী জানাই।
- আমি চাই ম্যানগ্রোভ সুন্দরবন থাকবে অক্ষত। সুন্দরবন ও এর আশেপাশের সকল মাছের ঘের, বনদস্যু, জলদস্যু, চোরাকারবারি কিংবা বনের জন্য ক্ষতিকারক এমন সকল কিছু ধ্বংস কিংবা বন হতে চিরতরে বিতাড়িত করারও জোর দাবী জানাই। আমি চাই সুন্দরবন হবে জলজ এবং বন্যপ্রাণীদের এক নরাপদ আশ্রয়স্থল এবং অভয়ারণ্য।
- আমি আমার মৌলিক অধিকারের পাশাপাশি চাই পানি, গ্যাস ও ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ।
সরকার বাহাদুরের দায়িত্ব আমাদের এসব চাহিদা পূরণের। আর আমাদের দায়িত্ব সরকার সঠিক পথে এগুলে তাতে সহায়তা করা। আর সরকার ভুল করলে তাকে সংশোধনের পথ দেখানো, এবং তাতে কাজ না হলে তার প্রতিবাদ করা, প্রতিরোধ করা।
দেরীতে হোক, কিন্তু সকল চাওয়াই আমাদের প্রাপ্তিতে পরিণত করতে হবে। মনে রাখতে হবে, একটির বিনিময়ে অন্যটি নয়, বরং প্রত্যেকটি।
সোজা কথা ~ সুন্দরবনও চাই, বিদ্যুৎও চাই।।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


