somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ziabsmmu
আমি ডাঃ জিয়াউল হক। রক্তনালীর (ভাসকুলার) রোগ বিশেষজ্ঞ এবং সার্জন (Vascular, Endovascular & LASER Specialist Surgeon)। রক্তনালীর রোগ যেমন, ভ্যারিকোজ ভেইন, রক্তনালীর টিউমার, ভাস্কুলার ম্যালফরমেশন, রক্তনালী ব্লক, ডিভিটি নিয়ে কাজ করি।

ব্যর্থতার ছাই থেকেই নির্মান করবো সাফল্যের প্রাসাদ।।

২১ শে মে, ২০১৪ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক অলস রাজার গল্প দিয়েই শুরু করা যাক। এই ভদ্রলোকের ইচ্ছে হলো তিনি জগতের যত মনীষী আছেন তাদের জ্ঞানের সারাংশ বা অমৃতবচন পড়বেন। রাজপরিষদের জ্ঞানীগুণীরা রাজার খায়েশ পুরনের জন্য কতগুলো বই এনে দিলেন। মোটা মোটা বই দেখে রাজা হুকুম করলেন একে সংক্ষিপ্ত করতে। যো হুকুম। পণ্ডিতেরা কাজে নেমে পরলেন। সকল বইয়ের সংক্ষিপ্তসার হলো একটি বই। কিন্তু তাতেও রাজা নাখোশ। এরকম কয়েকদফা কাটা ছেড়ার পর পুরো বিষয়টি এসে দাঁড়ালো একটি লাইনে। আর সেটি হলো “নো ফ্রি লাঞ্চ”। অর্থাৎ বিনামুল্যে বা বিনা কষ্টে কোন কিছুই পাওয়ার উপায় নেই।

ব্যর্থতার কারন আসলে কি?
১। আমরা কোন ঝুকি নিতে চাই না। গতানুগতিক জীবন চালিয়ে যেতে চাই।
২। আমাদের লক্ষ্য থেকে তাৎক্ষনিক প্রাপ্তির দিকে। দীর্ঘমেয়াদী কাজে আমাদের ধৈর্য্য কম।
৩। অগ্রাধিকার বুঝতে এবং নির্ধারনে আমরা ভুল করে থাকি।
৪। সাফল্যের জন্য আমরা শর্ট কাট রাস্তা খুজি, যার অস্তিত্ব বাস্তবে নেই।
৫। আর লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে গিয়ে বাই-প্রোডাক্ট অন্য ছোট সাফল্যের মোহে চূড়ান্ত লক্ষ্যকে ভুলে যাওয়া।

মানুষ আসলে তিন প্রকার। প্রথম প্রকারের মানুষ ঘটনা ঘটান বা কাজ করে ফেলেন, দ্বিতীয় প্রকারের মানুষ তাকিয়ে দেখেন কিভাবে প্রথম প্রকারের মানুষ ঘটনাটি ঘটাল, কিন্তু নিজেরা তা ঘটানোর উদ্যোগ নেন না। আর তৃতীয় প্রকারের মানুষ ঘটনা বুঝতেই পারেননা, তারা চিন্তা করে অবাক হোন কিভাবে এই ঘটনাটি ঘটলো।

ব্যর্থদের লক্ষনঃ
১। ব্যর্থরা তাদের কাজে ব্যর্থতার বিভিন্ন অজুহাত দেখায়। সফল ব্যক্তিরা কখনো অজুহাত দেখায় না।
২। তারা সুযোগের সদব্যাবহার করতে ব্যর্থ হন।
৩। তারা অতীত ব্যর্থতা থেকে শিক্ষা নেন না।
৪। তারা নিয়তির উপর নির্ভর করেন।
৫। তাদের নিজেদের যোগ্যতা সম্পর্কে সঠিক ধারনা থাকে না।

সাফল্যের জন্য করনীয়ঃ
১। প্রথম কাজটিই হলো লেগে থাকা। যাকে অধ্যবসায় বা Persistence ও বলে।
২। সফল মানুষদের ফর্মুলা ব্যবহার করা। তাদের ক্রাইটেরিয়া তিনটিঃ ১। তারা ক্রিয়েটিভ, অর্থ্যাত প্রয়োজনে নতুন পথ তিরই কোড়ে নিতে পারেন, ২। তার পেইন টলারেট করতে পারেন, ৩। তারা ফ্লেক্সিবল, অর্থ্যাত তারা পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন।
৩। পারিপার্শবিকতা দ্বারা প্রভাবিত না হওয়া। বরং তাকে নিয়ন্ত্রন করা।
৪। সকল সময় ইতিবাচকতা বজায় রাখা।
৫। সাফল্যের জন্য চিন্তা ভাবনা পরিকল্পনা মেডিটেশন করা।

উইনস্টন চার্চিলের একটি কথা দিয়ে লেখা শেষ করবো। তিনি বলেছেন “ডু ইট, নেভার কুইট”। ভালো থাকুন সবাই। চূড়ান্ত সাফল্য পদচুম্বন করুক সকলের।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৪ রাত ১০:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×