
চিকিৎসা উপকরণ এবং প্রযুক্তির অভাবে কখনও কখনও সকল রোগের চিকিৎসা দেওয়া যায় না তবে বাংলাদেশে রক্তনালীর সকল রোগের তথ্য ও পরামর্শ পাওয়া যায়।
প্রাপ্য চিকিৎসাসমূহঃ
• দূর্ঘটনাসহ যে কোন কারণে রক্তনালী ছিঁড়ে বা কেটে গেলে তার জরুরী অপারেশন।
• রক্তনালীর ব্লক হয়ে হঠাৎ হাত-পা ঠান্ডা হওয়াজনিত রোগের (এমবোলিজম) জরুরী ভিত্তিতে চিকিৎসা।
• ব্লক বা বন্ধ হয়ে যাওয়া রক্তনালীতে রিং লাগানো বা স্টেন্টিং।
• শরীরের বিভিন্ন অংশের (হাত কিংবা পায়ের) রক্তনালীর বাইপাস অপারেশন।

• ডায়ালাইসিস এর জন্য রক্তনালীর আর্টারিও-ভেনাস ফিস্টুলা অপারেশন।
• কাটাছেঁড়া না করেই রক্তনালীর বন্ধ ফিস্টুলা (ডায়ালাইসিস এর জন্য) চালু করা।
• আঁকাবাঁকা রক্তনালী বা ভ্যারিকোস ভেইন (অপারেশন করে বা কাটাছেঁড়া না করে লেজারের মাধ্যমে) চিকিৎসা।
• রক্তনালীর টিউমার চিকিৎসা (কাটাছেঁড়া না করে ইনজেকশনের মাধ্যমে বা অপারেশন করে)।

• গ্যাংরিন বা পচন রোগের জরুরী চিকিৎসা।
• স্থানীয়ভাবে স্ফীত রক্তনালী বা এ্যানিউরিজম এর চিকিৎসা।
• মাংশের গভীরের শিরা ব্লক হওয়া বা ডিপ ভেইন থ্রোম্বোসিস এর চিকিৎসা।
• শরীরের বিভিন্ন অংশের (হাত -পা কিংবা ঘাড়ের) রক্তনালীর এ্যানজিওগ্রাম।
• রক্তনালীর কম্পিউটার পরীক্ষা (ডপলার পরীক্ষা)।

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


