somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ziabsmmu
আমি ডাঃ জিয়াউল হক। রক্তনালীর (ভাসকুলার) রোগ বিশেষজ্ঞ এবং সার্জন (Vascular, Endovascular & LASER Specialist Surgeon)। রক্তনালীর রোগ যেমন, ভ্যারিকোজ ভেইন, রক্তনালীর টিউমার, ভাস্কুলার ম্যালফরমেশন, রক্তনালী ব্লক, ডিভিটি নিয়ে কাজ করি।

রক্ত পাতলা করার ঔষধ ওয়ারফেরিন (WARFARIN) খাওয়ার নিয়ম কানুন

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ারফেরিন আসলে কী? এটি এক ধরনের রক্ত পাতলা করার ঔষধ, যা রক্তের উপর প্রভাব ফেলে, রক্তকে জমাটবদ্ধ হতে বাঁধা দেয়। রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হয়। ফার্মেসীতে এটি ওয়ারিন, ফেরিন, ইউনিফেরিন ইত্যাদি নামে পাওয়া যায়।

হার্টের ভালভ পরিবর্তনের পর (Heart Valve Replacement Surgery) , ডিপ ভেইন থ্রম্বোসিস (Deep Vein Thrombosis), হার্ট অ্যাটাক, স্ট্রোক, পালমোনারী এমবোলিজম এবং এট্রিয়াল ফিব্রিলেশন এর মত বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় অসংখ্য মানুষ এই ঔষধ ব্যবহার করেন। বিশেষ করে হৃদরোগ এবং রক্তনালীর সাথে জড়িত বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে জীবন রক্ষাকারীর ভূমিকা পালন করে এই ঔষধ।

বেশিরভাগ ঔষধের মত এই ঔষধগুলোর ও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন- শ্বাসকষ্ট, প্রচুর রক্তপাত হওয়া। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর কারণে বিভিন্ন মানুষ তাদের ঔষধের ডোজ বাদ দিয়ে যান অথবা পুরোপুরি গ্রহণ করা বন্ধ করে দেন। অল্প সময়ের জন্য ওয়ারফেরিন (WARFARIN) বাদ দিলে বড় ধরনের জটিলতা সাধারনত হয় না, তবে দীর্ঘমেয়াদে বন্ধ রাখলে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। এ কারনে বিশেষজ্ঞ চিকিৎসকগন রক্ত পাতলা করার ঔষধ গ্রহণের ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করেন।

ক্ষতিকর দিকঃ
মনে রাখতে হবে, যে চিকিৎসক আপনাকে এই ওয়ারফেরিন (WARFARIN) ওষুধ খেতে পরামর্শ দিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, আপনার জন্য এই ঔষধটিরপার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থেকে জীবন রক্ষার ক্ষেত্রে সুবিধাগুলি অনেক বেশি। এই ঔষধ ব্যবহার করে অনেক মানুষ ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেকেরই গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই ঔষধের প্রভাবে বমি ভাব, ক্ষুধা হ্রাস, অথবা পেটে ব্যথা হতে পারে। এই প্রভাবগুলির মধ্যে কোনটি যদি দীর্ঘস্থায়ী হয় তবে তাড়াতাড়ি আপনার ডাক্তার বা ফার্মাসিস্টকে বলুন।

আপনার চিকিৎসকের সাথে দ্রুত যোগাযোগ করুন যদি এই লক্ষন গুলো থাকেঃ
১। শরীরের যে কোন স্থান হতে অতিরিক্ত রক্তপাত, যেমনঃ দাঁতের মাড়ি, নাক থেকে দীর্ঘস্থায়ী রক্তপাত, নারীদের মাসিক ঘন ঘন বা দীর্ঘস্থায়ী হওয়া, রক্ত বা গোলাপী রঙের প্রস্রাব, কফি-কাশির সাথে রক্ত, রক্তাক্ত বা কালো রঙ্গের মল, চোখের নিচে লালচে হয়ে যাওয়ায়, চামড়ার নিচে কালো বা লালচে দাগ।
২। হাটু বা গোড়ালী ফুলে গেলে,
৩। প্রচন্ড মাথাব্যাথা, মাথা ঘোরা,
৪। শরীরে ফ্যাকাশে ভাব,
৫। অস্বাভাবিক বা স্থায়ী ক্লান্তি ও দুর্বলতা,
৬। বুকের ব্যথা, শ্বাসের কষ্ট,
৭। গিলতে অসুবিধা,
৮। শরীরের কোন স্থানে অস্বাভাবিক ব্যথা, ইত্যাদি।

করনীয়ঃ
এই রকম বেশী সমস্যায় ওয়ারফেরিনের (WARFARIN) ডোজ বন্ধ করে দ্রুত সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। ঔষধটি আপনার রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে অনেক বেশি প্রভাবিত করলে উপরের সমস্যাগুলি হতে পারে। এরকম ক্ষেত্রে রক্তের পরীক্ষায় PT এবং INR এর মান অস্বাভাবিক বেশী থাকে। এমনকি যদি ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়ার পরেও এক সপ্তাহ পর্যন্ত রক্তপাতের ঝুঁকি থাকতে পারে।

ওয়ারফেরিন (WARFARIN) গ্রহণ বাদ পড়ে গেলে কী হতে পারে?
শরীরের উপর এই ঔষধের প্রভাব দীর্ঘদিন যাবৎ থাকে। তাই যখন কোন মানুষ ব্লাড থিনার সেবন করেন তখন যদি তাদের কোন সার্জারির প্রয়োজন হয় তাহলে অনেকবেশি রক্তপাত হতে পারে বলে এই ঔষধ গ্রহণ ৩-৪ দিন বন্ধ রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। অর্থ্যাত এই ঔষধের একটি ডোজ বাদ গেলে বড় প্রতিকূল প্রভাব পড়ে না। কিন্তু এর অর্থ এই নয় যে তারা লম্বা সময়ের জন্য ঔষধটি বাদ দিতে পারেন। তবে আপনার বর্তমান সমস্যায় করনীয় সম্পর্কে চিকিৎসক আপনাকে জানাবেন।।

https://askdoctorbd.com/index.php/Article/index/245
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা সিক্রেট অফ ব্লগ ল্যাং মারামারি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

ব্লগে টিকে থাকতে হলে আপনাকে মানসিক ভাবে শক্ত হতে হবে। আপনাকে অন্য কোন ব্লগার ল্যাংচি মেরে ফেলে দিবে, এরজন্যে আপনার প্রস্তুত থাকা উচিৎ। এই 'আমেরিকা বনাম ইরান' ল্যাং মারা খাওয়ায়... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×