আসিফ নজরুলের দোষেই তাঁকে ছেড়েছেন প্রাচী
পিটিবি নিউজ, ঢাকা : স্বামী আসিফ নজরুলের দোষেই তাঁকে ছেড়ে যেতে বাধ্য হয়েছেন সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচী। রাজনৈতিক মতাদর্শগত দ্বন্ধের সঙ্গে যুক্ত হয়েছে অন্য নারীর প্রতি আসিফের আসক্তি।
অনেক চেষ্টা করেও স্বামীকে নিজ আদর্শের বলয়ে আনতে পারেননি প্রাচী। শেষ পর্যন্ত বিচ্ছেদের মধ্য দিয়েই দাম্পত্য জীবনের সমাপ্তি টানলেন জাতীয় পর্যায়ে অতি পরিচিত এ দুটি মুখ। সাবেক এই দম্পতির একাধিক ঘনিষ্ঠ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
প্রথম স্বামী নাট্যাভিনেতা ও পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আহাদ পারভেজ ছিনতাইকারীদের হাতে নিহত হওয়ার কয়েক বছর পর ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী রোকেয়া প্রাচী। বেশ সুখেই যাচ্ছিল তাদের দাম্পত্য জীবন। কিন্তু আসিফ নজরুলের সঙ্গে আর সংসার করছেন না প্রাচী।
গত সেপ্টেম্বর থেকে তারা দুজন আলাদা থাকছেন। আসিফ নজরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসা ছেড়ে প্রাচী আগস্ট মাসে তার মায়ের বাসায় থাকা শুরু করেন। এর পর তিনি ইস্কাটন এলাকায় নতুন বাসা ভাড়া নেন। বর্তামানে প্রাচী তার সন্তানদের নিয়ে ইস্কাটনেই বসবাস করছেন। ইতিমধ্যে তাদের মধ্যে ডিভোর্স (বিচ্ছেদ) হয়ে গেছে বলে জানা গেছে। আলাদা থাকার কথা স্বীকার করেছেন প্রাচী।
একাধিক সূত্রে জানা গেছে, সার্জেন্ট আহাদের ঔরসজাত একটি সন্তানসহ রোকেয়া প্রাচীকে বিয়ে করার আগে আরো তিনটি বিয়ে করেন আসিফ নজরুল। তাঁদের মধ্যে একজন ছিলেন প্রয়াত জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা। প্রাচী ও আসিফের মধ্যে দীর্ঘ আলোচনা সাপেক্ষে বিয়ে হলেও দু-এক বছর না যেতেই অন্য নারীর প্রতি আসিফ নজরুলের আসক্তির বিষয়টি প্রাচীর নজরে আসে। স্বামীকে এপথ থেকে ফেরানোর আপ্রাণ চেষ্টাও করেন তিনি। ইতিমধ্যে আসিফের ঔরসে প্রাচীর গর্ভে সন্তানও হয়েছে। প্রাচী ভেবেছিলেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে আসিফ নিজেই নিজেকে বদলাবেন। কিন্তু তা হয়নি।
এছাড়া একজন নিষ্ঠাবান সংস্কৃতি কর্মী ও মুক্ত মনের মানুষ হিসেবে প্রাচী সব সময়ই অসাম্প্রদায়িক। মৌলবাদের বিরুদ্ধে যেমন তিনি সোচ্চার, তেমনি মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায়ও দীর্ঘদিন থেকে তিনি রাজপথের বিভিন্ন কর্মসূচিতে সামিল হয়ে আসছেন। এর বিপরীতে স্বামী আসিফ নজরুল বিএনপি-জামাত তথা মৌলবাদী ঘরানার লোক হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আসিফ বিভিন্ন অনুষ্ঠানে ও টেলিভিশনের টক শো’তে নেতিবাচক বক্তব্য রেখে ইদানিং বেশ বিতর্কিত হয়েছেন। এখন তিনি (আসিফ) যতোটা না বিএনপির, তার চেয়ে বেশি জামাতের ভক্ত। আর রোকেয়া প্রাচী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার।
সূত্রগুলো আরো জানায়, ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও আসিফ নজরুলের সঙ্গে একাধিক মহিলার বিবাহবহির্ভুত সম্পর্ক রয়েছে। স্বামীর এতোসব অপকর্ম কিছুতেই মেনে নিতে পারছিলেন না মুক্তবুদ্ধি চর্চ্চার রোকেয়া প্রাচী। তাই ক্ষোভে-দু:খে-অভিমানে শেষ পর্যন্ত স্বামীকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন তিনি।
তারিখ : ০১-০১-২০১২ ইং।
আসিফ নজরুলের দোষেই তাঁকে ছেড়েছেন প্রাচী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৭টি মন্তব্য ২৪টি উত্তর
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।