ধোনি-ফ্লেচার সরাও, ভারতীয় ক্রিকেট বাঁচাও
ভারতীয় ক্রিকেটকে কী ভাবে বের করে আনা যায়
এই অন্ধকার থেকে? উত্তর খুঁজলেন অশোক মলহোত্র
১. প্রথমেই মহেন্দ্র সিংহ ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। দলটাকে উজ্জীবিত করতে ব্যর্থ, পক্ষপাতিত্বের বাজে অভ্যাস রয়েছে ওর। রায়না, রোহিতদের ও পছন্দ করে বলে দলকে ডোবাতে হবে, এর কোনও মানে নেই। ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের পরের বছরই কপিল দেবকে ভারতীয় দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল খারাপ পারফরম্যান্সের জন্য। মনে রাখবেন, তখনও বোলার কপিল ফর্মের তুঙ্গে। তা হলে ধোনিকেই বা সরানো যাবে না কেন?
২. ভারতীয় ব্যাটিংয়ে তাজা রক্ত আনা উচিত। কেন অজিঙ্ক রাহানের মতো ব্যাটসম্যান বাইরে বসে? মনোজ তিওয়ারিকে যে ভাবে নষ্ট করেছে ধোনি, সে ভাবে ওকেও নষ্ট করার ভাবনা আছে কি আমাদের ক্যাপ্টেনের? সহবাগ ও গম্ভীরের ব্যাপারেও ভাবা উচিত নির্বাচকদের। দরকার হলে পরের সিরিজে ওদের বসিয়ে দাও। পুজারা, মনোজ, আওয়ানা, দিন্দা, সামি, ঈশ্বর পান্ডেদের কেন ভারতীয় দলের জন্য ভাবা হবে না?
৩. ভারতীয় দলের মানসিকতায় বদল ভীষণ জরুরি হয়ে পড়েছে। শুধু ফ্ল্যাট পিচেই খেলতে পারবে, আর বল একটু মুভ করলেই ব্যাটিংয়ে ধস নামবে, এ আবার কী? যুবরাজ, ধোনিদের মতো সিনিয়র খেলোয়াড়দেরও একই হাল। সব রকমের উইকেটে ভাল খেলা শিখতে হবে ওদের।
৪. জানি না, কেন এখনও ডানকান ফ্লেচারকে কোচের পদে রাখা হবে। ওর চামড়া সাদা বলে? ও আসার পর থেকে ভারতীয় দল কোথা থেকে কোথায় নেমেছে, তা সবারই জানা। এত সময় পাওয়ার পরেও যখন ফ্লেচার অশ্বডিম্ব প্রসব করলেন, তার পরেও ওঁকে আরও সময় দেওয়া হবে? ফের গ্যারি কার্স্টেনকেই ডেকে আনাই ভাল।
৫. সবচেয়ে বড় কথা অতীতের আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ে একটা ভাল নির্বাচক কমিটি তৈরি করা হোক, যারা আন্তর্জাতিক ক্রিকেটটা যথেষ্ট খেলেছেন। বছরে ৬০ লক্ষ টাকা মাইনে ওদের। চেয়ারে বসিয়ে রাখার চেয়ে ওদের কাজ করার স্বাধীনতা দেওয়া হোক। নির্বাচকদের হাতের পুতুল বানিয়ে রাখা হলে এবং বোর্ড সভাপতি তার পছন্দের লোকেদের নিয়ে দল গড়লে দেশের ক্রিকেটের হাল এমনই হবে।
• যুবরাজ-রায়নারা যখন অফ ফর্মে, তখন ধোনি কেন ব্যাটিং অর্ডারে উঠে আসবে না?
• আসলে দলটার জেতার অভ্যেসটাই চলে গিয়েছে।
• দলের ক্যাপ্টেন মানে তো খালি নেমে ব্যাট-বল করা নয়। জুনিয়রদের সাপোর্ট করা, সামনে থেকে নেতৃত্ব দেওয়া কোনও কিছুই দেখলাম না ধোনির মধ্যে।
• চিপকে সেঞ্চুরির পর ইডেনে হাফসেঞ্চুরি কেউ কেউ বলছেন ধোনি চেয়ার বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু টিমটা যদি এ ভাবে হারতেই থাকে, তা হলে চেয়ার বাঁচবে তো?
• কোন উপায়ে জয়ে ফিরবে সেটা ধোনিকেই বের করতে হবে। তবে সবার আগে ওর ব্যাটিং অর্ডারে উঠে আসা দরকার। এ ব্যাপারে নির্বাচকরা দিল্লিতেই ওর সঙ্গে কথা বলুন।
• ইডেনে কেন এ রকম স্লো খেলল ধোনি, তার ব্যাখ্যাও চাইতেই পারেন নির্বাচকরা।
ধোনি-ফ্লেচার সরাও, ভারতীয় ক্রিকেট বাঁচাও
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।