জ্বালানি তেলের দায় গেল চালে
রানা হানিফ
নতুন বার্তা ডটকম
ঢাকা: ডিজেল, কেরোসিনসহ সব রকম জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দেশের প্রধান খাদ্যপণ্য চালের দাম বেড়ে গেছে। মোটা চালসহ সব ধরনের চালের দাম খুচরা পর্যায়ে বেড়েছে কেজিপ্রতি চার থেকে আট টাকা পর্যন্ত। এর দায় এখন দিতে দিচ্ছে সাধারণ ভোক্তাদের।
ব্যবসায়ীরা দাবি করছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি ও খুচরা পর্যায়ে চালের দাম বেড়েছে।
কিন্তু তেলের মূল্যবৃদ্ধির অনুপাতে চালের দাম বেশি বেড়েছে বলে খুচরা পর্যায়ের অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন। এটি মিল ও পাইকারি পর্যায়ে হয়ে থাকে বলে তারা জানান।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব শুধু এখন নয়, ভবিষ্যতেও দেখা যাবে। তারা বলেন, আগামী বোরো চাষে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাবে, যার প্রভাব পড়বে ভবিষ্যতে খুচরা বাজারে চালের ওপর।
৩ জানুয়ারি সরকার জ্বালানি তেলের দাম পঞ্চমবারের মতো বাড়িয়েছে।অকটেন ও পেট্রলের দাম লিটারপ্রতি ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৯ ও ৯৬ টাকা। আর লিটারপ্রতি ৭ টাকা বেড়ে ডিজেল ও কেরোসিনের দাম এখন ৬৮ টাকা।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মোটা চাল স্বর্ণাসহ মিনিকেট, নাজিরশাইল, পাইজাম চালের দাম কেজিপ্রতি বেড়েছে দুই থেকে চার টাকা।
গত সপ্তাহে মিনিকেট চাল বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৮ টাকা করে, যা ছয় টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪৪ টাকা। নাজিরশাইল বছরের প্রথম সপ্তাহে বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪০ টাকা, যা চলতি সপ্তাহে কেজিপ্রতি তিন থেকে ছয় টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪১ থেকে ৪৬ টাকা।
স্বর্ণা ও আটাইশের মতো মোটা চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। জানুয়ারির প্রথম সপ্তাহে আটাইশ ও স্বর্ণা বিক্রি হয়েছে ২৮ থেকে ৩২ টাকা দরে, যা এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকা কেজি।
কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা শাখাওয়াত হোসেন বলেন, “তেলের দাম বাড়ার পরদিন থেকেই চালের দাম কেজিপ্রতি দু-তিন টাকা বাড়তে শুরু করে। এখন তা ছয় থেকে আট টাকা পর্যন্ত বেড়েছে।”
দাম বাড়ার কারণ হিসেবে শাখাওয়াত বলেন, “পাইকারি ব্যবসায়ীরা বলছেন তেলের দাম বাড়ায় ট্রাকভাড়া এখন দুই থেকে ছয় হাজার টাকা পর্যন্ত বেড়েছে। তাই উত্তরবঙ্গ ও কুষ্টিয়া থেকে চাল আনতে তাদের খরচ বেশি পড়ছে।”
তবে তেলের মূল্যবৃদ্ধির তুলনায় চালের দাম অনেক বেশি বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন অনেক খুচরা বিক্রেতা। মোহাম্মদপুর টাউন হল বাজারের খুচরা বিক্রেতা আমিনুল বলেন, “তেলের দাম বাড়ার ফলে চালের দাম বাড়তে পারে, তবে
এবার একটু বেশিই বেড়েছে। তেলের দাম বাড়ার অজুহাতে অনেক মিলমালিক ও পাইকারি ব্যবসায়ী চাল মজুদ রেখে দাম বাড়িয়ে দিয়েছেন।”
আমিনুল বলেন, “অনেক পাইকারি ব্যবসায়ী আগে থেকে মজুদ করে রাখা চালের দামও বাড়িয়েছে তেলের দাম বাড়ার অজুহাতে।’
চালের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মিরপুরের মেসার্স কাদের রাইস এজেন্সির মালিক ও মিরপুর-১ চাউল আড়ত ব্যবসায়ী বহুমুখি সমিতির সভাপতি মো. আবদুর রহিম নতুন বার্তা ডটকমকে বলেন, “সিন্ডিকেট করে চাল মজুদের যে অভিযোগ করা হচ্ছে, তা সত্য নয়। ডিজেলের দাম বাড়ার কারণে এখন রংপুর, কুষ্টিয়া থেকে চাল আনতে ট্রাকপ্রতি চার থেকে ছয় হাজার টাকা বেশি লাগছে। ফলে বস্তাপ্রতি দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা।”
এই পাইকারি ব্যবসায়ী আরো বলেন, “শুধু পরিবহন খরচই নয়, মিলমালিকেরা মণপ্রতি চালের দাম বাড়িয়েছে ৪০ থেকে ৫০ টাকা। ফলে আমরাও দাম বাড়াতে বাধ্য হচ্ছি।”
তবে মিলমালিকেরা বলছেন, ডিজেলের দাম বাড়ার ফলে সব ধরনের পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় তা চালের ওপর প্রভাব ফেলেছে।
এ ব্যাপারে কুষ্টিয়ার মেসার্স স্বর্ণা রাইস মিলের মালিক মো. আবদুস সামাদ বলেন, “ডিজেলের দাম বাড়ায় ট্রাকসহ সব পরিবহনের খরচ বেড়েছে। এতে করে কৃষক পর্যায় থেকে ধান সংগ্রহ করতেও অতিরিক্ত পরিবহন খরচ দিতে হচ্ছে। আর অতিরিক্ত পরিবহন খরচের জন্য চালের উৎপাদন খরচও বাড়ছে। তাই চালের দাম বাড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”
চালের দাম বাড়ার এই প্রবণতা নতুন চাল বাজারে আসার পরও থাকতে পারে বলে আশঙ্কা করছেন চাল ব্যবসায়ীরা। তারা বলছেন, এ বছর কৃষক কত দামে ধান বিক্রি করবেন, তার ওপর নির্ভর করবে চালের দাম। তবে ডিজেলের দাম বাড়ার কারণে কৃষকের ধান উৎপাদন খরচ বেড়ে যাবে। ফলে তারা ধানের দাম বাড়ালে এর প্রভাব পড়বে খুচরা বাজারে।
নতুন বার্তা ডটকম/এএইচআর/মোআ
আলোচিত ব্লগ
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।